ILM O ATTAR

ILM O ATTAR

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ILM O ATTAR, Health/Beauty, Bholahat, Chapainawabganj, Rajshahi.

ইলমের সন্ধানে, সুবাসের বন্ধনে,
দ্বীনি জ্ঞানের আলো এবং সুন্নতি সুঘ্রাণে।

ইলমের আলোয়, আতরের সুবাসে, সুবাসিত হোক প্রতিটি মুহূর্ত।
জীবন গড়ার প্রয়োজনীয় ইলম।
ইসলামিক জীবনবোধের এক অনন্য সংগ্রহশালা।
খাঁটি আতর এবং ইসলামিক বইয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

19/06/2026

🌿 দুনিয়ার সম্পর্ক, সম্পদ, খ্যাতি—সবই একদিন শেষ হয়ে যাবে।

সেদিন কোনো পিতা তার সন্তানের উপকার করতে পারবে না, আর কোনো সন্তানও তার পিতার উপকারে আসবে না। প্রত্যেকে নিজের আমলের হিসাব নিয়েই ব্যস্ত থাকবে।

আল্লাহর ওয়াদা সত্য। তাই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে নয়, বরং চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতিতে মনোযোগী হই।

📖 "সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে।"
— সূরা লোকমান, ৩১:৩৩

#আখিরাত #কুরআন #ইসলাম #তাকওয়া

18/06/2026

কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা ও তাঁর মু’মিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে কি বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা মু’মিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জান? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক! এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন। আর সে মনে করবে যে, তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তা‘আলা বলবেন, “আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দিব”। তারপর তার নেকের আমলনামা তাকে দেয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, যালিমদের উপর আল্লাহর অভিসম্পাত।

সহিহ বুখারী হাদিস নং 2441

17/06/2026

মানুষের জন্য রয়েছে, সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাযত করে। নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোন জাতির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোন অভিভাবক নেই।

لَهُ مُعَقِّباتٌ مِن بَينِ يَدَيهِ وَمِن خَلفِهِ يَحفَظونَهُ مِن أَمرِ اللَّهِ إِنَّ اللَّهَ لا يُغَيِّرُ ما بِقَومٍ حَتّى يُغَيِّروا ما بِأَنفُسِهِم وَإِذا أَرادَ اللَّهُ بِقَومٍ سوءًا فَلا مَرَدَّ لَهُ وَما لَهُم مِن دونِهِ مِن والٍ

[ সূরা আর-রাদ ১৩:১১]

15/06/2026

ذلِكَ الكِتابُ لا رَيبَ فيهِ هُدًى لِلمُتَّقينَ

এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।
[২:২] আল বাকারা।

এই ঐশী গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে, কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই সিক্ত হবে, যারা 'আবে হায়াত' (সঞ্জীবনী পানি)-এর সন্ধানী এবং আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত হবে। আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অনুভূতি এবং চিন্তা নেই, যাদের মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনই উৎসাহ ও আগ্রহ নেই, তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে? (সকাল তো তাদের জন্য, যারা ঘুম ছেড়ে চোখের পাতা মেলে জেগে ওঠে।

#কুরআন #আলবাকারা #হিদায়াত #মুত্তাকী #ইসলাম

14/06/2026

আর তুমি পরিত্যাগ কর তাদেরকে, যারা নিজদের দীনকে গ্রহণ করেছে খেল-তামাশা রূপে এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন। আর তুমি কুরআন দ্বারা উপদেশ দাও, যাতে কোন ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়, তার জন্য আল্লাহ ছাড়া নেই কোন অভিভাবক এবং নেই কোন সুপারিশকারী। আর যদি সে সব ধরণের মুক্তিপণও দেয়, তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা, যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের দরুন। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, যেহেতু তারা কুফরী করত।

وَذَرِ الَّذينَ اتَّخَذوا دينَهُم لَعِبًا وَلَهوًا وَغَرَّتهُمُ الحَياةُ الدُّنيا وَذَكِّر بِهِ أَن تُبسَلَ نَفسٌ بِما كَسَبَت لَيسَ لَها مِن دونِ اللَّهِ وَلِيٌّ وَلا شَفيعٌ وَإِن تَعدِل كُلَّ عَدلٍ لا يُؤخَذ مِنها أُولئِكَ الَّذينَ أُبسِلوا بِما كَسَبوا لَهُم شَرابٌ مِن حَميمٍ وَعَذابٌ أَليمٌ بِما كانوا يَكفُرونَ

[৬:৭০] আল আনআম

#কুরআন #ইসলামিক #আখিরাত #দুনিয়া_ক্ষণস্থায়ী

10/06/2026

📚 রাসূল (ﷺ)-এর জীবনকে জানার শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ — আর রাহীকুল মাখতূম (হার্ডকভার)

✨ আপনি যদি মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর পূর্ণাঙ্গ জীবন, তাঁর দাওয়াত, সংগ্রাম, চরিত্র ও ইসলামের ইতিহাসকে নির্ভরযোগ্য সূত্রে জানতে চান, তাহলে "আর রাহীকুল মাখতূম" আপনার জন্য একটি অনন্য গ্রন্থ।

🏆 বিশ্বব্যাপী অনুষ্ঠিত সীরাত রচনা প্রতিযোগিতায় হাজারেরও বেশি পাণ্ডুলিপির মধ্যে এই বইটি প্রথম স্থান অর্জন করেছিল। এটি আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)-এর কালজয়ী সীরাতগ্রন্থ, যা আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সমাদৃত নবীজীর জীবনী।

📖 বইটিতে পাবেন:
✅ রাসূল (ﷺ)-এর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী
✅ মক্কী ও মাদানী জীবনের বিস্তারিত আলোচনা
✅ গুরুত্বপূর্ণ গাজওয়া ও ঐতিহাসিক ঘটনাবলি
✅ ইসলামী দাওয়াত ও চরিত্র গঠনের বাস্তব শিক্ষা

প্রতিটি মুসলিমের ব্যক্তিগত লাইব্রেরিতে থাকা উচিত এমন একটি বই।

🛒 অর্ডার করুন এখনই:
https://rkmri.co/m3REAmmyoplo

াহীকুল_মাখতূম #সীরাতুন্নবী #রাসূলের_জীবনী #ইসলামিক_বই #বাংলা_ইসলামিক_বই

22/05/2026

নবী (ﷺ) বলছেনঃ যে ব্যক্তি জুমুয়ার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দুইজন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেয়ার সময় চুপ থাকে, তা হলে তার সে জুমুয়া হতে আরেক জুমুয়া পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়।
[সহিহ বুখারী : ৮৮৩]

#জুম্মামোবারক #জুমারদিন #সূরাকাহফ #দরুদশরীফ #বাংলাআইসলামিকপোস্ট #বাংলাহাদিস #ইসলামিক_পোস্ট

18/05/2026

“যা আল্লাহ হারাম করেছেন,
তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ক্ষতি।” 💔
#ইসলাম #কুরআন #সূরামায়িদাহ #বাংলা_ইসলামিক_পোস্ট

17/05/2026

কেউ যখন পাশে থাকে না
তখন পাশে থাকেন আল্লাহ।

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

Want your business to be the top-listed Beauty Salon in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Address


Bholahat, Chapainawabganj
Rajshahi
6320

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 10:00
Friday 05:30 - 11:30
14:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00