ALL PABNA
পাবনার সম্পর্কিত সকল তথ্য এবং মজার কিছু ভিডিও কি। যা কিছু ভাল লাগে সেটাই শেয়ার করি । https://www.facebook.com/allpabna6600?mibextid=ZbWKwL
16/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু আমাদের কত কাছে! 😭😭😭😭
ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম পাবনা সদর থানার ওসি সংযুক্ত ছিল। আজ ১৬/১২/২৫ তারিখে সকাল ১১ টা ৩০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় লালনশাহ ব্রিজ পার হওয়ার পর পিছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মারাত্মক সড়ক দুর্ঘটনায় মোজাহার সহ আরেকজন সাব ইন্সপেক্টর দুজনই মৃত্যুবরণ করেন । আল্লাহ তায়ালা তাদের পরিবারের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন তাদের কে বেহেস্ত নসিব করেন। আমিন।
Sordar bari,Vhatikaya,Aminpur,Pabna would love your feedback Post a review to our profile on Google
08/11/2025
দুইদিনের সংক্ষিপ্ত ও ব্যক্তিগত সফরে আজ সকালে নিজ এলাকা পাবনা শহরে এলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। পাবনা জেলায় এটি তার তৃতীয় রাষ্ট্রীয় সফর।
পাবনা প্রেসক্লাবের সদস্য (রাষ্ট্রপতি) কে সার্কিট হাউসে অভ্যর্থনা জানান পাবনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান
এ সময় পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ।
রাষ্ট্রপতির সফরসুচিতে আছে পাবনা আরিফপুর গোরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত, শহরের পাথরতলা (পুরাতন চারতলা মোড়) তার শশুরবাড়িতে আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময়, পাবনা সার্কিট হাউজে রাত্রিযাপন। রবিবার সকালে ঢাকা বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টারে যাত্রা করবেন।
05/11/2025
25/10/2025
এ কোন দেশে বাস করি আমরা??
আজ ভাইরাল হওয়া এক ভিডিও যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।
দেখা যায় একটি চলন্ত সিএনজির পেছনে ঝুলে আছে এক যুবক। ভেতর থেকে দুজন মানুষ ধারালো অ*স্ত্র দিয়ে বারবার তাকে আ*ঘাত করার চেষ্টা করছে। প্রথমে মনে হয়, হয়তো তিনি কোনো যাত্রী বা পথচারী।
পরে জানা যায়, যিনি ঝুলছিলেন, তিনিই সেই সিএনজির চালক! নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়িটা বাঁচানোর লড়াই করছেন তিনি।
ঘটনাটি নারায়ণগঞ্জের।
মনটা ভার হয়ে যায় এ যেন সেই বাংলাদেশ নয়, যাকে একসময় এত ভালোবাসতাম।
যে দেশে মানুষের চোখে এখন ভয়, রাগ আর হতাশা
সেই দেশে মানবতা যেন হারিয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে।
একজন চালক নিজের জীবন বাঁ*চাতে নয়, নিজের জীবিকার যান বাঁচাতে মৃত্যুর মুখে ঝুলে থাকে
এ দৃশ্য শুধু ভ*য়ং*কর নয়, লজ্জাজনকও।
আমরা কবে আবার মানুষ হব?
23/10/2025
পাবনাবাসী তথা দেশবাসীর জন্য সুখবর
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর ঐকান্তিক এবং আন্তরিক প্রচেষ্টায় আজ পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্পের জন্য ১ হাজার ৩'শ ৬৫ কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক।
প্রকল্পটি বাস্তবায়ন হলে পাবনা মানসিক হাসপাতাল ৫০০ থেকে এক হাজার শয্যায় উন্নিত হবে এবং রুগীদের জন্য চিত্তবিনোদন এবং নানাবিধ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সরঞ্জাম সংযুক্ত হবে।
17/10/2025
আলহামদুলিল্লাহ্ আমাদের পাবনা জেলার
পাবনা ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল
৫২জন পরীক্ষার্থীর ৫২জনই GPA-5 পেয়েছে
19/09/2025
পাবনা জেলার ,আমিনপুর থানার অন্তর্গত, বস্তাল গ্রামের,
বস্তাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
বর্ষা মৌসুমে স্কুলের মাঠ এভাবেই ডুবে যায় । আর কি সুন্দর পরিকল্পনা করে নিচের তালার অংশ পুরাটাই পিলারের উপরে করা হয়েছে। যাতে বর্ষার পানি স্কুলের ক্ষতি না করে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Sordar Bari, Bhatikaya, Aminpur
Pabna
6682
