AHD
এখানে পশুপালনের জন্য পরামর্শ দেওয়া হ?
29 ingredients for Mastitis Management
গরুকে ইনজেকশন দেওয়ার সময় বিবেচ্য বিষয়সমূহঃ
গরু মহিষকে ইনজেকশন করার ক্ষেত্রে খামারিদের যেসকল দিক বিবেচনায় রাখা দরকার তার মাঝে অন্যতম হলো সিরিঞ্জ/সুইয়ের পজিশন। নির্দেশিকা মোতাবেক বিভিন্ন ধরণের মেডিসিন বিভিন্ন ভাবে পুশ করতে হয়।
যেমনঃ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ৯০° এঙ্গেলে সোজাসুজি মাশল পর্যন্ত যাবে আবার, ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে ১০° থেকে ১৫° বাকানো অবস্থায় শুধু চামড়ার নিচে পুশ করতে হবে। আবহাওয়া ঠান্ডা থাকা অবস্থায় ইঞ্জেকশন জাতীয় মেডিসিন ব্যবহার করলে ভালো হয়। এবং ইঞ্জেকশন দেয়ার পর কিছুক্ষণ ঠান্ডা জায়গায় গরুকে রাখতে হয়।
ইনজেকশন প্রয়োগে সতর্কতাঃ
১। ইঞ্জেকশন দেয়ার আগে গরুকে সঠিকভাবে ধরা, যেনো লাফালাফি করে সুই ভেঙ্গে না যায় বা অন্যকোনো সমস্যা দেখা না দেয়।
২। নতুন ও জীবাণুমুক্ত সিরিঞ্জ ও সুই ব্যবহার করা।
৩। ইনজেকশন অবশ্যই দক্ষ লোক অথবা ডাক্তারের মাধ্যমে প্রদান করতে হবে।
৪। সকল ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে হবে।
21/08/2021
গাভীর ওলান প্রদাহকে ম্যাস্টাইটিস বা ওলান ফোলা বা ওলান পাকা রোগ বলা হয়। ডেইরি শিল্প উন্নয়নের ক্ষেত্রে যে কয়েকটি রোগকে অন্তরায় হিসেবে গণ্য করা হয় ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ তার মধ্যে অন্যতম। এ রোগ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ রোগে-
১. দুধ উৎপাদন কমে যায়।
২.চিকিৎসা খরচ খুব বেশি।
৩. অনেক সময় গাভী সুস্থ হয় না, ফলে বাদ দিতে (Culling) হয় বা গাভী মারা যায়।
৪. অসুস্থ গাভীকে সেবা দেয়ার জন্য অতিরিক্ত লেবার খরচ হয়।
ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত গাভীর দুধের উপাদান পরিবর্তন হয়ে যায়, যেমন- দুধে ল্যাকটোজ, চর্বি, ক্যাসিন ও ক্যালসিয়াম কমে যায়, বিপরীতে সোডিয়াম, ক্লোরাইড ও রক্তের আমিষ বৃদ্ধি পায়। এ রোগ একটি গাভীর যে কোনো সময় হতে পারে তবে বাছুর প্রসবের পরেই বেশি আক্রান্ত হয়।
রোগের কারণ
বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, ফাংগাস, মাইকোপ্লাজমা ও ভাইরাস।
সংক্রমণ
যদি শেডের মেঝে দীর্ঘ সময় স্যাঁতসেঁতে ও ভিজা থাকে ওলানের বাঁট কলুষিত মেঝে, দুধ দোহনকারীর হাত, দুধ দোহনের যন্ত্রের মাধ্যমে জীবাণু সরাসরি ওলানে সংক্রামিত করতে পারে। ওলানে বা বাটে আঘাতজনিত কারণে ক্ষত, ক্ষুরারোগের ফলে সৃষ্ট ক্ষত বা দীর্ঘ সময় ওলানে দুধ জমা থাকলেও এ রোগ হতে পারে। বাঁটের মধ্যে কোনো শলা বা কাঠি প্রবেশ করালেও গাভী এ রোগে আক্রান্ত হবে।
রোগের লক্ষণসমূহ
অতি তীব্র রোগে ওলান হঠাৎ করে লাল হবে, শক্ত হবে ও ফুলে যাবে। হাত দ্বারা স্পর্শ করলে গরম অনুভূত হবে। ওলানে প্রচ- ব্যথা থাকে, গায়ে জ¦র থাকে। পানির মতো দুধ, পুঁজ বা রক্তযুক্ত দুধ বের হবে। ওলানে পচন ধরতে পারে। দুধ কালো কাপড়ে ছাঁকলে জমাট বাঁধা দুধ ধরা পড়বে। গাভী খাদ্য গ্রহণ করবে না। অনেক সময় আক্রান্ত ওলানে গ্যাংগ্রিন হয়ে (ফুলে) যায়। গাভীর মৃত্যুও হতে পারে। সেপটিসেমিয়া ও টাক্সিমিয়ার কারণে গাভী মারা যায়।
সুপ্ত সংক্রমণ এমন ক্ষেত্রে চোখে পড়ার মতো দুধে ও ওলানে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। তবে দুধ উৎপাদন কমে যায়। দুধে ব্যাকটেরিয়া বিদ্যমান থাকে এবং দুধের উপাদান পরিবর্তিত হয়ে যায়।
পুরাতন ওলান প্রদাহ এমন ক্ষেত্রে দুধ উৎপাদন কমে যাবে, ছানা বা জমাট বাঁধা দুধ দেখা যায়। ওলান ক্রমে শক্ত হয়ে যায়। গাভীর খাদ্য গ্রহণ কমে যায়। ২-১টি বাঁট চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। দুধে চোখে পড়ার মতো তেমন পরিবর্তন ঘটে না। দীর্ঘদিন পর পর অথবা একটি নির্দিষ্ট সময় পর পর ওলানে প্রদাহের লক্ষণ প্রকাশ পায়। দুধে শ্বেত কনিকা
চিকিৎসায়-
1.Inj. Marbo Vet
Inj.Pif R Vet
Inj.Alarin vet
৫ দিন ব্যাবহার করতে হবে।তাহলে ভালো ফল পাওয়া যাবে।।।।
21/08/2021
মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কালো মুগরি বা কড়কনাথ মুরগির কথা এখন জেনে গিয়েছেন অনেকে৷ আদিবাসী এলাকার এই মুরগির বিক্রি বাড়ছে৷ নানা রোগ থেকে বাঁচতে এমনকি করোনা বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই মুরগিতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ৷
21/08/2021
গাভীর দুধ বৃদ্ধিতে সর্বোচ্চ উপাদান এবংবাজারে সবচেয়ে ভালো ক্যালসিয়াম ওরাক্যাল ভেট।এবং ম্যাস্টাইটিসের জন্য সাবক্লিনিক্যাল হিসেবে কাজ করে।
Alerts
Be the first to know and let us send you an email when AHD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Chakdaha.