Fur & Life with Shazia Khan

Fur & Life with Shazia Khan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fur & Life with Shazia Khan, Health/Beauty, Mirabazar, Sylhet.

17/07/2026

আর কত নিরীহ প্রাণ হারালে আমাদের বিবেক জাগবে?

ছবির এই প্রাণীটি মেছো বিড়াল (Fishing Cat)—বাংলাদেশের একটি বিপন্ন বন্যপ্রাণী। অথচ আজও অজ্ঞতা, ভুল ধারণা আর ভয়ের কারণে এদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে।

অনেকেই একে বাঘ বা চিতাবাঘের বাচ্চা ভেবে মেরে ফেলেন। কিন্তু বাস্তবে মেছো বিড়াল মানুষকে আক্রমণ করতে আসে না। এটি অত্যন্ত লাজুক স্বভাবের প্রাণী, সুযোগ পেলেই মানুষের কাছ থেকে দূরে সরে যায়।

প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেছো বিড়াল ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। একটি প্রাণীকে হত্যা মানে শুধু একটি জীবন শেষ করা নয়, প্রকৃতির একটি ভারসাম্যও নষ্ট করা।

একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিরীহ প্রাণের জীবন।

মারবেন না। চিনুন, বুঝুন, বাঁচতে দিন।

মানুষের মতো বন্যপ্রাণীরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে।

ছবি: সিলেট–তামাবিল সড়কের হরিপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি মৃত মেছো বিড়াল।

সচেতন হোন। অন্যকেও সচেতন করুন।
প্রকৃতিকে বাঁচান, বন্যপ্রাণীকে বাঁচান। 💚

#মেছোবিড়াল

17/07/2026

বন্যা, মানুষ শুধু একা কাঁদছে না, কাঁদছে প্রকৃতিও

​মানুষের মতোই প্রকৃতির অবলা প্রাণীরাও অসহায়। একটি ছোট্ট বিড়াল ছানা একটি ভাসমান লাঠি আঁকড়ে ধরে আছে, তার চোখের ভাষা এক অসীম আর্তি বহন করছে। তার নিঃশব্দ কান্না যেন আর্তনাদ হয়ে আকাশ ছুঁতে চাচ্ছে।

​আমাদের দেশের কিছু মানুষ হয়তো এই অসহায় প্রাণীটির জন্য কষ্ট অনুভব করবে না, কিন্তু প্রকৃতির এই ক্ষতি আমরা কীভাবে সইব? বন্য পশু-পাখি, যারা নিজেদের রক্ষা করতে অক্ষম, তারা এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে? আমরা কি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব ভুলে গিয়েছি?

25/06/2026

Compassion for Allah’s creation is a reflection of our love and obedience to the Creator Himself.

I really don’t know why some people hate dogs or stray dogs. No one has the right to abuse, hit, or torture any animal. Every living creature is a creation of Allah and deserves kindness and compassion.

In Islam, dogs are not hated. In fact, Islam teaches mercy towards all animals. The Prophet(S)told us about a person who was forgiven by Allah for giving water to a thirsty dog, and he also warned against cruelty to animals. This shows that kindness to every living being is beloved to Allah.

Many people misunderstand the ruling about dogs. According to the majority of scholars, it is the dog’s saliva (and what is contaminated by it) that is considered najis (ritually impure), not the dog itself. That is why if a dog’s saliva touches a vessel, there are specific instructions for washing it. This ruling is an act of worship and obedience to Allah, not a statement that dogs are evil or worthless. Just as there are other things in Islam that are considered ritually impure, it does not mean they should be abused or mistreated.

Allah created every creature with wisdom and purpose. Dogs have served humanity throughout history—as guardians, hunters, rescuers, herders, and companions. Their loyalty is something many people witness every day.

If we truly believe in Allah, then we should also respect His creation. Showing mercy to animals is part of our faith. We may follow the Islamic rulings regarding purity, while still treating dogs with kindness, feeding them if they are hungry, giving them water if they are thirsty, and never harming them without a just reason.

