Glow N Go
Get authentic Indian skincare products from us. For free consultancy from our doctors about skincare or any other health issues, feel free to inbox us.
Dr. Afia Jannat Arpy
MBBS (SSMC), BCS (Health)
Dr. Md. Nahid Imrose Uthsho
MBBS (SSMC), BCS (Health)
17/07/2026
গতদিন আর্জেন্টিনার সেল টা দিতে পারি নি। আজকে দুইটা একসাথে দিয়ে দেই কি বলেন? 🫣
আজকে এবং আগামীকাল আমাদের স্টকের সকল প্রোডাক্টে ১০% ডিসকাউন্ট, এবং ৩০০০ টাকার অর্ডারে ফ্রি ডেলিভারি‼️👌
যেহেতু আমরা একটু ভ্যাকেশনে আছি তাই রিপ্লাই কিছুটা ডিলে হবে। পার্সেল ডিসপ্যাচ ও হবে সোমবার থেকে।
স্টকের সকল প্রোডাক্ট প্রাইজসহ জানতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
https://t.me/glow_n_go
16/07/2026
কাল থেকে আমরা ভ্যাকেশনে যাচ্ছি। রবিবার পর্যন্ত পার্সেল ডিসপ্যাচ বন্ধ থাকবে। সোমবার থেকে আবার ডিসপ্যাচ শুরু হবে ইন শা আল্লাহ। কারও যদি এর মধ্যে আর্জেন্ট পার্সেল লাগে আজকে রাতের মধ্যে জানাবেন প্লিজ। নাহলে সোমবার এর পর ডেলিভারি পাবেন।
16/07/2026
আচ্ছা আমাকে একিটা জিনিস বলেন তো Soulflower অয়েলের কোন সাইজ টা আপনাদের জন্য সুবিধাজনক? 225 ml নাকি 120 ml. এবার Bhringraj oil টা শুধু 120 ml আনসি, বাকি সবগুলো ছিল 225 ml. যারা রেগুলার চুলে তেল দেয় তাদের জন্য হয়ত 225 ml ঠিক আছে, বাট আমার মত সিজনাল তেল দেয়াদের জন্য 120 ml ই সই। 🥲🥲 স্টকে এখন শুধু Soulflower oil এর এই variant গুলো available আছে। বাকিগুলো প্রি অর্ডার নিচ্ছি শুধু আজকের জন্য৷ এজন্যই সকাল সকাল আর্জেন্টিনার সেল দেয়ার আগে Soulflower তেলের প্রি অর্ডার টা নিয়ে নিচ্ছি৷
Point to be noted, Soulflower তেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেসে ওদের ওয়েবসাইটে। প্রতিটা তেলের দাম অন্তত রুপিতেই ১০০ বেশি বাড়সে। সুতরাং স্টকের অয়েল গুলোই আগের প্রাইজে পাবেন। নতুন শিপমেন্টের তেলের প্রাইজ বাড়বে।
এগুলা সব যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলাফল। 🤧🤧
15/07/2026
এমন কখনো হয়েছে যে খুবই মিনিমাল মেকাপ কাপড়টাও নর্মাল এমন একজনকে দেখলেন, কিন্তু কাছে যেতেই টের পেলেন কি মিষ্টি সুন্দর স্নিগ্ধ স্মেল। কিছু মানুষ পরিচিত হয় কথায়, কিছু মানুষ পরিচয় দেয় তাদের ফ্রেগরেন্স দিয়ে।
একটা সুন্দর স্মেল আপনার নীরব আত্মবিশ্বাস৷ অনেক সময় মানুষ চেহারা নয়, মনে রাখে একটা গন্ধ, একটা সুবাস। শুধু চারপাশের মানুষকে আকৃষ্ট করা ছাড়াও, আপনার ভেতরের আত্মবিশ্বাস শক্ত করার জন্য হলেও আপনার উচিত নিয়মিত পারফিউম ইউজ করা। আর ঢাকা শহরে ঘামের গন্ধ যা বিচ্ছিরি। কেন অযথাই জামাকাপড় ঘামের গন্ধে নোংরা করবেন?
