Skip to content
Salons10
Shaikh Sadi

Shaikh Sadi

Jessore Health/Beauty

বিসমিল্লাহির রাহমানির রাহিম!!

06/10/2026
05/10/2026

প্রয়োজনে আমি সবকিছুই ত্যাগ করে দিতে পারি।
আস্তে আস্তে নিজেকে এমনভাবে তৈরি করেছি যে, আমি কঠিন থেকে কঠিনতর হয়ে গেছি। এখন আর আমার বুকে মায়া জমে না, কারো জন্য কোনো কষ্ট হয় না—এমনকি আমার জন্ম দেওয়া নিজের রক্তের কোনো মানুষের জন্যও না। আমি নিষ্ঠুর হয়ে গেছি, কিন্তু এই নিষ্ঠুরতা তো শুধু শুধু আসেনি; জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে আমি আজকের এই জীবাশ্ম হয়ে গেছি।

আমি জানি, আজকে যদি আমি মরে যাই, আমার বলতে কেউ থাকবে না। তাই মরার অনেক আগেই আমি নিজে থেকে সবাইকে ছেড়ে একা হয়ে গেছি। এই জগতে এখন শুধুই আমি, আমি একমাত্র।

যেখানে একদিন আমি মরলে আমার কোনো অস্তিত্বই থাকবে না, সেখানে অন্য কাউকে নিয়ে ভাবার বা চিন্তা করার সময় আমার নেই।

আমি নিজের মতো একা আছি, ভালো আছি, আর এভাবেই ভালো থাকতে চাই।

________ শেখ সাদী

05/10/2026

মাঝে মাঝে কিছু মানুষকে নীরবে ছেড়ে দিতে হয়, কোনো রাগ বা ক্ষোভ থেকে নয়—শুধু নিজের শান্তিটুকু বজায় রাখার জন্য। সবাইকে সব কথা বোঝাতে যাওয়া মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা। তাই কিছু তর্কে না গিয়ে চুপচাপ সরে আসাই ভালো। কারণ, তর্কে জেতার চেয়ে নিজের মনের শান্তি বজায় রাখাটা অনেক বেশি সম্মানের।

মানুষ যখন নিজের সীমানা আর আত্মসম্মান বুঝতে শেখে, তখনই সে এমন সিদ্ধান্ত নিতে পারে।

____________ শেখ সাদী

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh Sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Jessore.