Riziya Parvin

Riziya Parvin

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riziya Parvin, Beauty, cosmetic & personal care, Munshiganj.

30/08/2022

ইমাম ইবনুল-জাওযী (রহ.) বলেন— নিজেকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। খেয়াল করে দেখলাম, আমার সুখ পাখিটি যদি স্ত্রীর কাছে খুঁজি, তাহলে আমি যেমনটা চাই তেমনটা কস্মিনকালেও পাবো না। দেখা যাবে রূপ লাবণ্যে চেহারা হয়ত পরিপূর্ণ, কিন্তু চরিত্র হয়ত ভালো না। আবার আচার ব্যবহার ভালো পেলেও সর্বক্ষণ হয়ত সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে; আমাকে নিয়ে ভাবার এত সময় কোথায় তার? এমনও তো হতে পারে, ভিতরে ভিতরে সে আমার মৃত্যুর প্রহর গুনবে!

এ দিকে সন্তানদের ওপর যদি নির্ভর করি, তারাও ব্যতিক্রম নয়। বাকি থাকে খাদেম আর ভক্তকুল। আসলে তারাও এই শঙ্কার বাহিরে নয়। য তদিন আমার কাছে তাদের লাভ আছে, ততদিন আমি তাদের মধ্যমণি। তারপর যেদিন থেকে অক্ষম হয়ে পড়ব, আমার ত্রিসীমানায় ভিড়বে না এরা।

বন্ধুদের কথা আর কীই-বা বলব? তাদের কাছে সবসময় সুখের সন্ধান করা নেহায়েত বোকামি। যদি দ্বীনি ভাইদের কথা বলো, পশ্চিমের রূপকথার পাখির মতো তারা। এই দিকে পরিচিতদের দেখেছি, পরহেজগার ব্যক্তিদের গণায় ধরে না। তাদের কাছে তারা থেকেও না থাকার মতো।

এবার বাকি রইলাম শুধু আমি। হ্যাঁ, শুধুই আমি। একেবারে একা। নিজের নফসের দিকে তাকালাম। না, সেও আমার অনুগামী নয়। ভালো সময়ে ঠাণ্ডা থাকলেও বিপদকালে তার ছোবল থেকে রেহাই নেই। অর্থাৎ দিন শেষে সাহায্যদের জন্য শুধু একজন সত্তাই অবশিষ্ট থাকছে, তিনি হলেন আল্লাহ তাআলা।

তবে দুনিয়ার সুখের জন্য যদি তাঁর নিয়ামতরাজির ওপর নির্ভর করি, এগুলো ধ্বংসশীল, আজ আছে তো কাল নেই। আর যদি শুধু তাঁর ক্ষমার আশায় হাত গুঁটিয়ে বসে থাকি, কঠোর শাস্তি থেকে আমাকে বাঁচানোর কেউ নেই।

সত্যি বলতে দুনিয়ার এই জীবনে কোথাও স্থায়ী প্রশান্তি নেই, স্বস্তি নেই। এখানে সুখের নেই কোনো স্থায়িত্ব। না আছে আমার অস্থিরতার প্রশমন, না আছে আমার জ্বলনের কোনো নিরাময়।

এবার হারে হারে বুঝি, কেন জান্নাতই প্রকৃত জীবন। হ্যাঁ, সেখানেই, সেখানেই রবের সন্তুষ্টি মিলবে, মিলবে দৃঢ় ইয়াকীন। সেখানে থাকব এমন সব সঙ্গী সাথিদের সাথে, যারা কখনো ধোঁকা দেবে না আমায়, কখনও কষ্ট পৌঁছাবে না আমার হৃদয়কুটিরে। কিন্তু দুনিয়ায়? এসব চিন্তার বাহিরে...


|| প্রকৃত সুখ কোথায়? ||

17/07/2022

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়

▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

21/04/2022

Website

Address


Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Riziya Parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Munshiganj.