ClearSpace Goods
Gulshan 1, Dhaka 1212
A Clear Space for Colorful Minds.
We assure you about the performance of our supplied perfumes, that's why we call it "perfumance"
27/10/2026
আমরা আসলে চাইতে জানিনা! আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, সেটা খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়ে গেছেন প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এইযে দেখুন না, কি চমৎকার একটা দুয়া, যার মাধ্যমে আল্লাহ চাহেন তো মুক্তি মিলবে আর্থিক মানসিক সব রকমের চিন্তা, দিনভর রিলস দেখার আলসেমি, ঋণের বোঝা লাঘব আর হাড়কিপ্টেমি থেকে!
24/10/2026
৬ মাসের পরিশ্রম, ২ দিনে শেষ!
বলছি "হিউগো নাইনটি ফাইভ" এর কথা। অনেকেই হয়তো চোখ কচলে বসেছেন: আরে, এইটা আবার কবে আসলো!
সে এসেছিলো চুপিসারে। আরো অনেক আগে, অন্তত ছয়মাস তো হবেই! এরপরে ঘ্রাণটাকে ম্যাচিউর করেছি, ছেলেমানুষ থেকে সে ধীরে ধীরে পরিণত হয়েছিলো ব্যাটা মানুষে!
তাকে লউঞ্চ করলাম এইতো গত জুম্মাবার, ফ্রেগ্রেন্স এক্সিবিশনে। ভাবলাম কি, মেলার ধাক্কা যাক, এরপরে সাদরে অভ্যর্থনা জানাবো অনলাইনের মঞ্চে।
কিয়ের কি! মেলায় সবাই যেন হামলে পড়লেন সুবাসটা নিয়ে। সেইযে ১৯৯৫ সালের দিকে দুনিয়ায় এসেছিলো 'হিউগো বাই হিউগো বস', সেই ক্লাসিকাল সুবাসের অনেকটাই যখন খুঁজে পেয়েছে তারা পারফিউমেন্সের বোতলে, বগলদাবা করতে পিছপা হন নি অনেকেই!
তাইতো মাত্র দুইদিনে আমাদের প্রায় সবটুকু 'হিউগো নাইনটি ফাইভ' ফুরায়ে গেছে। এখন আবার শুরু অপেক্ষা'র প্রহর গুনবার। সে তৈরি হবে, ম্যাচিউর হবে, তারপরেই ত রওনা দিবে আপনার ঠিকানা পানে.. যদি জিজ্ঞেস করেন, কবে? উত্তর একটাই: অন্তত রোজা'র আগে না!
23/10/2026
শীত আসি আসি করছে, সকালবেলা প্রায়সময়েই এখন হালকা কুয়াশার দেখা পাওয়া যায়। এবারের ঠান্ডা সময়ের সূচনা তাহলে খুব সওয়াবওয়ালা তিন রোজা দিয়েই হোক?
প্রতি 'আরবি' মাসে যেই তিনটা রাতে চাঁদ সবচে বেশি আলো বিলায়, সেই ১৩-১৪-১৫ তারিখকে একত্রে বলা হয় আইয়ামে বীজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবীজি প্রতিমাসে এই তিনদিন রোজা হালতে থাকতেন আর সাহাবিদেরকেও (রাদিআল্লাহু আনহুম) তাগাদা দিতেন রোজা রাখার ব্যাপারেঃ
* হযরত ইবনু মিলহান আল-ক্বাইসি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আইয়ামে বীজের রোজার ব্যাপারে নসিহত করেছেন; আমরা যেন তা (মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখ পালন করি'।
* আব্দুল্লাহ ইবনে আ'মর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেন, "প্রতি মাসে তিনটি করে রোযা রাখা, সারা বছর ধরে রোযা রাখার সমান।”
আরবি জুমাদাল উলা মাসের আইয়ামে বীজের রোজা পড়েছে এইতো রবি সোম আর মংগল, অর্থাৎ অক্টোবরের ২৫, ২৬ আর ২৭ তারিখ।
চমৎকার তিনটা দিন, এমনিতেই পিপাসা লাগবে কম, আবার মাঝের দিন তো সোমবার, সেদিন সাপ্তাহিক রোজা রাখার আলাদা সওয়াব-ও আছে!
