Dr. Md Abdul Jabbar

Dr. Md Abdul Jabbar

Share

Assistant professor
MBBS.BCS(Health)
FCPS (General Surgery)
FCPS (Colorectal surgery)

Photos from Dr. Md Abdul Jabbar's post 29/07/2026

আমার অপারেশন করা সবচেয়ে বয়স্ক ও কলোনিক ক্যানসার রোগী। খাওয়ার পরে পেট ব্যথা নিয়ে আসছিলেন, কলনোস্কপি করা হয় বড় টিউমার পাওয়া যায় কিন্তু পরীক্ষায় ক্যান্সার আসে না। আরো কিছুদিন ওয়েট করছেন অপারেশন করেননি যখন পেট ফুলে যায় একেবারেই খাইতে পারেনা তখন আসছেন অপারেশনের জন্য। অপারেশনে ওনার কোলন,প্রসাবের থলির কিছু অংশ এবং পেটের ওয়াল এর কিছু অংশ কেটে ফেলে দিয়েছি। Rt hemicolectomy with enbloc resection of part of urinary bladder and part of lateral abdominal wall.

উনি ভালো আছেন। পরের রিপোর্টে ক্যান্সার আসছে।হিস্টোপ্যাথলজি ভাল আসলেও ক্যান্সার হতে পারে, যেমন তার উদাহরণ হচ্ছেন ইনি।

টিম: ডা:ফরহাদ হোসেন বাদল ( এফসিপিএস,সাজারী)
ডা: রাশেদুল ইসলাম রঞ্জু(এম এস, ইউরোলজি)
আর আমি।
এনেস্থিসিয়া ডা: জাকির হোসেন

28/07/2026

পাইলস অপারেশন এর পর আবার সাধারনত হয় না।
পাইলস থেকে কখন ও ক্যান্সার হয় না।
সব পাইলস এর অপারেশন লাগে না।
রক্তপাত মানেই পাইলস না।

28/06/2026
27/06/2026

🩺 কোলোনোস্কপি (Colonoscopy) কী? কেন করা হয়? কীভাবে করা হয়?

কোলোনোস্কপি: (Colonoscopy)হলো একটি আধুনিক পরীক্ষা, যার মাধ্যমে একটি বিশেষ নমনীয় ক্যামেরাযুক্ত টিউব (Colonoscope) ব্যবহার করে বৃহদান্ত্র (Colon) ও মলাশয়ের (Re**um) ভেতরের অংশ সরাসরি দেখা হয়। এর মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয় করা যায় এবং প্রয়োজন হলে একই সময়ে চিকিৎসামূলক কাজও করা সম্ভব।

🩺 কোলোনোস্কপির Diagnostic ও Therapeutic Indication

কোলোনোস্কপি শুধু রোগ নির্ণয়ের (Diagnostic) জন্য নয়, অনেক ক্ষেত্রে একই সময় চিকিৎসামূলক (Therapeutic) কাজ করার জন্যও ব্যবহৃত হয়।

🔍 Diagnostic Indications (রোগ নির্ণয়ের কারণ)

কোলোনোস্কপি করা হয়—

✅ মলদ্বার দিয়ে রক্তপাত (Re**al bleeding) এর কারণ নির্ণয়ের জন্য
✅ অকারণ আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা (Iron deficiency anaemia)এর কারণ খুঁজতে
✅ মলের অভ্যাস পরিবর্তন (Change in bowel habit) যেমন নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মিশ্র সমস্যা হলে
✅ দীর্ঘদিনের পেট ব্যথা, পেট ফাঁপা বা অস্বস্তি মূল্যায়নে
✅ অজানা ওজন কমে যাওয়া ও অন্যান্য ক্যান্সারের সন্দেহজনক লক্ষণ থাকলে
✅ Colorectal cancer screening(ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা নির্দিষ্ট বয়সে)
✅ কোলন ক্যান্সার বা পলিপের পারিবারিক ইতিহাস থাকলে
✅ Inflammatory bowel disease (Ulcerative colitis, Crohn’s disease) নির্ণয় ও মূল্যায়নে
✅ Chronic diarrhoea-এর কারণ অনুসন্ধানে
✅ Imaging (CT scan/USG)-এ কোলনের অস্বাভাবিকতা পাওয়া গেলে
✅ পূর্বে কোলন ক্যান্সার বা পলিপের চিকিৎসার পর surveillance-এর জন্য

