ESDO RAISE Mcp & Apprentice Group

ESDO RAISE Mcp & Apprentice Group

Share

Capacity Development

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 01/10/2026

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংক এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রেইজ (RAISE) প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এরই ধারাবাহিকতায়, ০১ অক্টোবর ২০২৬ ইং তারিখে পঞ্চগড় সদর উপজেলা নতুন কর্ম এলাকা নতুন মাস্টার ক্র্যাফটসপার্সন এবং নতুন শিক্ষানবিশের কার্যক্রম ০৪ মাস ও ০৬ মাস মেয়াদি বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলায় মাস্টার ক্র্যাফটসপার্সনের ওয়ার্কশপ লার্নিং সেন্টার পরিদর্শন করেন জনাব বিল্লাল হোসেন স্যার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, রেইজ প্রকল্প, পিকেএসএফ।
জনাব মোঃ আইনুল হক, হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ও ফোকাল পার্সন (রেইজ প্রকল্প), ইএসডিও প্রধান কার্যালয়।

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 27/09/2026

কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো যার মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুন-তরুনীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়।
এই কার্যক্রমের আওতায় সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী তরুন-তরুনীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ইএসডিও শান্তিনগর ও কালিতলা শাখা অফিস,ঠাকুরগাঁও সদর,ঠাকুরগাঁও এ কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের প্রধান উদ্দেশ্যসমূহ ছিল
রেইজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীকে অবহিত করা।
প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রম সম্পর্কে আগ্রহী তরুন-তরুনীদের ধারণা প্রদান করা।
উপযুক্ত ও আগ্রহী তরুন-তরুনীদের শিক্ষানবিশ হিসেবে নির্বাচনের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা।
বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করা।
বেকার ও নিম্নআয়ের তরুন-তরুনীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণে উৎসাহ প্রদান করা।

শিক্ষানবিশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আইনুল হক, হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ও ফোকাল পার্সন (রেইজ প্রকল্প), ইএসডিও প্রধান কার্যালয়; মোঃ সাইফুল ইসলাম, রিজিয়নাল ম্যানেজার, ঠাকুরগাঁও রিজিয়ন; মোঃ আরিফুল ইসলাম, জোনাল ম্যানেজার, ইএসডিও ঠাকুরগাঁও জোন; জনতা সেন, শাখা ব্যবস্থাপক, শান্তিনগর শাখা এবং মোঃ হামিদুর রহমান, শাখা ব্যবস্থাপক, কালীতলা শাখা।

মোছাঃ সাম সুৎ তাবরীজ, ফিল্ড কোর্ডিনেটর, মোঃ সাজেদুর রহমান, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার, রেইজ প্রকল্প, মোঃ মোস্তাকিম রহমান, প্রশিক্ষক, ইএসডিও।
রেইজ প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

24/09/2026
15/09/2026

দেশব্যাপী শুরু হচ্ছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি!

দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক নিয়ে এলো 'উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)'।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আবেদন সংক্রান্ত তথ্য:
* আবেদন গ্রহণ শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬
* আবেদন দাখিলের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬



আবেদন ফর্ম ও বিস্তারিত তথ্য:
বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি সরাসরি ডাউনলোড করা যাবে।

আজই আপনার উদ্যোগের পরিকল্পনা নিয়ে প্রস্তুত হন এবং দেশের অর্থনৈতিক রূপান্তরের সহযাত্রী হোন!
বিস্তারিত সার্কুলারের লিংক কমেন্ট বক্সে ও এখানে দেওয়া হলো>>>https://www.bb.org.bd/mediaroom/circulars/smespd/sep132026smespd05.pdf

www.bb.org.bd

এক প্রশিক্ষণে বদলে গেল বেকার জয়ন্তের জীবন - বার্তা কন্ঠ 22/08/2026

https://bartakontho.com/news/269965?fbclid=IwY2xjawT1-7lwZG9mBWV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR6XWFeqUB4BeuegqhRkBrk4iUamlRYCc-NyMzS-4ZVBA_FCILkUmYXcx40RpA_aem_rJnxKQkdSaTDnCDcTA7ijQ

এক প্রশিক্ষণে বদলে গেল বেকার জয়ন্তের জীবন - বার্তা কন্ঠ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: একসময় দিন শেষে জয়ন্ত সেনের হাতে ফিরত শুধু শূন্যতা। কাজ ছিল না, নিয়মিত আয়ও ছিল .....

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 19/08/2026

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত অদ্য ১৯ আগষ্ট ২০২৬ ইং তারিখে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় জগদল বাজার,বীরগঞ্জ,দিনাজপুর।
উক্ত কমিউনিটি আউটরিচ সভাটি রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় শিক্ষানবিশি নির্বাচনের জন্য অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোছাঃ সাম সুৎ তাবরীজ, ফিল্ড কোর্ডিনেটর, মোঃ সাজেদুর রহমান, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার এবং মোছাঃ নূরজাহান আক্তার, হিসাব রক্ষক অ্যান্ড এমআইস অফিসার রেইজ প্রকল্প

Photos from ESDO RAISE Mcp & Apprentice Group's post 12/08/2026

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ‘রেইজ’ (RAISE) প্রকল্পের এক গৌরবোজ্জ্বল সাফল্যচিত্র উন্মোচিত হয়েছে। প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণপ্রাপ্ত সফল শিক্ষানবিশদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে স্ব-কর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মসংস্থানে সফলভাবে নিয়োজিত হয়েছেন।
এই সাফল্যের মূল ভিত্তি হলো প্রকল্পের সুনিপুণ কর্মপরিকল্পনা, যার মাধ্যমে শিক্ষানবিশরা নির্ধারিত ট্রেডভিত্তিক প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। নিবিড় প্রশিক্ষণ ও শিক্ষানবিশি কার্যক্রমের মাধ্যমে অর্জিত এই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এর ফলে এই তরুণরা কেবল নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতাই নিশ্চিত করছেন না, বরং ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের নতুন সুযোগ ও অপার সম্ভাবনা তৈরি করছেন। প্রকল্পের সার্বিক ডুকুমেন্টস ও সহযোগিতায় ছিলেন মোছাঃ সাম সুৎ তাবরীজ ,ফিল্ড কোর্ডিনেটর, মোঃ সাজেদুর রহমান,ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার এবং মোছাঃ নুরজাহান আক্তার ,হিসাব রক্ষক অ্যান্ড এমআইএস অফিসার।

Category

Website

Address


Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when ESDO RAISE Mcp & Apprentice Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Thakurgaon.