Jyoti's Diary
আসসালামু আলাইকুম। ❤️
সবাই আমার পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন।
30/05/2026
মা।
এ শহরে নেই মায়ের মতো চাঁদ। পৃথিবীতে এই একটা মানুষ যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যার সাথে কোন ভালোবাসার তুলনা হয়না। ♥️
আমার মনে হয় সন্তানের জন্য দুনিয়ার জান্নাত হলো মা। জান্নাতের সুবাস কেমন তা জানিনা!কিন্তু আমি যখন আমার মায়ের কাছে থাকি মাকে জড়িয়ে ধরি তখন মনে হয় আমি যেন জান্নাতের সুবাস পাই।🌸
আমার মা আমার দুনিয়ার জান্নাত। মায়ের ভালোবাসার মতো নিখাদ ভালোবাসা দুনিয়ায় অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব না।😘
ছোট বেলা থেকেই এত আদর যত্নে বড় হইছি। প্রচন্ড শরীর খারাপ নিয়েও মা কখনো কোন কাজ করতে দিত না। এতো বড় হওয়ার পরও দেয়না। কষ্ট হচ্ছে বুঝে কখনো যদি এগিয়ে দিয়ে যাই। তাহলে বলবে আরে তুই পারবি না ঠিক মতো। কিন্তু মা জানে আমি পারবো কিন্তু আমাকে দিয়ে করাবে না কারন তার মেয়ের কষ্ট হবে!
কখনো যদি মসলা বাটা দেখে বলতাম দাও আমি বেটে দেই মা বলতো না হাত লাল হয়ে যাবে ফুসকা পড়বে হাতে। একটু রান্না করতে চাইলে বলতো অনেক গরম রান্না ঘরে যেতে হবে না। কারন মা যে জানতো আমার গরম সহ্য হয়না।
সকাল বেলা ঘুম থেকে দেরিতে উঠি আমি। মা সকালের নাস্তা বানিয়ে তারপর ডাকত খাওয়ার জন্য। ঘুম থেকে না উঠতে চাইলে বলতো খেয়ে নে পরে আবার ঘুমা খাবার ঠান্ডা হয়ে যাবে। কত যত্ন মা করে। কিন্তু এখন নিজের সব কাজ নিজে করি।
কিন্তু তোমার এত অসুস্থতায় তোমাকে একটু যত্ন করতে পারিনা। তোমার ঘরের কাজ গুলো একটু করে দিতে পারি না।তোমায় একটু দেখতে যেতে পারিনা।
তোমাকে জড়িয়ে ধরে আমার জান্নাতের সেই সুবাস টা নিতে পারিনা মা। 😢😢
Kun-Faya-Kun‚ you will bloom again‚ you will heal. You will be smiling again with your whole heart! 🤍
25/05/2026
🥰😍
সরি আব্বু।😢
প্রত্যেক টা সন্তানের জীবনে বাবারা হলো সুপারম্যান। মা -বাবার ভূমিকা একটা সন্তানের জীবনে অপরিসীম।
বাবা নামক এই একটা মানুষ কত কষ্ট করে একটা পরিবারকে ভালো রাখার জন্য নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য। বাবা নামক এই মানুষটি নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ ভুলে যান নিজের সন্তানের একটি শখ একটি আবদার পূরন করার জন্য। 😅
আজ জীবনে যতটুকু অর্জন করেছি তার সবটুকু অবদান আমার আব্বুর পরিশ্রম আর আম্মুর সাপোর্ট। প্রাইভেট নার্সিং থেকে পড়াশোনা করে বের হইছি। একটা প্রাইভেট নার্সিং থেকে পড়াশোনা করতে কি পরিমান টাকা পয়সা খরচ হয় যারা নার্সিং সম্পর্কে জানে তারা বলতে পারবে।
আমার প্রতিটি চাওয়া শখ আমার আব্বু সব সময় পূরন করে এসেছে সাধ্যের মধ্যে।
কিন্তু নিজের উপর আফসোস হয় বড্ড!😢 আমি আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারিনি। আমি আমার বাবা মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি।😭😭
এই ভিডিও টা ছিল গত বছরের 26 সেপ্টেম্বর। আমার নার্সিং লাইসেন্স এক্সামের জন্য আব্বু যখন সাথে করে নিয়ে গেছিলো। জীবনের সমস্ত পরীক্ষায় তোমার মেয়ের হাতটি ধরে উত্তীর্ণ করে দিয়েছো তুমি। শুধু হেরে গেছি আমি তোমার সন্তান হিসেবে।😭😭মিস ইউ আব্বু।❤️🩹
সরি বাবা।🙏
17/05/2026
তুমি এলে,
নিস্তব্ধ রাতেও জোনাকি জ্বলে।
তোমার নামে বাতাস কাঁপে,
অজানা এক সুরে দোলে।
চোখে চোখ রাখলেই বোঝা যায়,
হাজার কথা না বলা রয়।
তুমি পাশে থাকলে মনে হয়,
এই পৃথিবী শুধু আমার হয়।
Address
Mymensingh
Alerts
Be the first to know and let us send you an email when Jyoti's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