🛠️ Therapeutic Indications (চিকিৎসামূলক কারণ)

কোলোনোস্কপির মাধ্যমে করা যায়—

✅ Colon polyp অপসারণ (Polypectomy)
✅ Early colorectal cancer-এর কিছু ক্ষেত্রে Endoscopic resection
✅ রক্তপাত বন্ধ করা (Endoscopic haemostasis)
✅ Colonic stricture dilatation (সংকোচন প্রসারিত করা)
✅ Stent placement (বিশেষ ক্ষেত্রে malignant obstruction-এ)
✅ বিদেশি বস্তু (Foreign body) অপসারণ
✅ Colon volvulus-এর ক্ষেত্রে decompression (নির্বাচিত ক্ষেত্রে)
✅ Surveillance colonoscopy-তে পাওয়া precancerous lesion অপসারণ

🩻 কোলোনোস্কপি কীভাবে করা হয়? (Procedure)

প্রস্তুতি (Bowel Preparation)

* পরীক্ষার ১–২ দিন আগে বিশেষ খাদ্য নির্দেশনা দেওয়া হয়।
* নির্দিষ্ট ওষুধ (Bowel cleansing solution) খেয়ে অন্ত্র পরিষ্কার করা হয়, যাতে ভেতরটা পরিষ্কার দেখা যায়।

পরীক্ষার সময়

* রোগী সাধারণত বাম পাশে কাত হয়ে শুয়ে থাকেন।
* প্রয়োজন অনুযায়ী ব্যথা কমানোর ওষুধ বা সেডেশন দেওয়া হতে পারে।
* মলদ্বার দিয়ে Colonoscope প্রবেশ করিয়ে পুরো বৃহদান্ত্র পরীক্ষা করা হয়।
* প্রয়োজন হলে Biopsy নেওয়া বা Polyp অপসারণ করা যায়।
* সাধারণত ২০–৪৫ মিনিট সময় লাগে।

---

# ⚠️ কোলোনোস্কপির সম্ভাব্য জটিলতা (Complications)

কোলোনোস্কপি সাধারণত নিরাপদ পরীক্ষা। তবে অল্প কিছু ক্ষেত্রে—

🔹 পেট ফাঁপা, গ্যাস বা সামান্য পেট ব্যথা
🔹 Biopsy বা Polyp removal-এর পর সামান্য রক্তপাত
🔹 অতিরিক্ত রক্তপাত (Rare)
🔹 অন্ত্র ফুটো হয়ে যাওয়া (Colon perforation — খুবই বিরল)
🔹 সেডেশনের কারণে শ্বাস-প্রশ্বাস বা হৃদযন্ত্রের সমস্যা (ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে)
🔹 অস্বস্তি বা বমিভাব

✅ কোলোনোস্কপির সুবিধা

✔ রোগ দ্রুত শনাক্ত করা যায়
✔ ক্যান্সারের পূর্ববর্তী অবস্থা (Polyp) শনাক্ত করে অপসারণ করা যায়
✔ একই পরীক্ষায় রোগ নির্ণয় ও কিছু চিকিৎসা করা সম্ভব

🩺 মনে রাখবেন

মলদ্বার দিয়ে রক্ত পড়া, দীর্ঘদিনের পেটের সমস্যা বা মলের পরিবর্তনকে অবহেলা করবেন না। প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

07/06/2026

🔹 কলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিন 🔹

👨‍⚕️ ডাঃ মোঃ আব্দুল জব্বার
সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ
কলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন

🎓 যোগ্যতা:
✅ এমবিবিএস
✅ বিসিএস (স্বাস্থ্য)
✅ এফসিপিএস (সার্জারি)
✅ এফসিপিএস (কলোরেক্টাল সার্জারি)

🔸 যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়:

✔️ মলদ্বার হতে রক্ত বা পুঁজ পড়া
✔️ মলদ্বারে ব্যথা, ফোলা বা গুটি
✔️ মলদ্বার বাইরে বের হয়ে আসা (Re**al Prolapse)
✔️ পাইলস (Hemorrhoids)
✔️ এনাল ফিসার
✔️ জটিল ও বারবার ব্যর্থ ফিস্টুলা ইন এনো
✔️ মলদ্বারের ফোঁড়া (Perianal Abscess)
✔️ দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য
✔️ রেক্টাল ও কোলন ক্যান্সার

