AngelArohi
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AngelArohi, Health/Beauty, Diamond Harbor.
18/08/2024
হোক রাত্রি কিংবা দিন, আমরা হবো স্বাধীন।
যাদের এই ছবি দেখতে সমস্যা হচ্ছে। দেবী কেন বস্ত্রহীন প্রশ্ন জাগছে। পড়াশোনা করুন। না পারলে স্রেফ চোখ বেঁধে নিন! ভগবান আপনায় শুভ বুদ্ধি দিক! আপনার সুস্থতা কামনা করি।
06/05/2024
বিয়ের পর থেকে একটা ব্যাপারেই শুধু খটকা লাগে এশার। বাড়ির সবার জন্য একটাই পানির ট্যাংক কিন্তু তার স্বামী নীলের জন্য অন্য একটা পানির ট্যাংক। অন্যকারো সেই ট্যাংকের পানি ব্যবহার করা নিষেধ।
নীল অফিস থেকে এসে প্রথমেই সেই ট্যাংক এর পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়।
তারপর কেমন জানি একটা বিশ্রী গন্ধ আসত নীলের হাত মুখ থেকে। খটকা লাগে ওখানেই। বাকি সব ঠিক থাকলেও এই বিষয়ের অস্বস্তি কাটতো না এশার। তাই এই অস্বস্তি কাটাতে নীল আর তার মায়ের কথোপকথন লুকিয়ে শুনতে লাগল এশা।
‘অনেক তো হয়েছে, অনেকদিন কেটে গেলো, এবার তো মেয়েটাকে মুক্তি দিয়েদে বাবা। শরীরটা তো ট্যাংক এ পঁচে গলে গেছে ...’
- তুমি তো জানই মা, ওর গন্ধ ছাড়া আমার দিন চলেই না। এটাই তো আমার কাছে ওর অস্তিত্ব!
এটা শুনে এশা ভয়ে কাঁপতে থাকে এবং ভাবতে থাকে এসব ও কি শুনছে । এসব শুনে এশা কোনো রকমে নিজের রুমে এলো। এসব কথা শুনলে কারই বা মানসিক অবস্থা ঠিক থাকে। সে একটু শুতে যাবে তখনি এশার বড় ভাবি তাকে রান্নাঘর থেকে ডাক দেয় , সহযোগিতা করার জন্য। কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। রান্নাঘরে এশা অজ্ঞান হয়ে যাই। তার ভাবি তখন এশার ভাবি নীল , নিলু বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সবাই রান্নাঘরে গিয়ে জড়ো হয়। এবং নীলের মা ও ছুটে আসে রান্নাঘরে। নীল এশা কে এই ভাবে দেখে ভাবির উপর রাগ করে এবং এশা কে কোলে করে নিজেদের বেডরুমে নিয়ে আসে। নীলু ভাইয়ের পিছু পিছু আসে , আর এশা র মুখে পানির ছিটা দেয় । এতে করে এশার জ্ঞান ফিরে কিন্তু নীল কে দেখে ভয় পেয়ে যাই , কাঁপতে থাকে। এটা দেখে নীল - নীলু টেনশনে পরে যায়। তখনই নীল এর ভাবি ঘরে প্রবেশ করে ও নীল কে ডাক্তার আনতে বলে । নীল সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকতে যাই। নীল যাওয়ার একটু পর নীলু বড় ভাবি কে বলে আমি রোমিও জুলিয়েট দেখে নি কিন্তু নীল ভাই আর এশা ভাবি কে দেখেছি , কি বলো ? এটা শুনে নীল এর ভাবি কিছুটা মনে খারাপ করলে ও হাসার চেষ্টা করে। আর এদিকে এশা চিন্তায় পড়ে যায় । যে ও অজ্ঞান হওয়ার আগে যা শুনেছিল সব সত্যি না কল্পনা। এরপর ভাবী নীলু কে নিয়ে রান্নাঘরে যায় রান্না করতে। আর এশা কে রেস্ট করতে বলে। এশা রুমে বসে এই সব কিছু ভাবতে থাকে। তখন ই নীল ডাক্তার কে নিয়ে রুমে প্রবেশ করে।ডাক্তার রুমে প্রবেশ করে অবাক হয়ে যাই এবং ..............
