Muhammad Shemul Haque

Muhammad Shemul Haque

Share

আল্লাহর বান্দা

09/02/2026

পথ কঠিন হলেও
গন্তব্য যেন সুন্দর হয়,

07/02/2026

রাতের টঙ্গী ইসজতেমা মাঠের টিন সেট মসজিদের সৌন্দর্য!!

06/02/2026

প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে,পাপ করার আগ
মুহূর্ত পর্যন্ত,শয়তান ইবলিশ পাপ করার জন্য ওয়াসওয়াসা দেয়.!

04/02/2026

ইমাম শাফিঈ (রাহঃ) বলেছেন, ইলমের তিনটি স্তর রয়েছে।
প্রথম স্তরে প্রবেশ করে মানুষ অহঙ্কারী হয়,
দ্বিতীয় স্তরে প্রবেশ করে মানুষ বিনয়ী হয়,
এবং তৃতীয় স্তরে প্রবেশ করে মানুষ এই উপলব্ধি করে যে সে এখনো কিছুই হাসিল করতে পারেনি । (সুবহানাল্লাহ)
সে জন্যই আল্লামা শেখ সাদী (রাহঃ) বলেছিলেন, সারা জীবন বুঝতে বুঝতে এটাই বুঝতে পেরেছি যে, কিছুই বুঝতে পারিনি।
আল্লাহু আকবার॥ # # # # #@@@@@

03/02/2026

ক্ষমা প্রার্থনার দোয়া "

"আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল
হাইয়্যুল কইয়্যুমু ওয়াতুবু ইলাইহি'

03/02/2026

একদা হযরত আবদুল্লাহ ইবনে মুবারক (রহ.) দ্বীনি সফরে সিরিয়া অবস্থান করছিলেন। সেখানে থাকাকালীন একজনের কাছ থেকে তিনি একটি (বাঁশের) কলম ধার নিয়েছিলেন। কাজ শেষ করে তিনি কলমটি ফেরত দিতে ভুলে গেলেন এবং নিজের বাড়ি 'মার্ভ' (বর্তমান তুর্কমেনিস্তান) শহরে ফিরে এলেন।

বাড়িতে পৌঁছানোর পর হঠাৎ তাঁর মনে পড়ল যে, কলমটি তো ফেরত দেওয়া হয়নি। এটি ছিল অন্যের আমানত। বর্তমান যুগে হলে হয়তো আমরা ভাবতাম, "সামান্য একটি কলমই তো, পরে দেখা হলে দেওয়া যাবে বা এর বদলে অন্য কিছু দিয়ে দেব।" কিন্তু একজন খাঁটি মুমিনের কাছে অন্যের হক পাহাড়ের চেয়েও ভারী।

তিনি বিন্দুমাত্র দেরি না করে মার্ভ থেকে পুনরায় সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন। সেই যুগে যাতায়াত ব্যবস্থা কতটা দুর্গম ছিল, তা ভাবলেই গা শিউরে ওঠে। শুধু একটি সাধারণ কলম তার মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি প্রায় হাজার (১,১৭২) মাইল মরুভূমির পথ পাড়ি দিয়ে সিরিয়ায় পৌঁছালেন এবং মালিকের হাতে কলমটি সমর্পণ করে দায়মুক্ত হলেন।

সূত্র: তারিখে বাগদাদ

আজকাল আমরা হাজার টাকা ধার নিয়ে ভুলে যাই, অন্যের জিনিস নষ্ট করে অজুহাত খুঁজি। কিন্তু ইতিহাসের পাতায় এমন মানুষও ছিলেন, যারা অন্যের একটি সামান্য কলম ফেরত দিতেও দেশান্তর হতে দ্বিধা করেননি। কারণ তাঁরা জানতেন, দুনিয়ার লোকচক্ষু ফাঁকি দেওয়া সহজ হতে পারে, কিন্তু হাশরের ময়দানে অন্যের সামান্য একটি সুতোর হিসাব দেওয়াও বড় কঠিন।
© Salman Farsi

