Sattar Azad Sylhet
পদ্য পাতা
ইচ্ছে করে তারেই চাই
__________সাত্তার আজাদ
বড় কষ্ট লাগে মনে
চিন্তা আসে যখনই
ভালোবাসা পাইলাম না গো সজনি।।
ভালো আমি বাসলাম যারে
প্রাণ-মন উজাড় করে
সে ব্যস্ত লইয়া তারে
আমার কথা সে ভাবে নি।।
ইচ্ছে করে তারেই চাই
তার প্রেমেতে গেলাম জড়াই
মায়ের ভাইয়ের দুই কূল হারাই
হইলাম আমি একাকিনী।।
সবাই বলে ছিলো তখন
না বুঝি প্রেম করিস না মন
বুঝল না পাগল মনন
হইল এখন কলঙ্কিনী।।
মানুষ কতটা অদ্ভুত
________সাত্তার আজাদ
মানুষ কেমন অদ্ভুত বলতে পার।
কথায় কাজে কত ফারাক তার।
ভাবে এক, করে আরেক।
বিচরণ করে অহমের মধ্যে।
বোকার বাস কিন্তু; মানুষেই।
তাইতো বিয়ে বাড়িতে যায়
অনেক ঘটা করে,
খামে ভরে টাকা নিয়ে।
হাসপাতালে পড়ে থাকলে
কতজনই বা দেখতে যায় কাউকে।
টাকাটা কিন্তু তারই প্রয়োজন
যে জন হাসপাতালে।
জানো কাউকে হারানোর পর
কত আবেগ ভালোবাসা,
কত্ত প্রশংসা করে মানুষ।
যেটুকু ছিল না সে
তার চেয়েও ঢের বেশি।
সে কি-না জীবিত থাকতে
ভুলেও প্রশংসা করে নি কেউ।
জীবিত অনেকে তিলে তিলে,
কতটা কষ্টের মধ্যে পেরুয় জীবন
তার কি খবর রাখে কেউ।
সেই লোকটি মরলে,
ঘটা করে বিদায় যায়।
কত্ত মমতা দেখায় মানুষ।
কি নির্মম উপলব্ধি,
লোকটি জানল না—
কত ভালোবাসত মানুষ তাকে।
ভালোবাসার অভিমান সাথে করে,
হয়তবা তীব্র ঘৃণা নিয়েই,
পৃথিবীকে বিদায় জানিয়ে ছিল।
মানুষ সত্যকে সত্য বলে না,
অহমিকায় মিথ্যাকে আঁকড়ে থাকে,
সগৌরবে নির্লজ্জের মত।
প্রেম ভোগে নয়, ত্যাগে মধুময়
_____________সাত্তার আজাদ
সত্যিকারের ভালবাসা ক'জন বাসতে পারে।
সকলে চায় চটচপ ভালোবাসা।
জানো প্রকৃত ভালোবাসা,
ভোগের চে ত্যাগেই চিরস্থায়ী হয়।
স্বর্গীয় ভালোবাসার ন্যায়।
আকাঙ্ক্ষাটা চিরকালই মধুময়।
পাওয়ার স্বাদটা পেলেই মিটে যায় যেমন,
অতৃপ্ত অনুভূতি পাওয়ার ইচ্ছেতে বেঁচে থাকে।
আহ্ যদি পেতাম বা পাওয়া যেত—
এমনি করেই।
এই আক্ষেপ গভীরে নিয়ে যায়
পাওয়ার আকাঙ্ক্ষায়।
এই আকাঙ্ক্ষাতে চিরঞ্জীব হয়
প্রার্থিত প্রেম বা চাওয়ায়।
এই অপেক্ষায় প্রকৃত ভালোবাসা
বেঁচে থাকে, প্রেমকে বাঁচিয়ে রাখে প্রার্থনায়।
নয়া কুটুম এলো বেড়াইতে
_______সাত্তার আজাদ
হুড়োহুড়ি লাগল ঘরে
চাল নাই আমার হাঁড়িতে
নয়া কুটুম এলো বেড়াইতে।।
ওঠাকুরপো দ্বার খুলে দে
পুবের ঘরে বসাইতে
নয়া কুটুম এলো বেড়াইতে।।
আমন ধানে খই ভেজেছি
রাখছি মাচায় শিকেতে
নয়া কুটুম এলো বেড়াইতে।।
ওঠাকুরপো দৌড়াইয়া যা
চিনি বিস্কুট আনিতে
নয়া কুটুম এলো বেড়াইতে।।
ননদী মোর চুল বেঁধে দে
ফুল গুঁজে দে খোপাতে
নয়া কুটুম এলো বেড়াইতে।।
মানুষ চেনা ভার
______সাত্তার আজাদ
মানুষ পারেও করতে
তিরস্কার করলে সমীহ করে
সমীহ করলে ঠেলে দূরে।
কতেক মানুষ তোষামোদী
অন্যের পা চাটে
পায়ের নীচে ব্যাঙের মতো
লাফিয়ে ঘাড়ে উঠে।
দেখতে অনেক সরল মানুষ
অন্তর প্যাঁচে ভরা
সহসা এসব মানুষেরে
যায় না ভঙ্গি ধরা।
ভালোবাসার অনেক জনে
থাকে আসে পাশে
বুঝা যায় না তাদের মনে
ভালো দশের দশে।
তোষামোদে তুষ্ট হয়ে
ভুল করলে শেষে
সালা দড়ি সব হারাইয়া
পথে যাইবে বসে।।
16/10/2024
কানাডার আকাশে চাঁদের এই ছবি নাসার তোলা নয়; সাধারণ মোবাইলে তোলা অসাধারণ ছবি...
13/10/2024
কানাডার সন্ধ্যার আগের এমন দৃশ্য। ডাবল প্লাস ও ক্রস চিহ্ন কিসের সংকেত?
12/10/2024
08/10/2024
কেউ সময় পায় না, কারো সময় কাটে না...
07/10/2024
সময় রঙ বদলায়, রঙ বদলে যায়...
01/10/2024
দোয়ার দরখাস্ত নিয়ে হাজির হলাম
_____________
আমি যখন বিপদে পড়ি তখন আপনাদের কাছে দোয়ার দরখাস্ত জানাই। আজ একটি দরখাস্ত নিয়ে হাজির হলাম। মাসুক উদ্দিন বাড়ি বড়লেখার গল্লাসাঙ্গন। সিলেটে বাসা। বর্তমানে লন্ডন নগরে। ইনি আমার ছোট বোনের স্বামী। খুব অসুস্থ। মেজর অপারেশন চলছে রয়েল লন্ডন হাসপাতালে। আমি আল্লাহর কাছে হাত পেতেছি দোয়ার জন্য। আপনারা সাথে একটু দোয়া করবেন প্লিজ।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Sylhet
