Dr Sabyasachi Ghosh
MBBS (CMC)
CCEBDM,CCIGC
MS ENT & Head & Neck Surgery
General Physician,Head & Neck Surgeon
Specialises in Microscopic & Endoscopic Surgeries..
Clinic Location: Health Point, Rani Bagan, Beside Durga Mandir , Berhampore
Contact for Clinic : 8101016329
" সুচেতনা পর্ব ১০ "
" কল্পনা জেঠিমার জীবনে
নতুন করে প্রত্যাবর্তন।।"
জীবন অনিশ্চিত।। প্রায় সকল মানুষকেই জীবনে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার গুরুত্ব কয়েক সময় ব্যাখ্যা দেওয়া কঠিন, এবং যার সঙ্গে ঘটে, সেই তার মর্ম ও তাৎপর্যটা বুঝতে পারে।। ঠিক এমনই এইরকম একটা পরিস্থিতির মধ্যখানে পরে আমার কাছে উপস্থিত হন বহরমপুর নিবাসী একজন বছর ৫৫-৬০ এর ভদ্রমহিলা ।। নাম তার কল্পনা কুন্ডু।।
তিনি আমার কাছে যখন উপস্থিত হন, শারীরিক ও মানসিক দিক থেকে ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন।। শারীরিক দিক থেকে একিউট স্টাজেস অফ ভার্টিগো (Acute Stages of Vertigo) থেকে ভুগছিলেন।। কয়েকটা সময় মুখের কথার প্রয়োজন দরকার হয় না, মানুষকে দেখেই বোঝা যায় তিনি কেমন আছেন।। কল্পনা জেঠিমার অবস্থাটা ঠিক তেমনই ছিল।। শারীরিক ও মুখের ভাষা (Body Language) থেকেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণায় ও দুর্ভোগে দিনগুলো কাটাচ্ছিলেন।।
আর মানসিকভাবে তিনি অনেকটা শোকাহত ছিলেন, কারণ কিছুদিন আগেই তার ভীষণ আদরের ও প্রিয় বড় মেয়েটিকে ক্যান্সারে হারাতে হয়।। অকালিন কন্যা বিয়োগের যন্ত্রণা হয়তো একটা মা-বাবাই বুঝতে পারেন ।। ঠিক এইরকম মনের পরিস্থিতি নিয়ে, তার সঙ্গে একটা জটিল রোগের কবলে পড়ে সবমিলিয়ে জীবনটা বড় দুর্বিষহ হয়ে উঠেছিল ওনার।।
মনের যখন এরকম পরিস্থিতি, শরীরের যখন এরকম বেহাল অবস্থা, জীবনে বেঁচে থাকার আশার আলোটাও মানুষ হারিয়ে ফেলেন।। এইরকম অবস্থা থেকে একটা রোগীকে নতুন করে জীবনে আশার আলো দেখিয়ে আবার সব নতুন করে শুরু করার ইচ্ছা জাগানো - এটা
একটা চিকিৎসকের কাছে সত্যিই বড় একটা চ্যালেঞ্জ।।
তখন চিকিৎসক হিসেবে সবকিছু ভুলে গিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে তার সমবেদনাটা অনুভব করতে হবে।। এইটা বোঝাটা দরকার, জীবনযাত্রায় আমরা সকলেই একই নৌকার যাত্রী ।। এখানে পুরো মানব সমাজটাই একে অপরের পরিপূরক ও নির্ভরশীল।। কেউই একা নয়, এই জীবন যুদ্ধে সকলেই সামিল।। পরিস্থিতিটাই শুধু আলাদা, বাকি বেঁচে থাকার জীবনযাত্রাটা সকলের প্রায় একরকম ।। তাই আগে ভালো মনের মানুষ হওয়াটা দরকার, তারপর আপনার পেশাগত পরিচিতিটা আসা উচিত।।
মানুষের মনটাকে আগে সুস্থ করা দরকার, তবেই তার শরীরের গভীরে গিয়ে মূল রোগটাকে নিরাময় করা সম্ভব হবে।।আজ সেই কল্পনা জেঠিমার অভিজ্ঞতা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্যই আজ এই ভিডিওটা বানানো।। যেখান থেকেই সকলে আপনারা দেখবেন, আশীর্বাদ করবেন।। আর কখনোই আপনারা মন থেকে এত ভেঙে পড়বেন না।। সময় সব একদিন মিলিয়ে দেয় ।। হয়তো কাছের মানুষকে কোনদিনও ফিরে পাবো না আমরা।। তবে নতুন করে জীবনে এগোনোর কিছু অনুপ্রেরণা আপনাকে ঈশ্বর বা আল্লাহ নিশ্চয়ই তিনি সময়ের সাথে দিয়ে থাকবেন।।