01/02/2026

#আমাদের_করণীয়
জাতীয় স্মৃতিসৌধ সাভার

30/01/2026

গুনাহ করার সময়...!
মানুষ ডানে তাকায় বামে তাকায়, কিন্তু উপড়ে তাকায় না ৷

30/01/2026

বিখ্যাত বুযুর্গ মালিক ইবনে দিনার রহ. কে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনার তওবা বা সৎ পথে ফিরে আসার কারণ কী ছিল?" তখন তিনি বলেন,

"আমি আমার জীবনের প্রথম দিকে খুব পাপাচারে লিপ্ত ছিলাম এবং মদ্যপান করতাম। আমার একটি ফুটফুটে মেয়েসন্তান হলো। আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। সে যখন হাঁটতে শিখল, তখন আমার ভালোবাসা আরও বেড়ে গেল। আমি যখনই মদ খেতে যেতাম, সে আমার কাছে আসত এবং মদের পাত্রটি আমার হাত থেকে ফেলে দিত। তার বয়স যখন দুই বছর হলো, তখন সে মারা গেল। আমি ভীষণ শোকে মুষড়ে পড়লাম।"

"একদিন আমি শাবান মাসের মধ্য রজনীতে (শবে বরাতে) অতিরিক্ত মদ খেয়ে বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম, কিয়ামত শুরু হয়ে গেছে। কবর থেকে মানুষ উঠে আসছে। হঠাৎ আমার পেছনে আমি এক বিশাল ও ভয়ঙ্কর নীল-কালো সাপ দেখতে পেলাম। সাপটি মুখ হাঁ করে আমাকে গিলে খাওয়ার জন্য ধেয়ে আসছে।"

"আমি ভয়ে দৌড়াতে লাগলাম। পথে এক বৃদ্ধ লোককে দেখলাম, যার পরনে ছিল সাদা পোশাক এবং চেহারা ছিল খুব সুন্দর ও সুগন্ধযুক্ত। আমি তাকে বললাম, 'আমাকে এই সাপের হাত থেকে বাঁচান!' বৃদ্ধ বললেন, 'আমি খুব দুর্বল। এই সাপটি আমার চেয়ে অনেক শক্তিশালী। আমি একে থামাতে পারব না। তুমি দ্রুত দৌড়াও, হয়তো আল্লাহ তোমাকে বাঁচার কোনো উপায় দেবেন।'"

"আমি আবার দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি জাহান্নামের আগুনের কিনারে চলে গেলাম। আগুনের ভয়াবহতা দেখে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। তখন একটি আওয়াজ এল: 'তুমি জাহান্নামী নও, ফিরে যাও।' আমি আশ্বস্ত হয়ে ফিরে এলাম।"

"সাপটি আবারও আমার পিছু নিল। আমি আবার সেই বৃদ্ধের কাছে গেলাম এবং বললাম, 'আপনি আমাকে বাঁচাতে পারলেন না?' বৃদ্ধ কেঁদে বললেন, 'আমি তো দুর্বল। তবে তুমি ওই পাহাড়ের দিকে যাও, যেখানে মুসলমানদের আমানত (শিশুসন্তানরা) থাকে। যদি সেখানে তোমার কোনো আমানত থাকে, তবে সে তোমাকে সাহায্য করবে।'"

"আমি পাহাড়ের দিকে দৌড়ালাম। পাহাড়টি ছিল মুক্তা ও রত্নখচিত। ফেরেশতারা পর্দা সরিয়ে দিল এবং শিশুদের বলল, 'বেরিয়ে এসো, দেখো তোমাদের মধ্যে কেউ এই দুর্ভাগা লোকটিকে চেনে কি না।' শিশুরা দলবেঁধে বেরিয়ে এল। হঠাৎ আমার মৃত মেয়েটি আমাকে দেখে চিৎকার করে উঠল, 'আল্লাহর কসম! উনি তো আমার বাবা!'"