যখন মালিকের বেলা আসে না, তখন নির্দ্বিধায় একমাত্র কুকুরই নিজের জান দিয়ে দেয়... এদের মতো আর কেউ হয়না 🙂 এজন্যেই ওদের সবথেকে বেশী লয়াল বা প্রভুভক্ত বলা হয় 😅

২০১৯ সালের ঘটনা, নিজের জীবন বাজি রেখে বাচ্চাটা বিষধর সাপটাকে মেরে ফেলে, পরবর্তীতে বাচ্চাটাও মারা যায়... 💔

Photos from Sreemangal Pet & Vet Care's post 08/05/2026

Well done my brothers ❤️❤️❤️

07/05/2026

আমাদের এলাকায় মিরাবাজার, আগপাড়ায় আজ দুপুরে এমন একটি ঘটনা ঘটেছে, যা শুনার পর থেকেও মনটা শান্ত করতে পারছি না… 💔

একটি নিরীহ রাস্তার কুকুরকে মানুষ মি”থ্যে রাগ আর প্রতিশোধের নামে এমনভাবে নির্যা”তন করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। অভিযোগ ছিল—সে নাকি কয়েকটা মুরগি খেয়েছে। আর সেই “অপরা”ধের” শাস্তি হিসেবে তাকে ইট-পাথর দিয়ে মা”রধর করা হয়, গলায় ফাঁ”স দেওয়া হয়, হাত-পা বেঁধে ড্রেনে ফেলে দেওয়া হয়।

কিন্তু একটা প্রশ্ন থেকে যায়—
ক্ষুধার্ত একটি প্রাণী খাবার খুঁজবে না তো কী করবে?

ও তো মানুষ না, ওর নেই ভালো-মন্দ বিচার করার ক্ষমতা। আছে শুধু বাঁচার চেষ্টা… ক্ষুধা… আর একটু নিরাপদ আশ্রয়ের আশা।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, এত নির্যা”তনের পরও কুকুরটা somehow বেঁচে ছিল। আমি শুনেছিলাম ও মারা গেছে
হাত পা গলায় রশি দিয়ে বেধে ড্রেনে ফেলে দেওয়া হয় এবং মারা যায়,কিন্ত ওকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সন্ধ্যার সময়—ঠিক সেই এলাকায়, যেটাকে সে নিজের নিরাপদ জায়গা মনে করত… 😔

আমি নিজে এই ঘটনার সাক্ষী।
আর সত্যি বলতে, আজ মানুষ হিসেবে নিজের কাছেই লজ্জা লাগছে।

প্রাণীদের উপর এমন নি”ষ্ঠুরতা কখনো শক্তির পরিচয় নয়,
এটা শুধু মানবতার পরাজয়।

ওরাও ব্যথা পায়।
ওরাও ভয় পায়।
ওরার ও ক্ষুধা পায়
ওরাও বাঁচতে চায়… 🖤

দয়া করে, রাগ বা ক্ষতির প্রতিশোধ নিতে গিয়ে কোনো নিরীহ প্রাণীর উপর অত্যাচার করবেন না।

Photos from Fur & Life with Shazia Khan's post 06/05/2026

গতকাল দিনটা আমার জন্য অনেক গর্ব আর তৃপ্তির 💚

আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট উদ্যোগটা খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে।কাল আমাদের নিজেদের সংগঠন থেকে ৫৬টি পথকুকুরকে ফ্রি র‍্যাবিস ভ্যাকসিনেশন করাতে পেরেছি। 🐾

এই কাজটা একা কখনোই সম্ভব হতো না। আমার সাথে যারা ভেট হিসেবে ছিলেন—
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) নিবন্ধিত তিন চিকিৎসক Vet Shofiqul Islam Dr-Jahaidul Islam Jowel
Rupon Islam Shuvo
Sreemangal Pet & Vet Care@
তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা, পরিশ্রম আর আন্তরিকতা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব হতো না।

আমাদের একটি ছোট, প্রাইভেট সংগঠন আছে— Animal Welfare Society Sylhet -AWSS
এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা আরও বড় পরিসরে কাজ শুরু করবো।

আপনারা যারা আমাকে চেনেন, জানেন—বোবা প্রাণীদের জন্য আমার এই ভালোবাসাটা কতটা গভীর। তাদের নিরাপত্তা, সুস্থতা—এই দায়িত্বটা আমি মন থেকে নিতে চাই।

সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতেও এভাবে আরও অনেক প্রাণীর পাশে দাঁড়াতে পারি 🤍🐾

এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সিলেটের জনপ্রিয় পত্রিকা— শ্যামল সিলেট, সিলেট বার্তা এবং ড্রীম সিলেট সহ সংশ্লিষ্ট সকলকে। 🤍

🔹 শ্যামল সিলেট:
https://www.shyamalsylhet.net/news/139167

🔹 সিলেট বার্তা:
https://www.sylheterbarta24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d/

05/05/2026

Make the city rabies free 💕

03/05/2026
24/04/2026

🤍🕊️

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mirabazar
Sylhet