তাই ধৈর্য রাখুন, এই ব্রহ্মাণ্ড স্রষ্টার ওপর ভরসা রাখুন।। আপনি ভালো হবেন।। আপনি আরো সুস্থ থাকবেন।। সকলকে নিয়ে আবার নতুন করে ছন্দে ফেরাটাই হচ্ছে, জীবনে এগিয়ে যাওয়া।। জীবনকে আবার নতুন করে উপভোগ করা।। অনেক পুন্যের পরই, এই বিধাতা আপনাকে মানব জীবন উপহার দিয়েছেন।। তাই এটা নষ্ট হতে দেবেন না।। আপনার এইরকম জীবন সংগ্রামের পর নতুন করে বেঁচে থাকায় অনেক মানুষের কাছে সাহস , ভরসা , বিশ্বাস ও অনুপ্রেরণার যোগান দেবে ।। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।। সকলকে ভাল রাখার চেষ্টা করবেন।।
🔬 Our Services / আমাদের পরিষেবা সমূহ :
✅ Ear, Nose & Throat Related Problems & their Treatment / নাক, কান ও গলার সমস্যা ও তার চিকিৎসা ।।
✅ Endoscopic Scarless Ear👂, Nose👃, Sinus & Throat Surgeries / স্কারলেস এন্ডোস্কোপিক সার্জারি ।।
✅ Endoscopic & Microscopic Ear Surgery / কানের অপারেশন ।।
✅ Advanced Nasal, Sinus & Throat Procedures / উন্নত নাক-সাইনাস চিকিৎসা ।।
✅ Allergy Testing & Treatment / অ্যালার্জি পরীক্ষা ও চিকিৎসা ।।
✅ Treatment of Allergic RhinoSinusitis & Pharyngitis ।।
✅ Sleep/Snoring Solutions / ঘুম ও নাকডাকার চিকিৎসা ।।
✅ Endoscopic Septoplasty (Scarless) / নাকের হাড় ব্যকার জন্য শ্বাসকষ্টের চিকিৎসা ।।
✅ Sinonasal Polyposis Treatment / সাইনোনাসাল পলিপ চিকিৎসা ।।
✅ Hearing Tests & Hearing Aids / শ্রবণ পরীক্ষা ও হেয়ারিং এইড (Providing the latest treatment & care in relation to decreased hearing & speech problems)
✅ Vertigo Diagnosis & Treatment / ভার্টিগো চিকিৎসা ।।
✅ Various types of Thyroid Disorders & their appropriate Management (Both Medical & Surgical)/ থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার ও বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ যেমন গলগণ্ড , সকল ধরনের চিকিৎসা করা হয়ে থাকে ।।
✅ Epistaxis & it's Treatment / নাক দিয়ে রক্ত পড়া ও তার চিকিৎসা ।।
✅ Endoscopic Removal of foreign bodies from Ear , Nose & Throat & removal of foreign bodies from throat & oesophagus by means of Oesophagocopy / অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে নাক , কান , গলা ও শ্বাসনালী ও খাদ্যনালী থেকে কোনো Foreign Body (পয়সা, বোতাম , পেরেক , মাছের ও মাংসের কাঁটা , বাঁধানো দাঁত ) অতীব যত্নসহকারে অপারেশন করে বের করা হয় ।।
✅ Vocal cord Disorders (Vocal cord nodules, cyst , poylp & their Treatment) / কন্ঠস্বর বসে যাওয়া বা কণ্ঠনালীর Cyst বা Tumor এর চিকিৎসা ।।
✅ কানে ব্যথা থেকে মুখ বেকে যাওয়া , মুখে লাল পরা ।। তার সবরকমের চিকিৎসা ।। (Facial Nerve Palsy / Paresis)
✅ Treatment of Salivary Glands & it's disorders /সর্ব প্রকার লালা গ্রন্থির সমস্যা, যেমন পাথর হওয়া , টিউমার হয়ে যাওয়া , সব কিছুর Medical & Surgical Treatment আমরা করে থাকি ।।
✅ Tonsillitis & it's Management (Both Medical & Surgical) / বাচ্চা ও বড়দের সব ধরনেরই টনসিলের চিকিৎসা করা হয় ।।
Our Experienced ENT Surgeon :
Dr. Sabyasachi Ghosh, MBBS, MS ENT (Otorhinolaryngology & Head & Neck Surgery)
Let's work together in building a healthier tomorrow. "Service to mankind is Service to God."
