R N RUBEL

R N RUBEL

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R N RUBEL, Health/Beauty, Gazipur.

19/10/2023
01/10/2023

সাকিব কি ধোঁয়া তুলসীপাতা?

সাকিবের চোখে তামিম ‘বাচ্চা ছেলে’। কড়া কড়া কথা বলেছেন তিনি। ‘দল আগে না, ব্যক্তি আগে। রোহিত শর্মার মতো খেলোয়াড় সাত নম্বর থেকে ওপেনার হিসেবে ১০ হাজার রান করেছেন। ও (তামিম ইকবাল) যদি মাঝে মাঝে তিন-চারে নামে বা ব্যাটিংয়ে না নামে, এটা কি খুব একটা সমস্যা হয়? এটা আসলে আমার মনে হয়, অনেকটা বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমিই খেলব আর কেউ খেলতে পারবে না। দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। দল আগে, তার পর অন্য কিছু। পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি কী করবেন আসলে। আপনার নিজের নাম কামাবেন, তার মানে আপনি নিজের কথা চিন্তা করছেন। আপনি দলের কথা চিন্তা করছেন না। মানুষ এই পয়েন্টগুলো বোঝে না।’ সঠিক কথাই বলেছেন সাকিব।

দলীয় খেলায় ব্যক্তিস্বার্থ কখনোই প্রাধান্য পেতে পারে না। কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায়। হাথুরু তাঁর প্রথম মেয়াদে সাকিবকে টি২০ ম্যাচে সাত নম্বরে নামার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে সাকিব খেলছিলেন তিন এবং চার নম্বর পজিশনে। ২০১৭ সালে হাথুরুর সেই প্রস্তাব শুনে রেগে গিয়েছিলেন সাকিব, তখন হাথুরু পাল্টা প্রশ্ন করেছিলেন– ‘তোমাকে তোমার আইপিএল দল কয় নম্বর ব্যাটিং পজিশনে খেলায়।’

কলকাতা নাইট রাইডার্সে তখন ৭ ও ৮ নম্বরে নামতেন সাকিব। হাথুরুর সেদিনের প্রস্তাব ছিল দলের স্বার্থেই। সাকিব তামিমের দিকে টিমম্যান না– এমন অভিযোগ এনেছেন। আঙুল তুলেছেন অধিনায়ক হয়ে আফগান সিরিজে হঠাৎ অবসরের ঘোষণার নৈতিকতা নিয়েও। কিন্তু সাকিবও সব সময় এমনটা করেন। যখন দলকে টুর্নামেন্টে রেখে অন্য শহরে গিয়ে বিজ্ঞাপন কিংবা শোরুম উদ্বোধন করেন, সেটা কি ‘টিমম্যানশিপের’ মধ্যে পড়ে। যদি তাঁর দেখাদেখি বাকি ১০ জন এমন আবদার করেন, তখন বিসিবি কী সিদ্ধান্ত দেবে?

©সমকাল

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Gazipur
GAZIPUR