21/10/2026
মাঝেমধ্যে মনে হয় সবকিছুই কোনো স্বপ্নের মতো। এইতো একটু পরেই ঘুম ভেঙে যাবে, দেখবো ভার্সিটির ল্যাবে ক্লান্ত শরীরে হেডডাউন করে ঝিমুচ্ছিলাম হয়তো, তার মাঝেই এতসব এচিভমেন্টের স্বপন দেখে ফেলেছি!
হাজারো লোকের ভালোবাসা, দেশের বিশাল জনস্রোতের একটা বড় অংশের প্রতিমাসের সুগন্ধি কেনাকাটার অংশ হতে পারা, আরো কতগুলা ব্যবসায়ের দায়িত্ব সামাল দিয়েও নিজের সুবাসপ্রেমের শখটা জিইয়ে রাখার সময় সুযোগ বের করা -- এইটুকু বয়সে আল্লাহ তাআলা এত কিছু যে দেখালেন, এগুলো ত স্বপ্নের মতন ই! আলহামদুলিল্লাহ 😀
ওহ, ভালো কথা। আজ কিন্তু আমাদের খিলগাঁও শপ খোলাই আছে!
16/10/2026
চলতি মেলায় আমরা হাজির ১-২-৩ নিয়ে!
সুগন্ধি'র সাথে আমাদের পথচলা বহুদিনের। তাইতো যেখানেই সুবাস নিয়ে আলাপ, সেখানেই নতুন কিছু নিয়ে হাজির পারফিউমেন্স! হাতিরঝিলের এলিট কনভেনশন হল এ আজ ও আগামীকাল আয়োজন হচ্ছে Fragrance Exhibition Bangladesh 2026. আরো ৩০+ সুগন্ধি প্রতিষ্ঠানের সাথে অংশ নিয়েছে Perfumance আর Afdal - افضل ও। স্টল নাম্বার ৯ এ খুঁজে পাবেন আমাদের বেস্ট সেলিং আতর, ন্যাচারাল আত্তার আর বাখুরগুলো!
এক দুই তিন মানে? আমরা মেলা উপলক্ষে নতুন বেশ কিছু প্রডাক্ট লঞ্চ করেছি! এর মধ্যে পারফিউমেন্সের একটা: হিউগো নাইনটি ফাইভ! আফদালের দুইটা: রোজ এক্সক্লুসিভা আর আসামী অউদ! আর আমাদের বাখুর প্রতিষ্ঠান অউদ দুখানের তিনটা: আসরার আল সাহারা, রিয়াহ আল খালিজ, অউদ কম্বোডি মুয়াত্তাক!
নতুনদের জানতে আর পুরনো (অথচ সেরা)দের আবারো আপন করে নিতে হলে, এই এক্সিবিশনে আপনার অবশ্যই আসা উচিৎ!
13/10/2026
দিনের একটা বড় সময় জুড়ে যদি মিষ্টি + ভারিক্কি এক সুবাসে আচ্ছাদিত থাকতে চান আপনি, এই প্রিমিয়াম আতরটা আপনাকে নিতেই হবে!
ভ্যানিলা'র মিষ্টতা, জায়ফল-দারচিনি'র উষ্ণতা আর আগরকাঠের আভিজাত্য, সব জড়ো হয়েছে এই এক বোতলে!
ফ্রেগ্রেন্স জগতে বড্ড হাইপ তোলা পারফিউম খামরাহ এর মিষ্টিমধুর নোটসগুলা তো এই আতরের মাঝে আছেই, এর পাশাপাশি ম্যানলি স্পাইসি নোটস আর কাঠকাঠ ঘ্রাণের মনকাড়া বিষয়গুলাও ঠেসেঠুসে দিয়েছি এতে...!
09/10/2026
ধানমন্ডি মসজিদ-উত তাকওয়া'য় ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর, এই ৪ দিন চমৎকার এক সীরাত আয়োজন হচ্ছে, যেই উদ্যোগে সঙ্গী হয়েছে পারফিউমেন্স-ও!
সকাল ১০টা থেকে রাত ৯টা অব্দি দর্শনার্থীদের জন্য তারা সীরাত প্রদর্শনী'র ব্যবস্থা রেখেছেন, যেখানে সবাই ঘুরে ঘুরে দেখতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনঘেষা ঘটনা আর জিনিসগুলো। সেথায় সবাইকে সুবাস চাখানোর দায়িত্বে আছি আমরা Perfumance আর Afdal - افضل.