"সে তীরের মতো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। সে তার বাম হাত দিয়ে আমার ডান হাত ধরল এবং ডান হাত বাড়িয়ে সাপটিকে ধমক দিল। সাপটি ভয়ে পালিয়ে গেল।"

"এরপর মেয়ে আমাকে বলল: 'বাবা! এখনো কি সময় হয়নি মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার?' (সূরা আল-হাদিদ: ১৬)।"

"আমি কেঁদে বললাম, 'মা! তোমরা কি এখানেও কুরআন সম্পর্কে জানো?' সে বলল, 'আমরা তোমাদের চেয়েও কুরআন ভালো জানি।' আমি জিজ্ঞেস করলাম, 'ওই সাপটি কে ছিল?' সে বলল, 'ওটা ছিল আপনার খারাপ আমল (পাপ)। আপনি তাকে এত শক্তিশালী করেছেন যে সে আপনাকে জাহান্নামে নিতে চেয়েছিল।' আমি জিজ্ঞেস করলাম, 'আর ওই দুর্বল বৃদ্ধটি কে?' সে বলল, 'ওটা ছিল আপনার নেক আমল। আপনি তাকে এত দুর্বল করে রেখেছিলেন যে, সে আপনাকে বাঁচাতে পারেনি।'"

"আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠলাম। সকাল হতেই আমি আমার সব খারাপ অভ্যাস ছেড়ে দিলাম, মদের পাত্র ভেঙে ফেললাম এবং খালেস মনে আল্লাহর কাছে তওবা করলাম। এটাই ছিল আমার তওবার কারণ।"

© Nur Islam
(সূত্র: আত তাওয়াবীন-ইবনে কুদামা)

28/01/2026

সৌদি আরবের প্রখ্যাত দায়ী শায়খ সাঈদ বিন মুসফির বলেন, এক ব্যক্তি আমাকে তার নিজের জীবনের একটি ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, আমার এক অত্যন্ত ভালো ও বাধ্য সন্তান ছিল। একদিন আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন সে এসে বলল, "আব্বু! পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু বাইরে ঘুরে আসতে চাই। আধা ঘণ্টার মধ্যে ফিরে আসব।"

পিতা বললেন, "বাবা, এখন বের হয়ো না, সবাই ঘুমিয়ে পড়েছে। ছেলে খুব বাধ্য ছিল, তাই সে আর তর্কে লিপ্ত না হয়ে চলে গেল। কিন্তু তার মলিন চেহারা দেখে মা জিজ্ঞেস করলেন, "কি হয়েছে?" ছেলে বলল, "বাবার কাছে একটু বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, তিনি দিলেন না।" তখন মা বাবার কাছে গিয়ে সুপারিশ করলেন যে, "ছেলেটা তো খুব ভালো, একটু ঘুরে আসতে দিন।"

স্ত্রীর পীড়াপীড়িতে পিতা একপর্যায়ে বিরক্ত হয়ে অনুমতি দিলেন, কিন্তু রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেল, "যাক, আল্লাহ যেন তাকে আর না ফেরান!"।

পিতা বলেন, "আমার কথাটা বলা ঠিক হয়নি। হয়তো তখন দোয়া কবুলের মুহূর্ত ছিল।
ছেলেটি চলে গেল। এক ঘণ্টা, দুই ঘণ্টা পার হয়ে গেল, ফজর হয়ে গেল কিন্তু সে আর ফিরল না। আমার কলিজায় যেন তলোয়ারের আঘাত লাগল। আমি বুঝলাম, আমার সেই বদদোয়াটিই তাকে গ্রাস করেছে।"