চলবে ?
নতুন পাঠকেরা পরবর্তী পর্বগুলার জন্য পেজের সাথেই থাকুন❤️
05/05/2024
ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই নরকের মত লাগছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনের করুন কাহিনী।
পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না!! কমপক্ষে কোন মেয়ে সুখী হতে পারে না।
জানিনা, আমি কেন লিখছি। হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক।
আমি ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল আড়াই বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এক বছর।
আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি।
সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদেকেঁটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত।
আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, “ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে?”
তবে, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি। ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো।
একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো!
এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল।
আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে।
পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই। মামলা ঠুকে দাও।
আমি সবার পরামর্শে মামলা করলাম।
ওর নামে নারী নির্যাতনের কেইস করা হল। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরুব্বিরা এসে বার বার অনুরোধ করল, আমি যেন এই কেইস তুলে নিই।
ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো?
আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতকিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে, আমি বুঝি অসহায়। আমাকে আরো পেয়ে বসবে। আমার উপর ইচ্ছামত ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বার বার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না।
কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাত জোড় করে আমার কাছে মাফ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না।
কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার-সালিশ হল। সবার কাছে ও দোষী প্রমাণিত হল। সবাই ওকে নানা কথা বোঝাল, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম।
এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কী একটা নিয়ে আমাদের ঝগড়া বেধে গেল। ব্যস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ ! আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ-টসুস্থ কিছু না, সব বাহানা!
আমরা চাচ্ছিলাম ঐ পক্ষ থেকে কিছু আত্মীয়-স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতেপায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না।
এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কতবড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়।
সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস! আমাকে ডিভোর্স দিতে চায়? ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিলো, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে।
প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অংক দাবি করলাম! আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়।
আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই নি৷ কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব! ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নি।
কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণপোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব! বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স।
আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর। ও আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে।
এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন-বিছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম।
এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয় নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে!
মাঝে মাঝে ভাবি, ইশ, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিতো। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো!
আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে, একটু ওর কাছে নত হতাম! তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না। ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।
আজ আমার ভাইবোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছ, যারা ডিভোর্সে উৎসাহ দিয়েছে সবাই সংসার নিয়ে ব্যস্ত কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে, ধুকে ধুকে মরছি। তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয়। বোনদের প্রতি এটুকুই অনুরোধ করব, স্ত্রী কখনো স্বামীর কাছে বড় না, স্বামীর কাছে সবসময় নিজেকে ছোট ও বিনয়ী হিসাবে উপস্থাপন করলে আপনি শুধু স্বামী নয় পরিবার সমাজ সবার কাছে আপনি শ্রেষ্ঠ বধু, স্বামীর ভালবাসায় আপনার জীবনটা ধন্য হবে ৷৷
সংগৃহীত
04/05/2024
"৯ মাসের সন্তান পেটে নিয়ে একটু সুয়ে ছিলাম। এমন মূহুর্তে শাশুড়ি বাহির থেকে বলে উঠলো।
'সারা দিন এইভাবে সুয়ে থাকলে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্তা কে করবে শুনি।
-মা আমার পেট ভিষন ব্যথা করতেছে। যদি কষ্ট করে আপনি একটু আজ রান্না করতেন।
-তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। বেশি কথা বলতে পারবোনা তারা তারি রান্না ঘরে যাও।
-প্লিজজ মা।
-বলছিনা এই সব নাটক আমি পছন্দ করিনা। বেরিয়ে আসো রুম থেকে।
'শাশুডির রাগান্বিত কথা শুনে তনয়া এক মুহূর্ত দেরিনা করে বাহিরে চলে আসে।
-এখন রান্না ঘরে গিয়ে রান্না করো।
-ঠিক আছে মা যাচ্ছি।
'এরপর তনয়া অসুস্থ অবস্থায় রান্না ঘরে এসে রান্না করতে থাকে।
'বেশ কয়েক মিনিট পরে তনয়ার স্বামী বাসায় এসে তনয়া তনয়া করে চিৎকার শুরু করে।
'স্বামির এমন চিৎকারের আওয়াজ শুনেই তনয়া তার কছে চলে যায়।
-হ্যাঁ বলো।
-কোথায় ছিলে তুমি এতক্ষন।
-রান্না ঘরে রান্না করছিলাম সবার জন্যে।
-এইই তোমাকে কতোবার বলেছি এমন অবস্থায় তোমার কোন কাজ করা যাবেনা।
-একদিকে কাজ না করলে তোমার ভালো। অন্য দিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে। কার কথা শুনবো আমি।
"বউয়ের কথাটি শুনেই ছেলেটি আবার চিৎকার করে তার মাকে ডাক দেয়। এবং তার মা আসলে বলতে থাকে।
-সমস্যা কি তোমার মা।
-আমার আবার কিসের সমস্যা হবে।
-তুমি তনয়াকে রান্না ঘরে পাঠাইছো কেনো। তুমি জানোনা এই অবস্থায় ওর কাজ করা নিষেধ।
-আমারা বাচ্ছা হওয়ার আগে পযর্ন্ত কাজ করেছি। আর এখনকার মেয়েদের নাটক।
-বুঝলাম। কিন্তু তুমি তোমার মেয়ে যখন গর্ভবতী হয়েছিলো তখন তাকে ৬ মাসের মাথায় কেনো বাড়িতে নিয়ে এসেছিলে। তাকে কেনো কাজ করতে দাওনি। তার কেনো এতো যত্ন করেছো। উত্তর দাও আমাকে। কেনো এইটা নিজের মেয়ে না বলে এমন করতেছো।
"ছেলের কথায় মা কি উত্তর দেবে ভেবে পাচ্ছেনা?
-শোন তনয়া তুমি সব কিছু গিছিয়ে নাও তোমাকে আজ তোমার মায়ের কাছে রেখে আসবো। এই কয়েকদিন ওখানে রেষ্ট নিও।
-আরে সমস্যা নেই।
-একদম চুপ থাকো। আমি যা বলেছি তাই হবে সব কিছু গুছিয়ে নাও!
"ছেলেটি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে' সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজজ। আমাদের সমাজে সত্যি এখন এমন হচ্ছে' নিজের মেয়েটা মেয়ে' কিন্তু ছেলের বউটা মেয়েনা'
অনুগল্প: #যত্নশীল_স্বামি
এমন সুন্দর সুন্দর গল্প পেতে পেজ টি ফলো করুন
26/04/2024
বিয়ের তিন বছর পর যখন জানতে পারলাম, আমি কখনো মা হতে পারব না।
যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ, চোখের মনি ছিলাম তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করল। হঠাৎ একদিন আমার শাশুড়িমা, যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না তার মেয়ে। তিনি দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ কম হয়েছিল বিধায় আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন আমি মা হতে পারবো না কেন সেই বিষয়ে এবং বলেই ফেললেন যে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে নতুন একজন বউ নিয়ে আসতে, যে তাদের বংশের প্রদীপ জন্ম দিবে। ইরাদ সেদিন রাগ হয়ে গেছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল।
প্রায় ৪-৫ দিন হয়ে গেছে আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনষ্ক হয়ে গেছে। হওয়াটাই হয়তো স্বাভাবিক উঠতে-বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারব না। আমার মত মেয়েকে দিয়ে তাকে বিয়ে করিয়ে ভুল করেছে। সেও একজন মানুষ হয়তো সে ও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে। আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে। ইরাদ আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। পাঁচ বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম। সেদিন সকালে আমার খালা শাশুড়ি এসেছিলেন। এমনিতে যখন তিনি বাসায় আসতেন সব সময় আমার সাথে খুব গল্প করতেন কিন্তু সেদিন খালাম্মা আমার সালামের জবাব টা পর্যন্ত দেননি। আমার কাছে এখন নিজেকে চোরের মত লাগে,মনের মধ্যে অপরাধবোধ কাজ করে। সবার রাতে খাওয়া দাওয়ার পরে। আমি রান্না ঘর গোছাচ্ছিলাম। হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দিইনি, এখন দিয়ে আসি, বসবার ঘরের কাছে যেতেই দেখি তারা দরজাটা ভিরিয়ে রেখেছিলেন। ভিতরে মা, বাবা, খালাম্মা, আর ইরাদ। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম, খালাম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছেন ইরাদকে বিয়ে করানোর জন্য, আর মা কান্নাকাটি করছিলো ইরাদের হাত ধরে যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন।
কথাটা শুনেই আমার হাত-পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো। আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। আস্তে আস্তে সব কাজ শেষ করলাম, রাতে যখন ঘরে গেলাম দেখি ইরাদ ল্যাপটপে বসে কাজ করছে। সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না। আজকে আমার দিকে তাকাচ্ছে ও না।
আমিও কোন কথা না বলে শুয়ে পড়লাম। সারারাত ঘুম হলো না, উঠে ফজরের নামাজ পড়লাম। তারপর দেখি মাথাটা খুব ঘুরাচ্ছে ভাবলাম একটু শুই, ঘুম থেকে উঠে নাস্তা বানাবো। চোখ খুললো ঠিক বিকেল ৪ টায়। তাকাতে পারছিলাম না মাথা ঝিমঝিম করছিল, শরীর আগুনের মত গরম, বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে। ঘর থেকে বের হলাম, দেখি বাসায় কেউ নেই। আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম, রাত প্রায় ৮টা বেজে গেলো তখন মা, বাবা, খালাম্মা, তমা(ননদ) বাসায় ফিরলো। কিছুক্ষন পর
আমার শাশুড়ি আমাকে দেখে বললেন- তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। তোমাকে দিয়ে এখন আর কোন আশাই আমরা করিনা। সারা দিন ঘুমিয়ে কাটাও কোনো কাজের না তুমি।
ছেড়ে চলে যেও না কেন এই বাড়ি? আমাদের শান্তি দাও না কেন? অশান্তি করে ফেলছো জীবনটা। আমার ছেলে কে ধ্বংস করেই এই মেয়ে শান্তি পাবে যা দেখছি।
আমি চুপচাপ দাড়িয়ে ছিলাম।
মা আরও বললেন- তুমি ইরাদকে ডিভোর্স করে দাও, ও আর তোমার সাথে থাকতে চায় না। ৩ বছর আগে করা ভুল এখন আমার ছেলে শুধরাতে চায়। লজ্জা থাকলে চলে যাও এখান থেকে। আমি ইরাদের জন্য মেয়ে ঠিক করেছি ওকে সামনের সপ্তাহে বিয়ে করাবো।
একটা বিশ্বাস ছিলো ইরাদ আমাকে ছাড়া আর কাউকে কখনও ভালোবাসতে পারবেনা।
কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিলো ও চুপচাপ দাড়িয়ে ছিলো। তাহলে কি ও চায় আমাকে ছেড়ে দিতে?
আস্তে আস্তে ঘরে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখি ইরাদ বাসায় এসেছে, কিন্তু ও ঘরে আসছিলো না, আগে ইরাদ বাড়ি ফিরলেই আমাকে খুঁজতো। ইরাদ সবসময়ই কম কথা বলতো তবে দিনে ৩-৪বার কল দিতো আমি কি করছি তা জানতে আর এখন সারাদিনে একটা কল ও করে না,
একদম কাটায় কাটায় ১১টা বাজে তখন ইরাদ রুমে আসলো, এসে ফ্রেশ হলো।
আমি জিজ্ঞেস করলাম খাবার দিবো কি না?
সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো- রুহি, তুমি কালকে তোমার বাসায় যাবা
সকালে রেডি হয়ে নিও, আর হ্যাঁ সব কাপড় গুছিয়ে নিও।
আমার আর বুঝতে বাকি রইলো না।
আমি আচ্ছা বলে সরে গেলাম।
বারান্দায় বসে রইলাম অনেকক্ষন শুধু হাউমাউ করে কান্না করলাম, আর বারবার তাকাচ্ছিলাম যে ইরাদ যদি একটাবার আমার সামনে আসতো। আমি ওকে জড়িয়ে ধরে হয়তো বলতাম তুমি আমাকে সত্যি ছেড়ে থাকতে পারবে? কিন্তু ও আসেনি।
আমি তাহাজ্জুদ নামাজের পরে
ঘরের সব কাজ করলাম প্রতিটা ইটের কোণা আমার কত আপন। আমার কত স্বপ্ন, আজ সব ছুটে যাচ্ছে।
কিছুদিন পরে আমার জায়গায় নতুন কেউ আসবে, সবাই হয়তো আমাকে ভুলে যাবে কিন্তু আমি কি করে ভুলবো সব? ইরাদের আর আমার সব কিছু আমি তো ভুলে থাকতে পারবো না,,
এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেলো।
ফজরের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ পাক আমাকে সাহায্য করেন, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছিনা,, কিছুক্ষনপরে গোসল করলাম নিজেকে আয়নায় তাকিয়ে দেখলাম খুব বিধ্বস্ত দেখাচ্ছে। আম্মু আব্বু এই অবস্থায় আমাকে দেখলে কি ভাব্বে? গোলাপি বেগুনী ছাপার একটা শাড়ি পরে,
মাথাটা পরিপাটি করে বাধলাম, ঠোঁটে ভেসলিন দিলাম।
যেই ঘরে গেলাম দেখি ইরাদ উঠে গেসে, লাগেজ গুছানো শেষ।
রুহি-নাস্তা দিবো?
ইরাদ-না, চল।
বের হয়ে মা খালাম্মা কে সালাম করলাম কেউ কোনো কথা বললেন না,,
বাবা মাথায় হাত বুলিয়ে বললেন সুখী হও মা।
ইরাদ আর আমি গাড়িতে বসে ছিলাম, নিজেকে অনেক প্রশ্ন উত্তরের জন্য তৈরি করছিলাম, মা বাবা ভাইয়া ভাবী সবাইকে কি ভাবে কি বলবো এসব ভাবছিলাম আর আমার কান্না পাচ্ছিলো গাড়ির গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে কান্না করছিলাম।
কিছুক্ষণ পরে দেখি ইরাদ আমাদের বাসা যেদিকে সেদিকে গাড়ি না নিয়ে অন্য রাস্তায় নিলো। সেখানে না আমার বাসা, না তার অফিস।
২ মিনিট পরে একটা বাড়ির সামনে এসে থামলো গাড়ি।
ইরাদ- রুহি নামো।
রুহি- এখানে?
ইরাদ- আসো বলছি।
ভিতরে যাওয়ার পরে ইরাদ বললো আজ থেকে এটা তোমার বাসা।
আমরা এখানেই থাকবো।
আমি অবাক চোখে ওর দিকে তাকালাম।
ইরাদ-রুহি তুমি অনেক সহ্য করেছো, তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবাসি। তুমি একটা মানুষ, কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন না। আমি অনেক চেষ্টা করেছি সবাইকে বুঝাতে কিন্তু পারিনি।
তাই আমি আমাদের জন্য আলাদা বাসা নিয়েছি।
বাচ্চা না থাকলে আমরা দত্তক নিতে পারবো কিন্তু তুমি না থাকলে আমি ও থাকবো না।
বিয়ের সময় ওয়াদা করেছিলাম আজীবন সাথে থাকবো এতো তাড়াতাড়ি কি ভুলে যাবো?
ইরাদের কথা শুনে আমি আর কিছুই বলি নি শুধু ওকে জড়িয়ে ধরে বলেছিলাম অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমি মরে যাবো তুমি আমাকে ছেড়ে গেলে।
( সব স্বামী খারাপ হয়না। সন্তান আপনাদের ভালোবাসার অংশ, তবে সন্তান নাহলে বিয়ের মত একটা সম্পর্ক শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই.. গল্প টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ)
চলবে....
