Thank you CHCP
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thank you CHCP, Health/Beauty, Natore.
07/09/2026
মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার অদ্য ০৭ সেপ্টম্বর ২০২৬ ইং তারিখে কমিউনিটি ক্লিনিক প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহয়তা ট্রাস্টের সম্মানিত ব্যবস্থপনা পরিচালক জনাব এ কে এম ফজলুজ্জোহা। আলোচনায় তিনি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিতে উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সরকারের লক্ষ্য ও ভবিষ্যৎ রুপরেখা তুলে ধরেন। এক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
13/08/2026
ব্যবস্থাপনা পরিচালক (সচিব) এ কে এম ফজলুজ্জোহা মহোদয় ১২ আগস্ট ২০২৬ খ্রিঃ, বুধবার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন পিরোজপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মেঘনা শিল্পনগরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
আকস্মিক এ পরিদর্শনকালে তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে তাঁর পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা লিপিবদ্ধ করেন।
ব্যবস্থাপনা পরিচালক (সচিব) মহোদয়ের পরিদর্শন বাইয়ে লিপিবদ্ধ পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা -
“আজ সকাল ৯:৪০ টায় পূর্ব ঘোষণা ছাড়াই কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শন করি। জানা যায়, দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী জনাব ফিরোজ মাহমুদ মাঝে মাঝে কমিউনিটি ক্লিনিকে আসেন। FWA শুরু থেকে (২০১৫ সাল) পদায়ন করা হয়নি। কমিউনিটি ক্লিনিকটি পরিচ্ছন্ন, সিএইচসিপি মিজ রাহিমা আক্তারকে প্রাথমিকভাবে দক্ষ ও কর্মঠ মনে হয়েছে। রেজিস্টার দৃষ্টে ১১/০৮/২৬ তারিখে ০৪ জন শিশু, ০৫ জন গর্ভবতী নারী এবং ৫৬ জন সাধারণ রোগী কমিউনিটি ক্লিনিকে এসে সেবা নিয়েছেন। এখন সকাল ১০:০০ টায় ০৪ জন সেবাগ্রহীতাকে দেখা গেল। ২৭/০৭/২৬ তারিখে সর্বশেষ ঔষধ গ্রহণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ মাসের জন্য। ঔষধের সরবরাহ বৃদ্ধির বিষয়ে সিএইচসিপি অনুরোধ করেন। জুন মাসে ১ জন এবং জুলাই মাসে ১ জন গর্ভবতীকে স্বাভাবিক প্রসব করানো হয়েছে বলে সিএইচসিপি জানান। রেজিস্টারসমূহ হালনাগাদ করা আছে। কমিউনিটি ক্লিনিকের পরিবেশ, প্রতিবেশ এবং সিএইচসিপি-এর কার্যক্রম সন্তোষজনক।”
*স্বাক্ষরিত*
১২ আগস্ট ২০২৬ খ্রিঃ
*এ কে এম ফজলুজ্জোহা*
ব্যবস্থাপনা পরিচালক (সচিব)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট
28/07/2026
অদ্য ২৮ জুলাই'২০২৬ "বেপারীডাংগী কমিউনিটি ক্লিনিক" পরিদর্শন করেন মাননীয় জেলা প্রশাসক,ফরিদপুর মহোদয়, উপজেলা নিবাহী অফিসার মহোদয়, সহকারী কমিশনার
ভূমি(এসিল্যান্ড) মহোদয় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।
কমিউনিটি ক্লিনিকের সেবার মান এবং সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে মাননীয় ডিসি মহোদয় বৃক্ষ রোপন করেন।
27/06/2026
ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট মহোদয় অদ্য ২৭ জুন ২০২৬ খ্রিঃ, শনিবার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের সাবেক- ০৩, বর্তমান- ০৮ নং ওয়ার্ডের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
27/06/2026
আগামীকাল ২৮জুন'২০২৬ রবিবার
সারাদেশে চলবে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।
তাই আপনার ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে/কমিউনিটি ক্লিনিকে/ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
🔵 ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল
এবং
🔴 ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
✅ মনে রাখবেনঃ
ভিটামিন 'এ' ক্যাপসুল শিশুর অন্ধত্ব ও রাতকাণা রোগ প্রতিরোধ করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমায়, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
25/02/2026
সচিবালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাখাওয়াত হোসেন (এমপি) স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডাঃ এম এ মুহিত মহোদয়ের সাথে বাংলাদেশ সচিবালয় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকরাম চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি এবং রাজশাহী বিভাগ সভাপতি ফেরদৌস হোসেন তুহিন, ময়মনসিংহ বিভাগ সভাপতি মাঈন উদ্দিন রাহাত, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ হোসেন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় দ্বয় দের নেতৃবৃন্দ কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি দের পক্ষ থেকে ফুলেল শুভেচছা এবং কর্মরত সিএইচসিপি দের প্রাণের দাবীগুলো উপস্থাপন করেন।
(২৫/০২/২০২৬ ইং)
24/09/2025
অদ্য দুপুর ১:৩০ ঘটিকায় "সোনার পাড়া কমিউনিটি ক্লিনিক" উখিয়া, কক্সবাজার ভিজিটে আসেন খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ সিরাজগঞ্জের একটি টীম।
এই টীমে শিক্ষক ছিলেন ৭জন এবং স্টুডেন্ট ছিলেন দেশ এবং বিদেশেরসহ ৯৩ জন।
ভিজিটে এসে আগত স্বাস্থ্যসেবা গ্রহীতাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা প্রদাণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি'র) সার্বিক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কমিউনিটি ক্লিনিক(সিসি)কে তাদের কাছে একটুকরো মেডিকেল কলেজ অভিহিত করে মন্তব্য প্রকাশ করেন এবং কর্মরত সিএইচসিপিকে একটি ক্রেস্ট প্রদাণ করেন।
স্টুডেন্ট এবং সম্মানীত স্যারগণ ছিলেন অনেক আন্তরিক।
ধন্যবাদ সবাইকে।
15/09/2025
সৃজনশীল মনের একজন সিএইচসিপি Md Riazuddin ভাইয়ের হাতে তৈরিঃ
02/09/2025
কমিউনিটি ক্লিনিক এবং সততা স্টোর চালু করা হলো হেড অফিসেঃ
বিএমআরসি ভবনের দোতলায় কমিউনিটি ক্লিনিক এর হেড অফিসে কর্মরত কর্মচারী ও আগত অতিথিদের জন্য চালু করা হলো মডেল কমিউনিটি ক্লিনিক ও সততা স্টোর।
ডাক্তারের সুবিধা ও ২২ ধরনের ঔষধের সুবিধা এখান থেকে দেয়া হবে। আরও বাড়তি সুবিধা সংযোজন করা হয়েছে সততা স্টোর চালু করে। এই স্টোরে ঠান্ডা পানীয় এবং হালকা শুকনা খাবার(বিস্কিট চকলেট) পাওয়া যাবে। মূল্য পরিশোধ নিজ দায়িত্বে করতে হবে পাশে রক্ষিত বক্সে। দূর দুরান্ত থেকে আগত অতিথিরাও এই সুবিধা নিতে পারবে।
Alerts
Be the first to know and let us send you an email when Thank you CHCP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Natore.