ফজরের পর পিতা থানায় খোঁজ নিলেন। সেখান থেকে হাসপাতালে যেতে বলা হলো। মর্গে গিয়ে দেখলেন, তারই আদরের সন্তানের লাশ পড়ে আছে। পরে জানা গেল, ছেলেটি এক্সিডেন্টে মারা গেছে।

পিতা আক্ষেপ করে বলেন, "আমরা তাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করলাম। কিন্তু আমি জানি, এর পেছনে মূল কারণ আমি নিজেই। আমিই তার জন্য বদদোয়া করেছিলাম! ফলে তা কবুল হয়ে গেছে! "

ক্রোধের বশবর্তী হয়ে নিজের সন্তান, সম্পদ বা নিজের ওপর কখনো বদদোয়া করা উচিত নয়।
মানুষের অজান্তেই দিনের কোনো এক সময় দোয়া কবুল হওয়ার মুহূর্ত থাকে, তখন মুখ থেকে বের হওয়া ভালো বা মন্দ সব কথাই পূরণ হয়ে যেতে পারে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না, তোমাদের সন্তান-সন্ততির বিরুদ্ধে বদদোয়া করো না এবং তোমাদের ধন-সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করো না। (কেননা, হয়তো এমন হতে পারে যে,) তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি মুহূর্ত পেয়ে বসো, যখন যা প্রার্থনা করা হয় আল্লাহ তা কবুল করে নেন। (ফলে তোমাদের বদদোয়াটিও কবুল হয়ে যাবে)।” (সহীহ মুসলিম,রিয়াযুস সালেহীন)

তথ্যসূত্র:
واجب الآباء تجاه الأبناء للشيخ سعيد بن مسفر
من عجائب الدعاء
© Nur Islam

24/01/2026

উমামা বিনতে হারিস তার কন্যাকে উপদেশ দেন,

হে আমার কন্যা,
তুমি এমন এক ঘর ছেড়ে যাচ্ছ, যেখানে তুমি অভ্যস্ত ছিলে;
আর প্রবেশ করছ এমন এক ঘরে, যা তুমি আগে জানতে না।

তুমি এমন একজন মানুষের সান্নিধ্যে যাচ্ছ,
যার কাছে তুমি আগে অপরিচিত ছিলে।

অতএব তুমি তার জন্য ভূমির মতো হও,
সে তোমার জন্য হবে আকাশের মতো।

তুমি তার জন্য হও বিছানার মতো নরম,
সে তোমার জন্য হবে আবরণ ও নিরাপত্তা।

তার চোখের যত্ন নিও—
সে যেন তোমার মাঝে অপছন্দনীয় কিছু না দেখে।

তার নাকের যত্ন নিও—
সে যেন তোমার কাছ থেকে কেবল সুগন্ধই পায়।

তার ক্ষুধার সময় খেয়াল রেখো,
কারণ ক্ষুধা মানুষকে ক্রুদ্ধ করে তোলে।

তার নিদ্রার সময় শান্তি বজায় রেখো,
কারণ ঘুমের ব্যাঘাত রাগ সৃষ্টি করে।

তার সম্পদের হেফাজত করবে,
তার পরিবারের সম্মান রক্ষা করবে।

তার গোপন কথা গোপন রাখবে,
আর তার আদেশ অমান্য করবে না।

যদি তুমি তার কথা না শোনো,
সে তোমাকে ঘৃণা করবে।

আর যদি তার গোপনীয়তা ফাঁস করো,
সে তোমার ওপর আস্থা হারাবে।

সবশেষে মনে রেখো—
তুমি তার কাছে দাসীর মতো হবে,
তবেই সে তোমার কাছে বিশ্বস্ত বন্ধু ও রক্ষক হয়ে।

মূল:
العقد الفريد — ইবনু আব্দ রাব্বিহি
كتاب النساء، باب وصية الأم لابنتها عند الزواج
عيون الأخبار — ইবনু কুতায়বা

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Tongi. Gazipur
Gazipur
2580