Anvi's Gallery

Anvi's Gallery

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anvi's Gallery, Health/Beauty, Dhaka.

03/04/2026

03/04/2026

18/03/2026

With Md Alomgir Hossain – I just got recognized as one of their top fans! 🎉

18/03/2026

এই হিজড়াকে আপনি কী বলে গালি দেবেন বলুন তো! আদৌ কি আমরা ভুল করছি না এদেরকে খারাপ চোখে দেখে? এই বোনটার কথা মনে আছে? আপনাদের মনে আছে মিরপুর কমার্স কলেজ এলাকায় এক রাতে প্রচুর বৃষ্টিতে পানি জমলো? পুরো ঢাকার সড়ক ডুবে গেল সে রাতে। বজ্রপাত হচ্ছিল প্রতি মিনিটে। মানুষ ভয়ে কাতর। বজ্রপাতে কলেজ এলাকায় এক গলিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লো। তখন সে গলির পানি পার হচ্ছিল এক পরিবার। মিজান ও তার স্ত্রী, শ্যালিকা ও মিজানের ৭ মাসে ছেলে হোসাইন। তারা সবাই বিদ্যুতে শক খেয়ে সেখানেই ম.রে পানিতে ভাসতে লাগলো। মিরাকলি এর আগে বাবাটা শিশু বাচ্চাকে বাঁচাতে ফিকে মেরেছিলেন নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে । সে বাচ্চাকে একজন খপ করে ধরলো। কিন্তু সেও ভয় পেয়ে বাচ্চাকে আর রাখতে পারলো না। পানিতেই ঠেলে দিল। তখন কে কার দিকে তাকায়! কিন্তু ছবির এই হিজড়া নিজের কথা না ভেবে দৌড়ে সে বাচ্চাকে কোলে তুলে নেয়।
মাঝরাত তখন। বাচ্চা নিয়ে দৌড়াতে শুরু করেন সাত পাঁচ না ভেবেই। যেভাবেই হোক বাঁচাতে হবে এই শিশুকে। কিন্তু রাস্তায় গাড়ি পায় না।রিকশাও পায়না। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে প্রবল বেগে। যেন কেয়ামত নেমে এসেছে। সিএনজি পেলেও কোনো সিএনজি চালক হিজড়াটাকে নিচ্ছিল না। মিরপুর দুইয়ে এক হাসপাতালে নেয় সে বাচ্চাটাকে। সেখানেও চিকিৎসা না থাকায় তাকে বলা হলো, সোহরাওয়ার্দীতে নিতে। হিজড়াটা ফের বাচ্চা নিয়ে দৌড়াতে থাকলো।
কথাগুলো বলছিল আর কাঁদছিল। বলল, জানেন আমি হিজড়া দেখে কেউ আমাকে সাহায্য করছিল না। আমি মিরপুর দুই থেকে দৌড়াতে দৌড়াতে টেকনিক্যাল পর্যন্ত যাই। রাত ১টা বেজে গেছে। এরপর এক গাড়ি পাই। সোহরাওয়ার্দি যাই। সেখানে থেকে আবার যাই ঢাকা মেডিকেল কলেজে। দুই ট্রাফিক পুলিশ আমাকে সাহায্য করে। পরে মেডিকেলে ভর্তি করাই। একদিন পর নিয়ে আসি। পরদিন বিকেল।
কমার্স কলেজে এলাকায় চারদিকে মানুষের কান্নাকাটি। এতিম বাচ্চাটা পাশের এক বস্তির বয়সী নারীর কোলে শুয়ে ঘুমাচ্ছে। তার নরম শরীরের কপাল কেটে গেছে। ওদিকে তার মা বাবার লা—শ । সবার চোখে পানি। সে হিজড়াটাকে দেখা গেলো বস্তির এক কোনায় খুপড়ি ঘরে শুয়ে শুয়ে চিৎকার করে করে কাঁদছে আর বলছে, আল্লাহগো বাচ্চাটারে উদ্ধার করতে পারলাম। ক্যান বাচ্চার বাবা মারে বাঁচানোর সুযোগ দিলা না, ও আল্লাহ।
এই হিজড়ার কান্না শুনে আশপাশের মানুষও অঝোরে কাঁদছে। আমি সেদিন সাক্ষি ছিলাম এই দৃশ্যের। সেদিন সবার আগে এগিয়ে এসেছিল এই হিজড়াটাই। সেদিন রাস্তায় হাউমাউ করে কাঁদছিল আরও জনা দশেক হিজড়া স্থানীয়দের পাশাপাশি।হিজড়াগুলো সারাদিন না খেয়ে ছিল। সারারাত ঘুমায়নি। রাস্তায় পানির মধ্যে হেঁটেছে আর একে ওকে বাঁচানোর চেষ্টা করেছে।
শিশুকে বাঁচানো সেই হিজড়া আক্ষেপ করে বলছিল, আমরা দিনের বেলা মানুষকে জ্বালাই। কিন্তু সবাইতো এক না। রাতের বেলা আমি একটা শিশুকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলাম। আমাকে নাহয় মানুষ ঘৃণা করে, কিন্তু বাচ্চার কী দোষ ছিল যে আমাকে গাড়িতে নিচ্ছিল না?
এই ঘটনা ঘটেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। যারা ঢালাওভাবে হিজড়াদের খারাপ বলেন তারা এই মানুষটাকে, এই হিজড়াটাকে কী বলে গালি দেবেন ভেবে দেখুনতো। এদের প্রতি রইলো শ্রদ্ধা।

15/03/2026

কি প্রেম
ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে সারারাত কাটা,লেন ভুট্টা খেতে এক সুন্দরি, তরুণী, অবশেষে জানা গেল দীর্ঘ চার বছর রিলেশন করে ছিলেন, তবুও নাকি প্রেমিকের মন ভরে নি, এই সুন্দরী তরুণী যদি সারা,রাত ভুট্টা খেতে থাকতে পারে তাহলে নাকি প্রেমিক তাকে গ্রহণ করবে, এদের প্রেমের কাছে লাইলি মজনু ও হেরে যাবে,💔💔💔💔

07/03/2026

নেত্রকোনার বারহাট্টায় ৯ বছরের শিশু তুবা’র র'হ'স্যজনক মৃ*ত্যু। 😢

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯) নামের এক শিশুর র'হস্যজনক মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। তুবা ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে তুবা ঘরে একা ভাত খাচ্ছিল। এ সময় তার মা চিনি আক্তার ছাগল আনতে মাঠে যান। পরে বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ও'ড়'না পেঁচানো অবস্থায় ঝু*লছে। দ্রুত তাকে নামিয়ে পানি দেওয়া হয় এবং বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

শিশুটির মা দাবি করেন, মেয়েকে নামানোর সময় তার পায়জামা খো'লা ছিল। এতে তাদের স'ন্দেহ, শিশুটির সঙ্গে খারাপ কিছু ঘটেছে।

বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) কাদির আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধ*র্ষ'ণের পর ঝু*লিয়ে রাখা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ম'র্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষো'ভ ছড়িয়ে পড়েছে। শিশুটির পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ⚖️💔

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka