Media House

Media House

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Media House, Sylhet.

"স্বাগতম Media House-এ, যেখানে আমরা সরাসরি, নিরপেক্ষ ও সঠিক সংবাদ প্রদান করি। দেশের ও বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং আপডেট একযোগে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের লক্ষ্য—সত্য ও গুণগত সংবাদ দিয়ে সমাজকে আরো সচেতন করা।"

08/12/2025

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট (-৫) আসনে হেভিওয়েট প্রার্থী তালিকায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়া সরব আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে।কিন্তু কেউ কোন সঠিক তথ্য দিচ্ছেন না।তবে আজকের প্রতিবেদন পড়লে বিষয়টি পরিষ্কার হয় যাবে।একাধিক জনমত যাচাই জরিপে ও এর সত্যতা উঠে আসছে।প্রথমদিগে অনেকের ধারনা ছিল তিনি কি সত্যি নির্বাচনে আসবেন কিনা?কিন্তু সময় যত ঘনিয়ে আসছে এসবিডিনিউজ এর অনুসন্ধানে বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে। তিনি তাঁর কলিজার টু'ক'রো পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হবেন,নানা কারণে যোগ্যতা থাকা সত্বেও এই দলের নিবন্ধন গ্রহণ করেননি,সেহেতু..........!

ইতিমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন আসনে আল ইসলাহ সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা ও দৌড়ঝাপ লক্ষ করা যাচ্ছে।দলীয়ভাবে গোপনে ও একান্তে সকল ছক এঁকে ফেলেছেন।
এসবিডিনিউজ এর একান্ত গোপনীয় অনুসন্ধানে ও পর্যালোচনায় এসব তথ্য উঠে আসছে।যার কিছু নমুনা ও পর্যবেক্ষন হয়ত আপনারা ও লক্ষ করছেন।বিগত এক সপ্তাহ গভীর পর্যবেক্ষন করে সাবেক এই সংসদ সদস্যের প্রার্থী হওয়ার বিষয় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে,আমরা কেন নিশ্চিত হলাম তিনি সিলেট (-৫) জকিগঞ্জ-কানাইঘাট আসনে নির্বাচন করবেন।প্রথমত তাঁর দায়বদ্ধতা ও স্বপ্ন।তিনি জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল চষে ঘুরছেন বিগত নির্বাচন ও পারিবারিক ও মানবিক কাজের সুবাদে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের বদৌলতে।তাঁর চোখে মুখে একটা বিষয় স্পষ্ট তিনি এই অবহেলিত জনপদের জন্য কিছু করতে চান।

তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ও ওয়াদা রক্ষা করতে পারেননি অল্পদিনের মধ্যে সরকার পতন হলে সংসদ সদস্য পদ চলে যায়।এ থেকে তাঁর ভিতরে......কাজ করে।তিনি মনোবল হারান নি।আরো ও শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছেন।এছাড়া তিনি হেরে যাওয়ার মানুষ নয় যতটুকু অনুসন্ধানে উঠে এসেছে এই আসনে তিনি নির্বাচনে লড়তে আগ্রহী।প্রথমদিগে নির্বাচনে আসার বিষয়ে পরিবারের তেমন সম্মতি ছিল না,সেটি তিনি নিজস্ব মেধার বলে আদায় করেন,এখন চেনা পথে হাঠতে কে না পছন্দ করে।এছাড়া তাঁর কর্মী সমর্থক উন্মুখ হয়ে রয়েছে তিনি যে কোন মূল্যে প্রার্থী হতে।এই বিষয়টি ও তিনি অনুধাবন করছেন।

সাম্প্রতিক কালে তাঁর নামের একটি ফেইসবুক পেইজ পর্যালোচনা করে দেখা যায় নির্বাচন কেন্দ্রীক ঘনঘন আপডেট আসছে,এবং দলীয় সমর্থক,শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী সবাই বেশ কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে তৎপর রয়েছেন।এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রিন্ট ও ডিজিটাল সাইটে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ না করলে কোন বিবৃতি দিতেন অবশ্যই।

