Nera

Nera

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nera, Health/Beauty, Joypurhat, Joypur.

08/04/2025

তোমার ভালোবাসা পাওয়া, না পাওয়া নিয়ে আর আর কোনো আক্ষেপ নেই। তোমার অযাচিত সময় ভিক্ষা চাইতে আর ভালো লাগে না। মন চাইলে ভালোবাসো, মন না চাইলে বেসো না–দুঃখ নেই। আমায় ভালোবাসার কোনো বাধ্যবাধকতা নেই তোমার।

স্রেফ মুখে “ ভালোবাসি ” বললেই হৃদয় কভু পুলকিত হতে পারে না। ভালোবাসা প্রমাণ চায়, আস্থা চায়। ভালোবাসা বোঝা যায় আচরণে, গুরুত্বে এবং দুঃখের দিনে। তুমি ভালোবাসলেও সই, না বাসলেও সই। কোনো তফাত নেই।

মেনে নিয়েছি সব।
পৃথিবীতে ভালোবাসা, সময় কভু ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। যার মনে ভালোবাসা জন্মায়নি কখনো, সে কভু ভালোবাসে না। ভালোবাসার ভান করে ভালোবাসা যায় না। উপলব্ধি না হলে ভালোবাসা যায় না। অনুভবে, অস্তিত্বে মিশে না থাকলে ভালোবাসা যায় না।

মানুষ ভালোবাসে বলেই জীবনের সবচাইতে কঠিন মূহুর্তে ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকতে চায়। মানুষটাকে পাশে চায়, মানুষটার সঙ্গ চায়, মানুষটাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে থাকে, মানুষটা ছাড়া এক মূহুর্ত থাকতে পারে না।

তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো আকাঙ্খা নেই। কোনো সম্ভাবনা নেই, কোনো নিশ্চয়তা নেই। তুমি বরং তোমাকেই ভালোবাসো, নয়তো অন্য কাউকে, তাতে কোনো দুঃখ নেই।

ভালোবাসা, সময় চেয়ে নেয়ার জিনিস নয়।
যার প্রতি ভালোবাসা জন্মায়, তাকে ছাড়া মানুষ থাকতে পারে না। তুমি দিব্যি থাকো, তাতে কোনো আক্ষেপ নেই। তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো ইচ্ছেই নেই আমার। তোমার ভালোবাসা পাওয়া, না পাওয়া দু’টোই সমান এখন। তোমার এমন অনিশ্চিত ভালোবাসা পাওয়ার চাইতে না পাওয়াই জীবনের সবচাইতে বড়ো নিশ্চয়তা।

08/09/2024

ভালোবাসার মূল্য সবাই বুঝতে পারেনা ,

17/04/2024

Want your business to be the top-listed Beauty Salon in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Joypurhat
Joypur