গল্পঃ ওয়াদা
নতুন পাঠকেরা পরবর্তী পর্বগুলার জন্য পেজের সাথেই থাকুন ❤️
21/04/2024
বিয়ের ৭ দিন পর আমার স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললো ৷ রীতিমত অবাক হলাম রিমনের কার্যকলাপে ৷ অন্য কোনো মেয়ে হলে স্বামীর এমন আচরণে কষ্ট পেতো ৷ শুধু কষ্ট নয় পাহাড়সম কষ্ট পেতো ৷ হয়তো কষ্টে অপ্রত্যাশিত কিছু করে ফেলতো ৷ তবুও ব্যাপারটা কিছুতেই মেনে নিতোনা ৷ কিন্তু রিমনের আচরণে আমার কষ্ট হচ্ছে বলে মনে হলোনা ৷ রিমনের নতুন স্ত্রীর নাম সিমি ৷ দেখতে অনেক সুন্দরী ৷ আমার চেয়েও ৷ আধুনিকও বটে ৷ তবে আমার মত উচ্চতায় লম্বা না ৷ রিমনের এমন নিষ্ঠুর কাজের জন্য তাকে ছোট্ট করে শুধু বললাম “কাজটা কি ঠিক করলে?" জবাবে রিমন বলল, “ঠিক বেঠিক দিয়ে তুমি কি করবে? বাসায় খাওয়া পরা পেলেই তো হলো, এর বেশি কি চাও!'
রিমন অন্য একজনকে বিয়ে করেছে এতে কষ্ট না পেলেও তার এরকম ঔদ্ধত্তপূর্ণ কথাটে প্রচন্ড কষ্ট পেলাম ৷ তার কথাতে বুকটা যেন জ্বলছিল অগ্নিতে ৷ রিমনের কথার কোনো জবাব না দিয়ে আমার রুমে চলে গেলাম ৷ রিমনের বাবা, মা দেশে থাকেন না, বিদেশে স্যাটেল তারা ৷ তাদের ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, এটা হয়তো জানেন না ৷ রিমন তার বাবা, মায়ের সাথে কথা বলেনা, বিশেষ এক কারণে ৷ তার বাবা, মা আমার সঙ্গে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেন ৷ বিয়ের দিন থেকে এই ৭ দিনের সমস্ত ঘটনা জেনে নিয়েছেন তারা ৷ তবে বিয়ের ব্যাপারটা এখনো বলিনি ৷ বিষয়টা জানাবো কি জানাবোনা এটা নিয়ে চিন্তায় পরে গেলাম ৷ এক মন বললো জানিয়ে দিই, কিন্তু কি মনে করে যেন জানালাম না ৷ আমি অবাক হয়ে যাই রিমনের এত পরিবর্তন হওয়া দেখে ৷ তার সঙ্গে দেড় বছর ধরে প্রেম চলার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম ৷ বিয়ের আগে কত স্বপ্ন দেখাতো সে ৷ আমাকে সে সারাজীবনের জন্য আপন করে চাই, আমি ছাড়া কারো জায়গা নেই তার মনে ৷ কত রকমের কথা বলতো ৷ অথচ বিয়ের ৭দিন হতে না হতে সে অন্য কাউকে বিয়ে করে নিলো ৷ একজন মানুষ এত সহজে কিভাবে বদলে যায়? কিভাবে এরকম কাজ করতে পারে? এমন নিষ্ঠুরতায় কেমনে এত সহজে কষ্ট দিতে পারে? যাকে সে প্রিয়তমা ভাবতো তাকে আর তোয়াক্কা করছে না ৷ আমার বাহ্যিক অভিব্যক্তি দেখে যে কেউ ভাববে স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মোটেও কষ্ট পাচ্ছিনা ৷ অথচ যদি কেউ আমার বুক চিরে দেখতে চাই, তাহলে দেখতে পাবে বুকটা ফেঁটে চৌচির