তবে এটি সত্য তিনি সার্বিক বিষয় পর্যবেক্ষন করছেন রাজনৈতিক পরিস্থিতি ও দেশের অবস্থার উপর বিশেষ নজর রাখছেন।অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও ভোটের পরিবেশ,স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে,পরিস্থিতি ঘোলাটে বা নোং'রা হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
কারণ হিসেবে তিনি ব্যক্তি ইমেজ ক্ষু'ন্ন করতে আর চান না,জনগণের খেদমত করতে চান,দেশের ক্লান্তিকালে যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় বা ইসলামের উপর কোন আঘাত আসলে তিনি তখন বৃক্ষের ন্যায় দাঁড়াতে চান।
এর আগে ও ভারতের আগ্রাসী ভুমিকায় ত্রিপাইমুখের বাঁধ নির্মাণের বিরোধিতা করে সিলেট টু ঢাকা লং মার্চ করে সারা দেশে আলোচনায় আসেন।

তিনি কোন হু-ম-কি ধা-ম'কি'তে বিশ্বাসী নয়,মহান রবের প্রতি পূর্ন আস্থা বিশ্বাস নিয়ে চলেন।যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা ও রয়েছে বলে জানা যায়।

যেহেতু তিনি প্রথম সংসদ সদস্য হয়ে শুরুতেই বড় ধরনের ধা-ক্কা খেয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলে একজন শ-ক্ত হেভিওয়েট প্রার্থী হিসেবে গণ্য হবেন,জকিগঞ্জ-কানাইঘাটে তাঁর প্রচুর জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন হিসেব নিকাশে এসব তথ্য উঠে এসেছে যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার ও সৎ সাহস রয়েছে।

হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী একজন আলেম ও রাজনীতিবিদ,তিনি বিখ্যাত আলেম ও সূফি আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর কনিষ্ঠ পুত্র (ছোট সাহেব নামেই বেশি পরিচিত) এবং তাঁর জন্ম ১৯৭৪ সালের ৫ ফেব্রুয়ারী।তিনি বাদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসায় শিক্ষা লাভ করেন একজন প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সভাপতি। তিনি জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন।

21/04/2025

ফুলতলী লঙ্গরখানা আমীর-ফকীর-মিসকীন সকলের জন্য উন্মুক্ত।

04/04/2025

ঘৃত-দধি-মধু দান করিলে ফুলতলী জিন্দাবাদ।
সময় ফুরিয়ে গেলে জামায়াত শিবির করে নিন্দাবাদ।

02/04/2025
Photos from Media House's post 01/04/2025

একসময়ের ভাসমান স্বপ্ন, আজ দৃঢ় বাস্তবতা!

আল্লাহ তায়া’লা দাতাদের এই দান কবুল করুন এবং তাদের বরকত দান করুন।

রাজাপুর, বুড়িচং, কুমিল্লা
www.latifihands.org

01/04/2025

আমাদের চেতনার প্রাণপুরুষ আল্লামা ফুলতলী (র.)
-মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী

আল্লামা ফুলতলী (র.) আমাদের চেতনার এমন প্রাণপুরুষ, যার কথা সবসময়, বিশেষতঃ পবিত্র দিনগুলোতে বেশিই মনে পড়ে। ঈদের দিন তিনি ঈদগাহে চলে যেতেন খুব সকালে। নামাজ শেষে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আকুতি জানিয়ে দোয়া করতেন। তন্মধ্যে একটি দোয়া বেশি মনে পড়ে 'হে আল্লাহ, আমাদেরকে যেভাবে ঈদের ময়দানে এনে খুশি করেছো আমাদের মুর্দেগানকে ক্ষমা করে সেভাবে খুশি করে দিও'।

মনে হচ্ছে সেদিন, কিন্তু দেখতে দেখতে তাঁর ইন্তেকালের ১৭ টি বৎসর পেরিয়ে গেছে। বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে, তাঁর খিদমাত সম্পর্কে এতটা জানে না। এই সময়ে তাঁর মতো নির্ভীক, দৃঢ়চেতা, সৎসাহসী ও দ্বীন দরদী মানুষ উম্মাহর জন্য খুবই প্রয়োজন ছিলো।

