Beauty BD Store

Beauty BD Store

Share

Only For Girl's Shop

24/05/2019
24/05/2019

#মেয়েদের_জন্য ৫টি #বিউটি_টিপস

গ্রিন টি: গ্রিন টি ত্বক ও চুলকে সুন্দর রাখতে ভীষণ উপকারী। প্রতিদিন ২ থেকে ৩ কাপ গ্রিন টি খেলে বিভিন্ন ধরণের ত্বকের সমস্যা যেমন ব্রণ,প্যাচি স্কিন,ত্বক ফেটে যাবার সমস্যা ছাড়াও খুশকির মত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এটি ত্বক ও চুলকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।
• বাদামের তেল : ম্যাট লিপস্টিক লাগানোর কারণে আমাদের ঠোঁট শুষ্ক এবং খসখসে হয়ে যায়। তাই দিন শেষে বাড়ি ফিরে তুলার মধ্যে বাদামের লাগিয়ে সহজেই লিপস্টিক তুলে ফেলুন। বাদামের তেল ঠোঁটের শুষ্কভাব দূর করবে এবং ঠোঁট মসৃণ রাখবে।

• ভেসলিন : বাহিরে যাবার আগ মুহূর্তে দেখা যায়, সব কিছু ঠিক থাকলেও ভ্রু আকা বাঁকা হয়ে থাকে। তাই ঝটপট ভ্রু সেট করার জন্য সামান্য একটু ভেসলিন ভ্রুতে লাগিয়ে মসকারা ব্রাশ দিয়ে আঁচরে ফেলুন।
• নারিকেল তেল : চুলের ওপর দিয়ে কতোটানা ধকল যায়। কখনো স্ট্রেট, কখনোবা কার্ল। তাই চুলকে রুক্ষতার থেকে রক্ষা করার জন্য প্রয়োজন নারিকেল তেল। গোসলের আগে নারিকেল তেল দিয়ে চুল মাসাজ করে গোসল করে ফেলুন। এতে চুল মসৃণ এবং উজ্জ্বল থাকবে।
• পানি : বাহিরের ধুলাবালির কারণে হারিয়ে যাচ্ছে ত্বকের সৌন্দর্য। তাই দিনে কমপক্ষে ২ বার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ত্বক ফ্রেশ দেখাবে।

Want your business to be the top-listed Beauty Salon in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Sylhet
3100