নিজ জ্ঞানে, নিজ শিক্ষায় ;
পিতা মাতা ও ঈশ্বরের আশীর্বাদে,
চলো এক সুস্থ সমাজ তৈরী করি।
ও সকলের সুস্বাস্থ্য কামনা করি ।।
নাসাল স্প্রে (Nasal Spray) সঠিক ও সচেতনভাবে ব্যবহারের গুরুত্ব এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কিত কিছু সচেতনতামূলক কথা ।।
সান ফার্মাসিউটিক্যালস টিমের পক্ষ থেকে এটি একটি খুব ভালো ও সুন্দর উদ্যোগ জনসাধারণের জন্য ।।
আশা করি এটা দেখে অনেকে উপকৃত হবেন ।।
এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে Risath Ayman (রিসাথ আয়মান) ।। কানের তীব্র যন্ত্রণা ব্যথা নিয়ে আমার কাছে উপস্থিত হয়।। এতই তার যন্ত্রণা, সে গত দুদিন ধরে কিছুই খেতে পারেনি।। ওর যন্ত্রণা দেখে তার বাবা-মা ও প্রায় দুদিন ধরে না খাওয়া-দাওয়ার মধ্যে।। চেবাতে গেলে ব্যথা , ঢোক গিললে ব্যথা, ছুলেও পর্যন্ত ব্যথা।। ঠিক করে প্রায় দুদিন চুলও আঁচড়াতে পারেনি।।
এইটাকে আমরা ডাক্তারি ভাষায় ফারআঙ্কেল (Furuncle) বলে থাকি।।'Furuncle'-এর অর্থ বিষফোড়া বা লোমফোড়া। এটি হলো ত্বকের একটি বেদনাদায়ক ফোড়া যা পুঁজপূর্ণ হয়ে থাকে।।
আমরা জানি যে লোমফোড়া বা বিষফোঁড়া কতটা বেদনাদায়ক হয়, এবার ভাবুন সেই বিষফোঁড়া যখন কানের ভেতর হয়, তখন কি রকম মাথা খারাপ করা পরিস্থিতি সৃষ্টি হয়।। এই পরিস্থিতি নিয়েই আমার কাছেই ছোট্ট বাচ্চা মেয়েটি এসে উপস্থিত হয়।।
এই রোগটির নাম হচ্ছে Otitis Externa (ওটিটিস এক্সটার্না) ।। ওটিটিস এক্সটার্না (Otitis externa)-কে বাংলায় বাইরের কানের প্রদাহ বা সাধারণ ভাষায় সাঁতারুর কান (Swimmer's ear) বলা হয়। এটি মূলত বাইরের কানের খালের (outer ear canal) একটি সংক্রমণ বা প্রদাহ, যা কানের পর্দা থেকে শুরু করে কানের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত নালীকে প্রভাবিত করে।।
প্রধান লক্ষণসমূহ:
কানের তীব্র ব্যথা, যা কান টানলে বা বাইরের কানের অংশে চাপ দিলে আরও বেড়ে যায়।।
কানের নালী লাল হয়ে যাওয়া ও ফুলে ওঠা।।
কান থেকে তরল বা পুঁজ বের হওয়া।।
কানে কম শোনা বা কান ভারী হয়ে থাকা।।
কানের ভেতরে চুলকানি বা অস্বস্তি।।
সাধারণত কানের ভেতরে পানি জমে থাকলে (যেমন সাঁতার কাটার পর), কিংবা কটন বাড বা অন্য কোনো বস্তু দিয়ে কানের ভেতরে খোঁচাখুঁচি করলে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণের কারণে এই সমস্যাটি হয়ে থাকে।।
তবে সঠিক সময়ে, সঠিক চিকিৎসার মাধ্যমে, সুস্থতা ও রিলিফ (Relief) ফিরে পাওয়া সম্ভব।। আপনারা সকলে ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।।
24/07/2026
Today's Important Topic , 24.07.2026.. Don't Miss..