হয়ে গেছে ৷ চৈত্র মাসের তীব্র খরায় ভূমিগুলোতে যেরকম ফাটল ধরে, তারচেয়ে বেশি ফাঁটল এই বুকেতে ৷ না পারছি সহ্য করতে আর না পারছি দুঃখের কথা কারো নিকট শেয়ার করতে ৷ আমার বাবা, মাকে বিষয়টা জানাতে পারছিনা ৷ কারণ, আমি আর তাদের সন্তান নই ৷ তাদের অমতে রিমনকে কাজী অফিসে বিয়ে করেছি যে ৷ এখন যদি তাদের বলি রিমন আরেকটা বিয়ে করেছে, তোমরা ব্যবস্থা নাও ৷ এটা শুনলে প্রথমে তারা কান্নাকাটি করবে ৷ তারপর আমাকে ভৎর্সনা করবে ৷ কিন্তু কিছুতেই হেল্প করবেনা আমাকে, আমি যে তাদের নিকট মৃত ৷ কিসের জন্য হেল্প করবে আমাকে? আমি তো তাদের কথাকে অমান্য করেছি ৷ যার সাথে বিয়ে হতে যাচ্ছিল তাকে রেখে রিমনকে বিয়ে করেছি ৷৷ তবে, রিমনের সাথে আমার বিয়েতে মত ছিল ছোট ভাইয়ের ৷ তার কারণে রিমনকে বিয়ে করতে বেশি উৎসাহ পেয়েছিলাম ৷ কিন্তু মনে হচ্ছেনা যে ভাইয়ের সাহায্যে আমার উপকার হয়েছে ৷ রিমনকে বিয়ে করে আমি সুখ পেতে না পেতেই দুঃখের সাগরে ভেসে বেড়াতে শুরু করছি!
রাতে রান্না করছিলাম রিমন ও তার স্ত্রীর জন্য ৷ রান্না করার সময় এক অন্য মানুষ হয়ে গেছিলাম ৷ অন্যরকম মানুষ না হলে তো কোনো মেয়ে এমন স্বামী ও সতীনের জন্য রান্না করতোনা ৷ রান্নার পুরো সময় জুড়ে চোখের বিন্দু বিন্দু অশ্রু কণাগুলো বিয়োগ হয়ে গাল ভিজে ফেলছিল ৷ রান্না শেষ করে যখন রিমনের কাছে গিয়ে নরম গলাতে বললাম,
----চলো খাবে!
প্রতিত্তরে রিমন চেঁচনো স্বরে বলল,
----রেস্টুরেন্ট থেকে খাবার আসছে, ওর্ডার করেছি ৷ ঐসবই খাবো আজ রাতে ৷ তুমি তোমার রান্না করা খাবার খেয়ে নাও ৷ সিমি তোমার রান্না খাবেনা ৷
আরেকটা কথা, তুমি আজকে এই রুমে শুবে, আমি সিমিকে নিয়ে তোমার রুমে থাকবো ৷৷
মন তো বললো রিমনকে কড়া ভাষায় কয়েকটা কথা শুনিয়ে দিই ৷ কিন্তু ধৈর্য্য ধারণ করলাম ৷ চুপচাপ কথাগুলো শুনে, মাথা নিচু করে রুম থেরে বের হয়ে এলাম!
পরের দিন সকালে আমার ছোট ভাই রিফাত এলো আমার বাসায় ৷ কিন্তু একা না ৷ সঙ্গে একটা মেয়েকে নিয়ে ৷ সেই মেয়েটা আমার ননদ, নাম শিমলা ৷ কিন্তু সে লন্ডন থেকে দেশে কবে ফিরলো? কৌতূহল হলো সত্যটা জানার জন্য ৷ রিফাত আমার নিকট এসে ফিসফিস করে বলল,
----আপু, নাবিলা ৩ দিন হলো দেশে ফিরেছে ৷ সে কাউকে বলেনি ৷ এমনকি তার বাবা, মাও জানেনা ৷
অবাক হয়ে বললাম,
----দেশে ফেরার কারণ কি? আর তুই তাকে কোথায় পেলি?
রিফাত মৃদ্যু হেসে বলল,
----আমার জন্য সে দেশে আসছে ৷
----তোর জন্য মানে?
----পরেই জানতে পারবে ৷
----এখন বললে কি সমস্যা?
