NOSTO MAIND
“👉🏾”🤲”নামাজ” “বেহেস্তের” “চাবি”🤲”👈”
10/10/2024
শহীদ জেহাদ দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ঐ আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পূণঃপ্রতিষ্ঠার। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যূত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
গণতন্ত্রকে হত্যা করেছিল স্বৈরশাসক এরশাদ। গণতন্ত্রকে পূন:প্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর দৃঢ়-প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।
গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য শর্ত হলো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশী-বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্র পূণরুদ্ধার করতে হবে।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
05/10/2024
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
BNP king …….This Song!❤️🥀
20/09/2024
জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে : ছাত্রদল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সংগঠনটি জানিয়েছে, প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো কমিটি নেই। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না।
20/09/2024
১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সংঘটিত নৃশংস হত্যাকান্ডের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোন কমিটি নেই। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোন অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সকল খুনীদের গ্রেফতার দাবি করেছেন। একইসাথে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে প্রাপ্ত তথ্যগুলো যথাযথভাবে যাচাই বাছাইয়ের অনুরোধ জানান।
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Charkhai
Sylhet
3175