🔹 ল্যাপারোস্কপিক (ছিদ্রবিহীন) অপারেশন:
✔️ পিত্তথলির পাথর (Gallbladder Stone)
✔️ এপেন্ডিসাইটিস

🏥 রোগী দেখার স্থান:
পপুলার কনসাল্টেশন সেন্টার লিমিটেড, ভবন-৪
দ্বিতীয় তলা, রুম নং-২০৫
ধাপ জেল রোড, রংপুর

🕓 রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৪:০০টা – রাত ৮:০০টা
❌ শুক্রবার বন্ধ

📞 সিরিয়ালের জন্য:
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮১৩
নয়ন(সহকারী); 01558-044862,

📱 WhatsApp:
01558-044862

আপনার বা আপনার পরিবারের কারও মলদ্বার, কোলন বা পেটের সার্জারি সংক্রান্ত সমস্যা থাকলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসাই সুস্থতার চাবিকাঠি।

**alCancer

14/03/2026

মার্চ মাস কলোরেক্টাল ক্যান্সার সচেতনতার মাস।

19/11/2023

আগামীকাল (২০/১১/২০২৩) পাইলস দিবস।
সেই উপলক্ষে সচেতনতা মূলক পোস্ট।
#পাইলস


চেম্বারঃ রংপুর, লাইফ কেয়ার হসপিটাল, ০১৭১৯২৪৪৬৯৯
বিরামপুরঃ রাইয়ান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক, পাইলট স্কুলের পাশে , দিনাজপু্‌০১৭৫২২০১১১০

21/10/2023

দুজন ই কলোরেক্টাল ক্যান্সার এর রুগী।
একজন ঠিক সময় চিকিৎসা নিয়েছেন আর একজন নেন নাই।
ফলাফল ভিডিওতে :

09/09/2023

#বাধাগ্রস্থমলত্যাগ:
:কিছু লোক আছেন যাদের পায়খানা ক্লিয়ার হয় না, অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থেকেও পায়খানা সম্পূর্ণ হয় না। ছেঁড়া ছেঁড়া পায়খানা হয়, অর্থাৎ একটু পায়খানা হয় তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর আবার একটু হয়। এরপরও মনে হয় পায়খানা ভেতরে রয়ে গেছে। বাধ্য হয়ে অনেকেই মলদ্বারের পাশে চাপ দিয়ে, মলদ্বারের দুই পাশে টান দিয়ে পায়খানা করেন। এভাবেও পায়খানা ক্লিয়ার হয়নি বলে অনেকে পায়খানার রাস্তার ভেতর আঙুল দিয়ে পায়খানা বের করেন।
এ জাতীয় রোগীদের অনেকে মল নরম করার ওষুধ খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। অনেক রোগী টয়লেট করার কিছুক্ষণ পর অনুভব করেন, টয়লেট ক্লিয়ার হয়নি। তাই কিছুক্ষণ পরপর আবার বাথরুমে যান। এসব রোগীর মাঝে মধ্যে পায়খানার সাথে রক্ত যায় এবং পায়খানার রাস্তায় ব্যথা অথবা অস্বস্তি হয়। এ রোগে মহিলা ও পুরুষ উভয়েই ভোগেন। তবে মহিলা রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে যাদের সন্তান সংখ্যা বেশি, যে মহিলাদের কোনো সন্তান নেই তাদেরও এ রোগ হয়। এদের মূল উপসর্গ হলো তারা পায়খানার বেগ স্বাভাবিকভাবেই অনুভব করেন, কিন্তু পায়খানা ক্লিয়ারভাবে করতে পারেন না। পায়ুপথের ওয়াল ঝুলে পায়খানা চলাচলের পথে বাধা সৃষ্টি করে, মহিলাদের ক্ষেত্রে পায়খানার রাস্তার সাথেই সন্তান হওয়ার রাস্তা থাকে। এ ক্ষেত্রে পায়খানার রাস্তার একটি অংশ মাসিকের রাস্তার ভেতর ঢুকে যায়। তখন যৌনপথের ভেতর আঙুল দিয়ে চাপ দিলে মলত্যাগ সহজ হয়।

Want your business to be the top-listed Beauty Salon in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Rangpur