পারফিউমেন্স - আফদাল - বিয়ার্ডব্রোস ল্যাব - অউদ দুখান - বুনট, আমাদের সবকয়টা প্রতিষ্ঠানের পণ্য সেখানে আমাদের স্টল থেকে কিনতে পারবেন এই ৪ দিন, ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ, তাঁর প্রত্যেকটা কাজ-কে জমিনে ছড়িয়ে দিতে যারা যেখানেই উদ্যোগ নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আ'লামিন সবাইকে কবুল করুক। আমিন
এক ছাদের নিচে ৩০+ সুগন্ধি প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার এই সুযোগ, ভুলেও মিস করা যাবেনা!
30/09/2026
ফাইনেস্ট পয়েন্ট আমাদের এক হিডেন জেম এর নাম। গত এক বছরে যেই পরিমাণ সেল হয়েছে সে, জাস্ট অকল্পনীয়!
এর হালকা স্যুদিং ঘ্রাণে মুগ্ধ যারা ছিলেন, প্রায় প্রত্যেকের আবদার ছিলো একটাই, কোনোভাবে এর স্থায়িত্ব বাড়ানো যাবে আতরচি ভাই?
তাই আমরা গত ২০ দিন আগে যেই ব্যাচটা রেডি করলাম, সেটা আগের যেকোনোবারের চাইতে অধিক পটেন্ট। আপনার কাপড় লেপ্টে থাকবে ঘ্রাণটার যেই মিডল আর বেইজ নোট, সেগুলো কোনো কার্পণ্য ছাড়াই বাড়তি আছে এই নয়া ব্যাচে।
ফাইনেস্ট পয়েন্ট তাই স্থায়ীত্বে দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি 'ফাইনেস্ট'। তবে একটা কিন্তু আছে। পটেন্সি বেড়ে যাওয়ায় আতরটা মাখার ঠিক সাথেসাথে মনে হতে পারে, সুবাসটা বোধহয় আগের মতন নেই আর, কি যেন একটা পরিবর্তন এসেছে!
পরিবর্তন ত এসেছেই, পজিটিভ চেঞ্জ যাকে বলে! মাখার পরে শুধু ৫টা মিনিট সময় দিন তারে। দেখবেন এরপরে সেই আদি ও আসল সুবাসটাই ধরা দিচ্ছে আপনার নাকে, সেই মনকাড়া বাস্নাটাই ঘিরে রেখেছে আপনাকে!
25/09/2026
আজকে জুম্মায় মেখেছিলাম "অউদ সাহারা"। পুরো মিডল ইস্ট যেন এক বোতলে বন্দী! অউদ, জাফরান, গোলাপ, মেশক - কি নেই এতে!
Gulshan 1, Dhaka 1212
A Clear Space for Colorful Minds.
�বাড়ি মোদের শরিয়তপুর �, Dhaka FARABI
Lalmatia, Dhaka, Dhaka 1207
পাকা চুল কলপ করার দিন শেষ শুধু একটি শ্?
Dhaka
Be gorgeous
Dhaka
Assalamualaikum brothers and sisters We have opened this group for online business. We will go a lon
Dhanmondi, Dhaka
প্রতিদিন প্রথম অর্ডারে জিতে নিন আকর্ষণীয় স্কিন কেয়ার উপহার।
Dhaka
BEAUTY AND COSMETICS
Kishoregonj, Nilphamari, Dhaka MAHIAMAR
I am a student.i now study ing
Dhaka
Assalamualaikum.amader all products Reasonable price nite paren ..order for inbox
Dhaka Uttara, Dhaka
Ahona beautiful
New Market, Azimpur, Dhaka 1205
Kaderia Madrasha Road, Aziz Moholla, Dhaka 1207
POLLI MART is a trusted online organic shop. We are cultivating most of our products and others are directly supplied by the farmers. We really do care about what we sell, how we p...
Be the first to know and let us send you an email when Perfumance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
We will notify you when anything happens in Dhaka.
Save businesses and follow local categories.
Complete the verification to continue.