To be uploaded in my official page.
(সকলের জানা ও বুঝে রাখা উচিত এই টপিকটার সম্বন্ধে)।। ভালো থেকো সবাই।।
23/07/2026
এই মিষ্টি ক্ষুদেটার নাম হচ্ছে ইহান আলি শাইখ (Ehan Ali Shaikh) ।। বাচ্চাটা এত মিষ্টি ও শান্ত , একটা ছবি না তুলেই পারলাম না।। তিন বছরের বাচ্চা যে এত ভদ্র ও শৃংখলাবদ্ধ হতে পারে, সত্যিই দেখা যায় না।।
সাধারণত বাচ্চাদের ৭-৮ বছর লেগে যায় যখন তারা একটু দায়বদ্ধ, শৃংখলাবদ্ধ ও উপস্থিত বুদ্ধি - এসবের সম্ভার অর্জন করে থাকে। দুরন্ত ভাবটাও প্রায় অনেকটাই কমে যায় এই সময়।। কিন্তু ইয়ামিনের ক্ষেত্রে আমি দেখলাম, এত মার্জিত তার কথাবার্তা, পিতা ও মাতার প্রতি তার আনুগত্য সত্যি প্রশংসনীয়।।
সপ্তাহখানেক আগে কানের ব্যথা ও যন্ত্রণা নিয়ে ইহান দেখাতে আসে ।। চার পাঁচ দিনে ব্যাথা সেরে যাওয়ার পরে, এক সপ্তাহ বাদে গতকাল চেকআপে আসে আমার কাছে।। এসে একটা সুন্দর ও মিষ্টি হাসি আমায় উপহার দেয়।। সত্যি বাচ্চাটাকে আর না কোলে নিয়ে থাকতে পারলাম না।। খুদের সঙ্গে দুটো ছবিও তুলে নিলাম, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।।
অনেক শুভেচ্ছা , শুভকামনা ও অভিনন্দন তোমার আগামী ভবিষ্যতের জন্য ইহান ।। এই সৌজন্যে ব্যবহার ও মানসিকতা তোমায় অনেক দূর নিয়ে যাবে ইহান।। এই সৌজন্যশীল অ্যাটিটিউড ও মনোভাব যেন আগামী দিনেও তোমার মধ্যে একইভাবে বিরাজ করতে পারে।। পারিবারিক শিক্ষা ও পিতা মাতার শিক্ষা ও আশীর্বাদ একইভাবে প্রশংসার যুক্তিযোগ্য ও যথার্থ।। আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন।।
" নাক ডাকা "
বা
" Snoring "
নাক ডাকা এই বিষয়টা নিয়ে অনেকের মনে অজানা কৌতুহল ঘুরে বেড়ায়।। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব।।
✅ মানুষে নাক ডাকে কেন?
✅ অতিরিক্ত নাক ডাকার ফলে কি কি সমস্যা হতে পারে?
✅ এর সমাধান বা সঠিক চিকিৎসা কি?
✅ কি কি জিনিস মেনে চলা উচিত ও জীবনযাত্রায় কি কি নতুন সুস্বাস্থ্যকর পদক্ষেপ নেওয়া উচিত?
" ধূমপান স্বাস্থ্যের জন্য
কেন ও কিভাবে ক্ষতিকারক?!! "
How is Smoking 🚬 injurious to Health??
Today a Soldier (Mr Akash Ajeet Bandivaddar) walked into my clinic. He is from Karnataka, Currently serving here at Murshidabad for past one month on National Borders.
I have huge respect for the Soldiers of our Nation. It's for their round the clock duties on the National Frontiers that we enjoy peaceful tension free night sleeps which we take easily for granted.
A Salute to all the Brave Hearts of the Nation who loves their own country above all. 🙏🙏
A Man in Uniform is never off Duty.
I will try my best to heal you as fast as I can with God's Grace.
I wish you a speedy recovery from my side.
Get Well Soon Brother.
Wish you all the success in life.
My heart goes to every soldier of this country whose tireless efforts & perseverance are the reason of which we can enjoy a peaceful life.
May you all remain happy & safe with your families..
Your Sacrifices will not be forgotten..
Jai Hind, Bharat Mata ki Jay.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Pilkhana Road
Berhampore
742101
