Life With Khusnat

Life With Khusnat

Share

“One day you’ll search for me in everyone you meet but I won’t be found.”

25/08/2026

আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা খুব রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার সপ্ন এবং প্রবল ইচ্ছে। প্রয়োজনে নিজের সামর্থের উপর সন্তুষ্ট থাকা। অন্য কারো সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং সুস্থ মানসিকতা। অল্প খেয়ে অল্প করে কিংবা আহামরি সপ্ন না দেখেও জীবন চলে। কম চাওয়া পাওয়া হলেও জীবন আটকে থাকে না জীবন চলে যায়। বরং সাধারণ সাদামাটা জীবন আরও আনন্দদায়ক, যারা সীমিত চাহিদাতেই আনন্দ নিয়ে জীবনকে মানিয়ে নিতে পারে তাদের কাছেই। একটা ভালো চাকরি, অঢেল টাকা পয়সা, সম্পদের প্রাচুর্য কিংবা স্যাটেল লাইফ এগুলো সুখের মানদন্ড নয়। চাইলে পান্তা ভাত ও ঢেকুর তুলে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। কোনো রকম একটা ঘরে প্রিয় মানুষগুলোর সাথে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে।

25/08/2026
24/08/2026

আমি life partner হিসেবে সবসময়
একটা বাচ্চা স্বভাবের মানুষ চাইতাম।
যে মানুষটা বাচ্চাদের মতো সারাদিন আমাকে খুঁজবে,
তার প্রত্যেকটা কাজের আগে
আমার থেকে permission চাইবে,
তার দিনের প্রথম আর শেষ চিন্তাভাবনায়
থাকবো শুধু আমি...
জানি এরকম মানুষ পাওয়া দুর্লভ।
তবে ওইজে বললাম না, এরকম কথায় কথায় mature-দের মতো তর্ক করবে এরকম মানুষ আমার মোটেও পছন্দ নয়। আমি চাই একটা মানুষ যে হবে একদম সাদা-সিধে, নম্র, ভদ্র, ভীতু একটা মানুষ যে আমার কথা বুঝার চেষ্টা সবসময়ই করবে...

23/08/2026

জীবন বড়ই অনিশ্চিত তাই না?

জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কি কিছু হয়‍? কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো। আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে, কিভাবে কাটবে।

জীবন আসলেই খুব সংক্ষিপ্ত কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন সময়ের স্রোতে সমস্ত কিছুই বদলে যায় এক মুহুর্তেই। এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে।

22/08/2026

●আমার আশেপাশে অনেকেই আমাকে অপছন্দ করে আমি জানি! আমি এটাও বুঝি কে ঠিক কোন কারনে আমাকে অপছন্দ করে। আর আমি এই ব্যাপার গুলো আনন্দের সাথে উপভোগ করি।

●আমার সামনে খুবই ভালো কথাবার্তা বলে, বোঝায় ওরা আমার কতটা ভালো চায়। আবার এরাই আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করে! আমার খারাপ চায়! সেইইই একটা ব্যাপার না??

●আমি সবই বুঝি, দেখি তবুও চুপ থাকি। এমন ভাবে থাকি যেন তাদের মনে হয় আমার চিন্তাভাবনায় তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। চলার পথে বিনোদন দরকার না হলে লাইফ বোরিং হয়ে যায়...!😊

Want your business to be the top-listed Beauty Salon in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dinajpur