Dr Ishani Shil
অর্শ,পেটের সমস্যা,এলার্জি,ডায়বেটিস, ইউরিক অ্যাসিড,স্ত্রী রোগ,চুলপড়ার সমস্যা,মানসিক ব্যাধি,ওজনের সমস্য
゚
22/07/2026
16/07/2026
Happy monsoon
12/07/2026
বৃষ্টি হচ্ছে আনন্দ হচ্ছে সে ভালো কথা তবে আনন্দ থাকবে সুস্থ থাকলে তাই কিছু কথা মেনে চলা অতি আবশ্যক।
এমনিতে রোগীরা ভাবেন ওরা অসুস্থ থাকলেই বোধহয় ডাক্তারদের লাভ, ডাক্তাররা বোধহয় বরাবরই প্রার্থনায় বলেন যেন সব মানুষ অসুস্থ হয়ে যায়! তবে আদতে সেরম নয়, প্রত্যেক ডাক্তার চায় মানুষ যেন সুস্থ থাকে, সবল থাকে তাই সময়ের সাথে সাথে সুস্থ থাকার চাবিকাঠি বলে দেওয়ার চেষ্টা করে। মানলে ভালো না মানলে আরো ভালো...
10/07/2026
আজকে একজন রোগীর সাথে কথা হলো, উনার প্রচুর প্রেসক্রিপশন আছে তাতে দেখলাম হোমিওপ্যাথিক ডাক্তারও দেখিয়েছেন উনি। খুবই ভালো ব্যাপার, এরপর দেখলাম কলকাতায় একজন ডাক্তারকে দেখাচ্ছিলেন উনি দুটো বা তিনটে ওষুধ দিচ্ছিলেন, তাও মূলত একটা পটেন্সি বাকিটা biochem বা mother tincture (এই ওষুধ গুলো খুব একটা deep নয় superficial ই বলা যায়)। এই পর্যন্ত ঠিকই ছিল...
এরপর হঠাৎ হাতে এলো ত্রিপুরার এক চেম্বারের প্রেসক্রিপশন, উনার BHMS ডিগ্রির পরের ডিগ্রি গুলো আমার ঠিক জানা নেই, প্রেসক্রিপশনে দেখলাম রোগ বিষয়ে কোনো ডিটেইলস নেই, বরং আমি সব ডিটেইলস পেলাম এলোপ্যাথিক ডাক্তারের প্রেসক্রিপশনে। এবার আসি আসল কথায়, প্রেসক্রিপশন এর প্রথম দুটো লাইন দুটো রিং , হ্যাঁ একদম স্প্রিং এর মতন লম্বা লম্বা করে আঁকা দুটো রিং, এর মর্মার্থ আমি উদ্ধার করতে পারিনি এরপর এলো ওষুধ, কি লিখলো কিছুই বুঝলাম না, B লিখে আবার একটা স্প্রিং আর দাগ এর মিলনে যা তৈরি হবে এমন লেখা... কিছুই বুঝলামনা, জিজ্ঞাসা করলাম উনাকে এই ওষুধগুলোর নাম কি, এরপর যা জানলাম সেটা ভয়ঙ্কর! উনি বললেন ওষুধের দোকানি ও লেখা বুঝেনি তাই ডাক্তার আবার লিখে msg করেছিল, সেই msg দেখালো, ১৫টা হোমিওপ্যাথিক ওষুধ! ! আজ্ঞে হ্যাঁ, ১৫টা, ২৪ ঘণ্টায় এক দিন সেখানে ১৫টা ওষুধ, হতেই পারে আপনি similimum রেমেডি ধরতে পারেননি, তাই সিঙ্গেল মেডিসিন দিতে পারেননি, তাই বলে একটা বাচ্চাকে ১৫টা ওষুধ লিখবেন? সে প্রায় ৩ মাস ধরে এগুলো খেয়েছে।
এরপর আমি কেস নেয়ার পর যা বুঝলাম, বাচ্চাটির প্রত্যেকটা সমস্যার জন্য একটা আলাদা করে ওষুধ! !
যেমন ঘুম না আসলে KP 6x দিয়েছেন, হজম হয়না বলে NV 30 এভাবে ১৫ টা!
কিছু বিখ্যাত ডাক্তার এখানকার আবার কোড ল্যাঙ্গুয়েজ এ ওষুধ লেখেন, কেউ কেউ আবার ডাক্তারের সাথে সাথে আরো অনেক কিছু কিন্তু মানুষ ওদেরই পছন্দ করে এরপর রোগ না সারলে "হোমিওপ্যাথি কাজ করেনা"। আজ্ঞে, হোমিওপ্যাথি কাজ করে, রোগ না সারলে সরাসরি ডাক্তারকে দায়ী করুন, ওষুধকে নাহ্।
সতর্ক হোন, ওষুধ স্পষ্ট অক্ষরে সকলকেই লিখতে হবে, হোমিওপ্যাথিক ওষুধ মানে মিনিমাম ওষুধ, যে ডাক্তার যত কম ওষুধ দেবেন সে তত ভালো। জানুন, বুঝুন, শুনুন, শোনান।
゚
29/06/2026
পোলিও আর কয়েকটা কথা!
সরকারের কাছে বিনীত নিবেদন, পোলিও প্রোগ্রাম যদি সত্যি এত ইম্পর্ট্যান্ট হয় তার সাথে সাথে অন্য প্রোগ্রাম গুলো চালাবেন না প্লীজ, কারণ দিন শেষে সবাই মানুষ তো? ঠিক কতটা কাজ মানুষ বিনা ক্লান্তিতে হাসি মুখে করতে পারে? আমরা যারা একদম নিচে আছি, যাদের আশা অঙ্গনওয়ারি দিদিদের কাজগুলো করতে বলতে হয়, বিশ্বাস করেন নিজেদেরই খারাপ লাগে, যে এই কটা টাকার জন্য কি গাধার খাটুনি ! তাও একটা প্রোগ্রাম হলে হয়...
স্টপ ডায়রিয়া, কিলকারী, ম্যালেরিয়া, ডেঙ্গু, pm janman এর প্রোগ্রাম সব চলবে এক নিঃশ্বাসে যেন সবাই রোবট।
একটা শ্বাস নিতে দিন প্লীজ, স্বাস্থ্য কর্মীদের বেঁচে থাকাটাও দরকার বোধহয় স্বাস্থ্য পরিষেবা দিতে।
27/06/2026
আগামী কালকে পোলিও প্রোগ্রাম, কেন হচ্ছে কি বিবরণ সেসব জানতে চাইলে কমেন্ট করুন আমি জানাব তবে কালকে নিজের বাচ্চাকে অবশ্যই পোলিও খাওয়ান, তার উজ্জ্বল ভবিষ্যৎ কে সুনিশ্চিত করুন, অন্যকেও বোঝান আর উৎসাহিত করুন।
কাল রবিবার আপনাদের ছুটির দিন তাই বাচ্চাকে নিয়ে আসুন কারণ আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য কাল স্বাস্থ্য দপ্তর তৎপর থাকবে রবিবারও, তাই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যান।
Prescribing a good medicine is not enough!
゚viralシ
She was a patient of chronic joint pain and came here after alot of trials and errors but not ready to do the tests so here I am your EXPLAINING DOCTOR
09/06/2026
Just be cautious 🤝
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Kadamtali
Agartala
799001