তিনি জীবনভর ইলমে কিরাতের খিদমাতে নিজেকে উৎসর্গ করেছিলেন, এমনকি রক্ত পর্যন্ত দিয়েছিলেন। শত ব্যস্ততা স্বত্ত্বেও ইলমে হাদীসের খিদমাতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ, ইয়াতীম-অসহায়কে লালনপালন, মানুষকে মূল্যায়ন ও অকৃত্রিম মুহাব্বাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, পরিবারকে সময় দান এমনকি ক্ষেত-খামারের ব্যাপারেও তিনি সবসময় খোঁজখবর রাখতেন। একজন মানুষ এত এত বিষয় সামাল দিতেন কিভাবে?
আমি দেখেছি পরিবারের কেউ অসুস্থ হলে অনেক লম্বা সফর করে আসার পর তাকে দেখে খোঁজ নিয়ে তারপর নিজের ঘরে যেতেন। শুক্রবার থেকে রবিবার সাক্ষাতপ্রার্থীকে সাক্ষাৎ দেওয়াসহ বিভিন্ন সামাজিক বিচার আচার করতেন। মেহমানদারীতে তিনি ছিলেন অনন্য, ঘরে যাই থাকুক খাবার সময় আসলে তিনি মেহমানদারি করতেন। সপ্তাহের অন্যদিন গুলোতে বিভিন্ন জায়গায় সফর করতেন। মানুষের মাঝে আল্লাহ ও আল্লাহর রাসুলের মুহাব্বাতকে জাগ্রত করতেন, ইসলামের সঠিক আকিদা বিশ্বাস ছড়িয়ে দিতেন। তাঁর এক বিশেষ পরিচয় ছিলো, তিনি ছিলেন দিনের বেলা আল্লাহর পথে মর্দে মুজাহিদ আর রাতের বেলা তাহাজ্জুদগুজার একজন আবিদ বান্দাহ।

বর্তমান প্রজন্মকে তাঁর ত্যাগ ও খিদমাত সম্পর্কে জানাতে হবে এই লক্ষ্যে যে, তিনি শুধু খানকার পীরই ছিলেন না বরং জীবনের সকল ক্ষেত্রে ছিলেন সফল একজন মানুষ। আর এই সফলতার পিছনে রয়েছে আল্লাহর পথে কুরবানী ও ত্যাগের বহু নজরানা। যেদিকেই খিদমাত শুরু করেছেন আল্লাহর মেহেরবানিতে সেদিকেই ফুল ফুটেছে, সোনা ফলেছে, আলহামদুলিল্লাহ।

আল্লাহর মেহেরবানিতে যার ওসীলায় আমার জীবনের পথচলা, দ্বীনী খিদমাতে শরীক হওয়ার সুযোগ লাভ এবং মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া তাঁকে ভুলি কেমন করে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেতনার প্রাণপুরুষ, আমাদের রাহবার, ক্ষণজন্মা মনীষী শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর দরজা বুলন্দ করে দিন এবং তাঁর খিদমাতগুলোকে ছড়িয়ে দিন পৃথিবীর কোণায় কোণায়।

29/03/2025

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট।
সিলেট বিমানবন্দর আবাসিক কাকুয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদ শাখার বিদায়ী অনুষ্ঠান।

২৮ রামাদ্বান, রোজ- শনিবার, বা'দ যোহর।

29/03/2025

দারল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা-ই-দারুসসুন্নাহ আলীবাহার।আখালিয়া, সিলেট শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মকবুল খেদমত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা-ই- দারুসসুন্নাহ আলীবাহার শাখার মাস ব্যাপি কুরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠান সকলের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ, শুক্রবার বাদ যোহর শুরু হওয়া এ অনুষ্ঠান ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠান সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, শিক্ষাবিদ ও যুব সমাজ, এলাকাবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে উত্তম বিনিময় দান করুন।

Photos from Media House's post 29/03/2025

🌙 ঈদের আনন্দ সবার সাথে 🌙

হাজারো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে লতিফি হ্যান্ডস প্রস্তুত করছে বিশেষ ঈদ গিফট প্যাক! 🎁✨

ভালোবাসা আর উদারতায় ভরে উঠুক এই ঈদ… আসুন, একসাথে ভাগাভাগি করি আনন্দের মুহূর্ত! ❤️

www.latifihands.org

Photos from Media House's post 29/03/2025

দোয়ারাবাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর মসজিদ শাখার বিদায়ী সংবর্ধনা

মার্চ ২৮, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সোনাপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের পুরুষ্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গনে এই সংবর্ধনা মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মো: চেরাগ আলী’র সভাপতিত্বে ও নাজিম ইব্রাহিম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা আলী আসগর সাহেব।

এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ ও ক্বারি সাহেববৃন্দ।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Sylhet