Jf bokul vlog

Jf bokul vlog

Share

Hello everyone, this is my new page so please support my page.

18/10/2026

সে তার বাবাকে নিয়ে আসছে নাচার জন্য

13/10/2026

কাকে বুঝাবো মনের দুঃখ গো…… আমি বুক ছিঁড়িয়া 🤣

12/10/2026
Photos from Jf bokul vlog's post 12/10/2026

A very little celebration with his friends ❤️🎉

Photos from Jf bokul vlog's post 08/10/2026

একটি খোলা চিঠি……💌

আজ আমার Farzad-এর ৬ষ্ঠ জন্মদিন। 🎂❤️

ছয়টা বছর কীভাবে যে কেটে গেল, সত্যিই বুঝতে পারলাম না। মনে হয়, এই তো সেদিন তোমাকে প্রথমবার আমার পেটে অনুভব করেছিলাম। আর আজ তুমি আমার চোখের সামনে ছয় বছরের ছোট্ট একটা মানুষ!

তোমার জন্মের গল্পটা আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। তবে সেই গল্পের শুরুটা ছিল একটু অন্যরকম।

তুমি যখন আমার পেটে ছিলে, তখন পুরো পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। চারপাশে ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। সেই কঠিন সময়ের মধ্যেই তোমাকে পেটে নিয়ে কেটে গেল আমার নয়টা মাস।
প্রতিটা দিন শুধু একটাই চিন্তা থাকত….
—তুমি ভালো আছো তো?
তোমাকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারব তো?

তারপর তোমার জন্মের আগে ও পরের সেই পাঁচটা দিন হাসপাতালে থাকতে হয়েছিল। পরিস্থিতির কারণে তোমার বাবা অল্প কিছু সময়ের জন্য আমাকে দেখতে আসতে পারতেন। সেই অল্প সময়টুকুও তখন আমার কাছে অনেক বড় পাওয়া মনে হতো।

আমাকে হাসপাতালে রেখে আমার husband কে চলে যেতে হয়েছিল। রাত থেকে শুরু হতে থাকলো প্রসব বেদনার যন্ত্রণা, সেই সময় টা আমার সাথে আমার কোনো
পরিবার পরিজন ছিল না 😞।

C-section-এর পর শরীরটা দুর্বল ছিল, মনেও ছিল অনেক অজানা ভয়। কিন্তু তোমাকে কাছে পেলেই যেন সবকিছু ভুলে যেতাম। তোমাকে কোলে নিয়ে, তোমাকে আগলে রেখেই সেই দিনগুলো কেটে গিয়েছিল।

আজ পেছনে ফিরে তাকালে মনে হয়, সেই সময়টা হয়তো সহজ ছিল না, কিন্তু তোমাকে পাওয়ার অপেক্ষাটা প্রতিটি কঠিন মুহূর্তকে সুন্দর করে দিয়েছিল। ❤️

আর যেদিন প্রথমবার তোমাকে কোলে নিয়েছিলাম, সেদিন যেন পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তোমার ছোট্ট মুখটা দেখে মনে হয়েছিল—এই তো আমার এতদিনের অপেক্ষা, আমার এত প্রার্থনার উত্তর।

আজ তুমি ছয় বছরের। 🥹
তুমি হয়তো এখনো জানো না, তোমাকে পৃথিবীতে আসার আগেই তোমার মা তোমাকে কতটা ভালোবেসেছিল।

হয়তো একদিন তুমি বড় হবে, এই লেখাটা পড়বে। তখন শুধু মনে রেখো—তোমার জন্মের আগেই তুমি ছিলে তোমার মায়ের সবচেয়ে বড় চিন্তা, আর জন্মের পর থেকে তুমি হয়ে গেছো তার সবচেয়ে বড় আনন্দ।

শুভ ৬ষ্ঠ জন্মদিন, আমার Farzad। 🎂🎈❤️

আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, দীর্ঘ ও সুন্দর জীবন দিন। তোমার প্রতিটি পথ সহজ করুন, তোমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন এবং সবসময় তাঁর রহমতের ছায়ায় রাখুন। 🤲

তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার দোয়ার উত্তর, আমার সবচেয়ে বড় সুখ।

তুমি আমার পৃথিবী, Farzad। ❤️

শুভ জন্মদিন, আমার সোনা।
মা তোমাকে আজ, কাল, সারাজীবন—একইভাবে, নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে। 🥹❤️

06/10/2026

05/10/2026

এমন একটা জীবন কাটাচ্ছি যেখানে সামান্য একটা সুপার শপ থেকে ডিম কিনতে গেলেও আনন্দ অনুভব হয়….😁

পাশের ফ্ল্যাট বা হাউজ থেকে ড্রিল মেশিনের শব্দ শুনলে উৎসব উৎসব লাগে ……😁🪩

04/10/2026

লন্ডনের সন্ধ্যার আকাশ 🌉

04/10/2026

এই ফুল গাছটা আমাকে একটা আপু উপহার স্বরূপ দিয়েছিল। সত্যি বলতে গাছের যত্ন নেওয়ার ব্যাপারে আমার তেমন কোনো কিছু জানা নেই, তাই গাছটা যেভাবে দিয়েছিলো আমি ঠিক সেভাবেই রেখে দিয়েছিলাম।

এইভাবেই সময় যেতে লাগলো …..
একদিন লক্ষ্য করলাম গাছটা আস্তে আস্তে করে মরে যাচ্ছে…..😞
পরবর্তীতে একজন বললো গাছটাতে পানি দেওয়ার জন্য।
এরপর থেকে আমি নিয়মিত ভাবে গাছটা তে পানি দেওয়া শুরু করলাম।

আলহামদুলিল্লাহ সেই মরে যাওয়া গাছ থেকে আবার নতুন করে দুটো ফুল ফুটলো……

ঠিক এইভাবেই আমাদের মানুষের জীবনে কিছু সম্পর্ক আছে যা উপরের থেকে ভালো বা সুন্দর দেখালেও তা এইরকম ভালোবাসা বা যত্নের অভাবে অনেক আগে একটু একটু করে মরে যায় 😞

তাই সময় থাকতে আমাদের উচিত প্রতিটি সম্পর্কের প্রতি আরো যত্নবান হওয়া……

Want your business to be the top-listed Beauty Salon in London?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


London

Alerts

Be the first to know and let us send you an email when Jf bokul vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in London.