Nupur Apu
Any Paid Promotional Video Contact On : [email protected]
27/06/2026
“খারাপ কমেন্ট সাধারণত তারাই করে, যারা কখনো আমার কাছ থেকে পাত্তা পায়নি, আমাকে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আর কিছু মানুষ আছে, বিশেষ করে যারা অন্যের ভালো থাকা সহ্য করতে পারে না— তারা যখন দেখে আমি ভালো আছি, সুখে আছি, জীবনে এগিয়ে যাচ্ছি, তখন তাদের ভেতরের জেলাসিটাই খারাপ কমেন্ট হয়ে বের হয়। কারণ সত্যিকারের শিক্ষিত, বিবেকবান আর ভালো মানসিকতার মানুষ কখনো কারও পার্সোনাল লাইফ নিয়ে নিচু মানসিকতার মন্তব্য করে না। যাদের চিন্তাভাবনা সংকীর্ণ, জ্ঞান-বুদ্ধি কম, আর হিংসা বেশি— মূলত তারাই এসব করে।”
ফরিদপুর কাচ্চি ভাইয়ে চলছে মাটন তেহারির উপর Buy 1 Get 1 Free অফার! 🔥🍛
বিয়ের পর প্রথম জামাইয়ের সাথে রেস্টুরেন্ট ডেট🥰
এখন জানি, একদল পাবলিক এসে কমেন্ট করবেন—“বুড়া বয়সে বাচ্চামি দেখো!”
হ্যাঁ ভাই, আমি বাচ্চামি করি—আমার husband-এর কাছে করি। আর এতে আমার কোনো লজ্জা নেই।
আর একটা কথা, এই মানুষটাকে যখন আমি বিয়ে করেছি, তখন শুরুতেই একটা কথা clear করে বলেছিলাম—আমার পাগলামি, আমার বাচ্চামি, আমার সবকিছু সহ্য করতে হবে। কারণ একটা মানুষ এসব সহ্য করতে না পেরেই আজ আমার জীবনের অবস্থা এখানে এসে দাঁড়িয়েছিল।
আমি তাকে আগেই বলেছি—সে আমার সাথে বাচ্চামি করবে, আমাকে আদর করবে, দরকার হলে নিজের হাতে তিনবেলা খাওয়ায় দেবে। আমি এসব বলেই তাকে বিয়ে করেছি।
কারণ জীবনে অনেক কিছু আমি পাইনি—ভালোবাসা, যত্ন, আদর, ছোট ছোট শখ পূরণ হওয়া… অনেক কিছুই অপূর্ণ ছিল। আজ আমি সেই অপূর্ণ জিনিসগুলো এই মানুষটার সাথে পূরণ করছি।
এই মানুষটার সাথে আমি বাচ্চামি করি, হাসি, আনন্দ করি, আমার শখ পূরণ করি—সবকিছু করি। কারণ যেগুলো আমি আগে পাইনি, সেগুলো এখন পাচ্ছি, এখন উপভোগ করছি।
এখন এসব যদি আপনারা নিতে না পারেন, তাহলে সত্যি কিছু করার নেই। ভালো না লাগলে ignore করুন, block করে দিন। কিন্তু প্লিজ, না জেনে hurtful comment করবেন না।
22/06/2026
Only 🇦🇷🫰
ফিল্টার সুন্দরী বলে যারা কমেন্ট করেন, তাদের জন্য—এই যে আমার রিয়েল ফেস।
আর এতই জানার ইচ্ছা থাকলে, সামনে এসে দেখেন।
মেকআপ ছাড়াও আমাকে দেখার মানুষের অভাব নেই। 😌🔥
দুজনেই যখন একই vibe-এর মানুষ, তখন ছোট ছোট প্রতিশ্রুতিও স্পেশাল লাগে।
কাল বলেছিল, আজ ঘুরতে নিয়ে যাবে।
বৃষ্টি নামল… কিন্তু প্ল্যান ক্যানসেল না।
সে শুধু বলল, “বৃষ্টি হোক বা ঝড়, তোমাকে আজ ঘোরাবই।” 🖤☔
না লজ্জা করে না,কারণ সে আমার জামাই,তার কাছে আমি বাচ্চা😉
20/06/2026
এই কয়েকদিনে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম—মানুষ আসলে অনেক সময় অন্যের ভালো থাকা সহ্য করতে পারে না। আজ যদি আমি কান্নাকাটি করে, ভেঙে পড়া অবস্থায় ভিডিও করতাম, হয়তো অনেকেই আমার পাশে দাঁড়াতেন। কিন্তু আজ আমি বিয়ে করে, আমার জামাইকে নিয়ে ভালো আছি—সেটাই অনেকের সহ্য হচ্ছে না।
ভাই, মানুষের ভালোটা সহ্য করতে শিখুন। বিশ্বাস করুন, দিন শেষে এতে আপনার নিজের মনও ভালো থাকবে। নিজের ভালো চাইলে, অন্যের সুখ দেখে জ্বলে না উঠে বরং সেটাকে গ্রহণ করতে শিখুন। অন্যের ভালো থাকাকে সম্মান করতে শিখুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Holding No-223, Word No-03, Kuakata, Kalapara, Patuakhali,
Patuakhali
8651