আমাদের আজকে Clearance Sale এ 𝗣𝗹𝘂𝗺 𝗧𝘂𝗹𝗶𝗽𝘀 𝗗𝗼𝗻'𝘁 𝗟𝗶𝗲 𝗘𝗗𝗣 পারফিউম পেয়ে যাচ্ছেন মাত্র ১৩৫০ টাকায়। তাই এমন একটা পারফিউম কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না।
📌 Clearance Sale এ আরও কি কি আছে জানতে ক্লিক করুন নিচের লিংকে 👇
https://www.facebook.com/share/p/197fBGJDBk/
15/07/2026
এই সপ্তাহের 𝗖𝗹𝗲𝗮𝗿𝗮𝗻𝗰𝗲 𝗦𝗮𝗹𝗲 is here‼️
✅ সবগুলো সেল প্রাইস ক্যাপশনে দেয়া আছে। কমেন্টে বুক করতে হবে। স্টক খুবই লিমিটেড। অথবা পোস্ট থেকে প্রাইজসহ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। প্রাইজসহ স্ক্রিনশট না দিলে রেগুলার প্রাইজে অর্ডার কনফার্ম হবে।
✅ পরবর্তী সপ্তাহের নেক্সট সেল আসবে আগামী বুধবার।
✅ অর্ডারের সময়সীমা: আগামীকাল দুপুর ২টা পর্যন্ত। কাল দুপুর ২টার পর কেউ এই স্ক্রিনশট দিলে সেল পাবেন না।
✅ এগুলো কোনোটাই stock clearance sale না। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট যথেষ্ট পরিমাণে আছে। তবুও কারো কনফিউশন হলে প্রোডাক্ট এর নিচে কমেন্ট করবেন। আমরা এক্সপায়ার ডেটের ছবি দিয়ে দিব।
Happy Shopping 🫰🖤
15/07/2026
📌 শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আমরা একটু ভ্যাকেশনে যাব। তাই শুক্রবার থেকে আমাদের সমস্ত পার্সেল ডিসপ্যাচ বন্ধ থাকবে৷ বৃহস্পতিবার লাস্ট ডিসপ্যাচ হবে।
📌 আজকে দুপুর ১টায় এই সপ্তাহের ক্লিয়ারেন্স সেল দেয়া হবে। অর্ডারের সময়সীমা রাত ১২ টা পর্যন্ত।
14/07/2026
আমি একটু রিভার্স চিন্তা করতে পছন্দ করি। কিছু রিভার্স চিন্তা শেয়ার করতে ইচ্ছা হলো। মুক্তবুদ্ধির দেশে, মুক্ত গণতন্ত্রের দেশে এখন নিশ্চয়ই আমাকে রাষ্ট্রদ্রোহী বলে ট্যাগ লাগানো হবে না। আমিও একটু খুঁজে দেখতে চাই আমার মত মুদ্রা ওপিঠের চিন্তা কে করেন৷
শিক্ষামন্ত্রী মিলন সাহেব আসলে গতকাল পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে মন্তব্য করেছেন, তা আসলেই ক্ষমার অযোগ্য। যেহেতু সারাদেশে এখন অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, সুতরাং তিনি চাইলেই চট্টগ্রাম বোর্ডের সাথে মিল রেখে সারাদেশের পরীক্ষা স্থগিত রাখতে পারতেন। তাছাড়া গত দুদিনে অন্তত রাজধানী শহর ঢাকার অবস্থা যা ছিল, তাতে পরীক্ষা অবশ্যই স্থগিত হওয়া লজিক্যাল। আমি তার পক্ষে। কিন্তু at the same time, যেসব শিক্ষার্থীরা এখন রাস্তায় নেমে আন্দোলন করে পরীক্ষা পেছানোর জন্য সংসদ ভবন ঘেরাও, মন্ত্রণালয় ঘেরাও সহ যেসব কর্মসূচি করছে, আমি তারও বিপক্ষে।
আমার মনে আছে এর আগে ২০২৪ সালেও একদল শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে কোন এক কর্মকতার সামনে এসে (আমার এক্সেক্টলি মনে নেই কে ছিলেন তিনি) তাকে জোর জবরদস্তি করে অটোপাশ দেয়ার জন্য চাপাচাপি করতে থাকে। তার কারণ নাকি, ২৪ এর জুলাইয়ে তাদের সহপাঠী যারা আহত বা নি*হত হয়েছিল, এবার এক্সাম দিলে তাদের র*ক্তের সাথে অন্যায় করা হবে। সেই কর্মকর্তা অসহায় হয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না৷ প্রত্যেক শিক্ষার্থীর হাতেই ছিল ফোন, সবাই সেই দৃশ্য ধারণ করছিল, যেন প্রত্যেকেই একেকটা ভ্লগার।
আমি এখনো দেখি, বা আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, যেসব শিক্ষার্থীরা রাস্তায় নেমে অটোপাশ, পরীক্ষা পেছানোসহ নানান ইস্যুতে আন্দোলন করতে থাকে তাদের অধিকাংশই ইনিয়ে বিনিয়ে পরীক্ষার কাটিয়ে যাওয়া ঘরানার শিক্ষার্থী। যদিও তাদের উদ্দেশ্য অনেক মহৎ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু কেন যেন বাংলাদেশে সমস্ত কিছুই exaggerated হয়ে যায়। কারণ এখনের ইয়াং জেনারেশন টাই এমন। এসএসসি পরীক্ষার সময় দেখেছিলাম ১৬ বছর বয়সী একেকজন teenager পরীক্ষা দিয়ে আসার পর ক্যামেরার সামনে এসে শিক্ষামন্ত্রীকে 'মিলন মিলন' করছে। যেন মিলন আমার পাশের বাড়ির কোনো বখাটে 'মিলইন্যা'। যেখানে সরকারি ভাবে কোনো মন্ত্রীকে 'মহোদয়' হিসেবে সম্বোধন করা হয়। তাও ধরে নিলাম সে teenage বয়সে এত কিছু জানে না, কিন্তু ক্যামেরার সামনে এসব অঙ্গভঙ্গি করে এসব মন্তব্য করার কনফিডেন্স সে পায় কোত্থেকে?
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, সড়ক মহাসড়ক সব কিছু দখল করে জনভোগান্তি সৃষ্টি করে তারা আন্দোলন করে। আজকে দেখলাম এক শিক্ষার্থী পুলিশের সামনে এসে পুলিশকে হুমকি দিচ্ছে, ''জুলাই ভুইলা গেসেন গা? ২৪ সালের সব ভুইলা গেসেন গা?'' ২৪ এর আগের পুলিশ আর ২৪ এর পুলিশের এখন অনেক পার্থক্য। ২৪ এর আগের পুলিশ যে ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখত, সেই পুলিশ এখন অনেক ফ্রেন্ডলি। কারণ পুলিশ নিজেও সিস্টেমের কাছে ছিল অসহায়। আমি নিজে থানায় গিয়েছি, পুলিশ ইনস্পেক্টর আমার বাসায় এসেছিল, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। টিনেজ বয়সে রক্ত অনেক গরম থাকে সত্য। কিন্তু সেজন্য কেউ দায়িত্বরত পুলিশের সামনে এসে ২৪ জুলাইকে এভাবে নিচে নামায় ফেলবে তা দেখা খুব দু:খজনক।
এই শিক্ষার্থীরা কাল এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসলে শিক্ষা মন্ত্রণালয়ে লং মার্চে যাবে। যেখানে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আমার জানায় ভুল হতে পারে, যদি পরিস্থিতি এখনো স্বাভাবিক না হয় তাহলে যেতেই পারে। কিন্তু একেবারে আজকের মধ্যে ধর মার কাট করে পরীক্ষা পেছানোই লাগবে, এটা এমন কোনো সিদ্ধান্ত না৷ তাছাড়া পরীক্ষা পেছানো মন্ত্রীর একক কোনো সিদ্ধান্তও না।
এখনের জেনারেশন কিছু হলেই যেভাবে ২৪ এর জুলাইয়ের দোহাই দেয়, এই জুলাই ২৪ এর আবেগ যদি কিছুটা নিয়ন্ত্রণ করে টেবিলে বসে মন দিয়ে পড়াশোনা করতে বসে, তাহলে ২৪ এর জুলাইয়ের মান আরও বাড়বে। আমার ধারণা, ২০২৪ সালের জুলাই মাসে যে শতসহস্র মানুষ একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তার অধিকাংশই আসলে জুলাই ২৪ এর সত্যিকারের স্পিরিট মনে ধারণ করে না, এর মর্মার্থ উপলব্ধি করতে পারে না৷ এরা কেবল হইহই রইরই বা চিল নিয়ে গেল কানে তেই বিশ্বাসী।
14/07/2026
এই বডি সানস্ক্রিন টা প্রথম নিয়ে ওপেন করেছিলাম কক্সবাজারে। যেহেতু কক্সবাজারে গিয়ে পানিতে হাবুডুবু খাব আর Deconstruct Body Sunscreen টা water resistant, তাই এটাই আমার ফার্স্ট চয়েজ ছিল। যদিও সমুদ্রের ঢেউয়ের ধাক্কা খেয়ে খেয়ে আপনি কোনোদিনও কোনো সানস্ক্রিনের water resistance পরীক্ষা করতে পারবেন না, তবুও ক্ষতি কি। কক্সবাজারে কড়া রোদে যে পরিমাণ ঘেমেছিলাম, তাতে তো যথেষ্ট প্রোটেকশন পেয়েছি।
অবশেষে আজকে আমার এই বডি সানস্ক্রিন টা শেষ হলো। শেষ যেহেতু করেছি, এবার তাহলে রিভিউ দেই। ভাই this is the lightest body sunscreen ever! আমি Wishcare sunscreen body lotion ও ইউজ করেছি। বাট Deconstruct টা এত্ত লাইট, স্কিনে একটুও হেভি লাগে না। Wishcare হেভি ক্রিমি টেক্সচার, এটা একদম রানি টেক্সচার। Wishcare লাগালে আমার শরীর এমনিই ঘামে এই গরমে। বাট এটায় এত ঘামে নাই। আর প্রোটেকশন? আমি কক্সবাজার সারভাইভ করে আসছি এটা দিয়ে। আমার কোনো ইন্ডিয়ান সানস্ক্রিনের প্রোটেকশন নিয়ে ইস্যু হয় নি আজ অব্দি। কারণ আমি সানস্ক্রিন বডিতে শুধু দেই না, লেপি। লেপ দেই। 🤭🤭
✅ 𝗗𝗲𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁 𝗦𝘂𝗻𝘀𝗰𝗿𝗲𝗲𝗻 𝗕𝗼𝗱𝘆 𝗟𝗼𝘁𝗶𝗼𝗻 is now available in stock‼️
For price, join our telegram channel
https://telegram.me/glow_n_go
13/07/2026
𝗦𝗵𝗶𝗽𝗺𝗲𝗻𝘁 𝗗𝗮𝗺𝗮𝗴𝗲 𝗦𝗮𝗹𝗲‼️
গত দিনের শিপমেন্টে আমাদের বেশ কিছু মেডিসিন আইটেম এর বক্স ড্যামেজ হয়েছে। এগুলো আমরা শিপমেন্ট ড্যামেজের ক্লিয়ারেন্স সেলে খুব কম প্রাইজে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট ইনট্যাক্ট, ফ্রেশ শুধু বক্স নেই। প্রতিটার এক্সপায়ার ডেট সহ প্রাইজ ছবিতে মেনশন করা আছে।
যারা শিপমেন্ট ড্যামেজ প্রোডাক্ট অর্ডার করবেন, তারা এই পোস্ট থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার করবেন। শুধু নাম বললে হবে না, তাহলে বক্স সহ গুলো ভেবে কনফার্ম করা হবে।
এই প্রোডাক্ট যারা রিসিভ করবেন তারা ডেলিভারি ম্যান এর সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নিবেন। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো রিটার্ন, রিফান্ড, এক্সচেঞ্জ কিছুই হবে না।
একটা ব্যাপারে আপনাদের মতামত চাই। বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিবেশ পরিস্থিতি বন্যা এগুলো তো সবাই অলরেডি জানেন ই। গতকাল সকাল থেকেই ঢাকায় এত ভারী বৃষ্টি হয় আর এত পানি জমে যায় যে কারণে আমরা গতকাল পার্সেল ডিসপ্যাচ বন্ধ রাখি৷ যদিও আমাদের রাইডার ঠিকসময়েই পার্সেল নিতে এসেছিল, কিন্তু আমরা তাকে কোনো পার্সেল দেই নি৷ এই হাঁটু সমান কোমর সমান পানি ডিঙ্গিয়ে রাইডারদের দিয়ে এগুলো ডেলিভারি করাতে আমারই একটু বিবেকে বাঁধছিল। তাছাড়া আমাদের তো ফুড আইটেম ও না যে ইমিডিয়েট ডেলিভারি দেয়া লাগবে।
ভেবেছিলাম আজকে ডিসপ্যাচ করব কিন্তু আজকেও সকাল থেকে একই অবস্থা, পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখছি না। তাছাড়া অর্ডার যেহেতু কাস্টমাররা করেছে তাদের অপিনিয়ন নেয়াটাও ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বেশি খারাপ অবস্থা তো ঢাকা আর চট্টগ্রামেরই। বাকি জেলায় তো মনে হয় এরকম বন্যা বা জলাবদ্ধতা হয় নি৷
এখন আপনারাই মতামত দিন, আমরা কি আজকে পার্সেল ডিসপ্যাচ করব কিনা। আপনার কার এরিয়ায় পানির অবস্থা কেমন একটু বলেন। যদি পানি গতকালের চেয়ে নেমে যায় তাহলে আজকে আমরা ডিসপ্যাচ করে দিব৷ কারণ হঠাৎ করেই Wishcare Hair Growth Serum Roll On এর অর্ডার প্রেশার এত বেড়ে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ডিসপ্যাচ না করেও তো উপায় নেই আসলে। কি যে করি! 😅😅
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Gowalbari Mor, Donia, Shonir Akhra
Jatrabari
1236