----সমস্যা আছে ৷ এখন আমাকে ১০ হাজার টাকা দে ৷ ফোন কিনতে হবে ৷
----তোর ফোন থাকতে আরেকটা কেন?
----আরে লাগবে আরেকটা ৷ টাকাটা দে তো!
----ঠিকআছে দাঁড়া!
রিফাতকে টাকা দিলাম, টাকা পেয়ে সে বাসা থেকে চলে গেলো ৷ শিমলা আমার কাছে এসে কপট রাগমাখা স্বরে বলল,
----ভাবী, তুমি থাকতে ভাইয়া আরেকটা বিয়ে করলো কি করে?
কিঞ্চিত শক্তকন্ঠে জবাব দিলাম,
----সেটা তোমার ভাই জানে ৷
----তোমাকে তো ভালবাসে সে ৷ আরেকজনকে কিসের জন্য বিয়ে করবে যেখানে তুমি তার বউ হিসেবে আছো ৷
----সব উত্তর তোমার ভাই দিবে, তাকে জিজ্ঞেসা করো ৷
শিমলা তার ভাইয়ের নিকট গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে দিলো ৷ এর একটু পরই রিমন আমার দিকে তেড়ে আসলো ৷ চোখ দুটো রক্তিম বানিয়ে, দাঁত কটমট করতে করতে অনবরত থাপ্পর লাগালো আমার গালে ৷ ব্যথায় আক করে উঠলাম ৷ থাপ্পর খেয়ে তার দিকে একদৃষ্টিকে করুণ চোখে তাকিয়ে রইলাম ৷ চোখে জল এসে জমেছে ৷ আমার চোখ ছলছল করছে বুঝতে পারছি ৷ ঠোঁট থরথর করে কাঁপছিল ৷ এবারও তার আচরণ মুখ বুজে সহ্য করলাম ৷ কিছুই বললাম না ৷ তবে সিদ্ধান্ত নিলাম....
গল্পঃ #বিলাস
(পর্বঃ ১)
(পরবতী পর্ব পেতে আমায় ফলো দিয়ে রাখুন ভালো রেসপন্স পেলে পরের পর্ব তাড়াতাড়ি দিবো। 💐)
21/04/2024
বোনকে বিয়ে দিয়েছি ২ বৎসর হল। আমার কেন জানি মনে হয় বোন টা সুখে নাই। ওদের সংসারে একটা মেয়ে বাচ্চা। বয়স ৩ মাস। যেদিন বোনের বাচ্চা হয় সেদিন গিয়েছিলাম রাতে ওদের বাসায়। সাদিকের মন খারাপ মেয়ে বাচ্চা। এরমধ্যে বোনের চেহারা উজ্জ্বল শ্যাম বর্ণ,সাদিকের সত্যি পছন্দ হয়েছে কি না জানি না।সাদিকের পরিবার রাজি ছিল। পণ দেয়া হয়েছিল অনেক টাকা। একদিন রাতে একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এল।ঠিকানা বোনের শশুর বাড়ির।
মেসেজে লিখেছে-
- আপনি দ্রুত আসুন, আপনার বোনের বাড়ি।
আমি কিছু না ভেবে গাড়ি টা বের করে চলে গেলাম।রাত বেশি তাই বাড়ির কাছাকাছি নিয়ে রেখে দিলাম।বোনের বাড়ির দিক যেতে কান্নার শব্দ শুনতে পাচ্ছি।। আমার হৃদয়ে রক্তক্ষরন শুরু হয়েছে। আমি শব্দ ছাড়ায় হেটে হেটে ওদের বাসার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, যাতে কেউ দেখতে না পায় এভাবে। বোনটা কাঁদছে। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ঘটনা কিছুই বুঝলাম না। অপরিচিত নম্বরটায় মেসেজ দিলাম, বোরকা পরিহিতা এক মেয়ে বের হয়ে আসল।আমি যেখানে দাঁড়িয়ে আছি।সেখানকার কথা বললাম। মেয়েটা কিছুদুর এগিয়ে আসল। কি জানি ভেবে চলে গেল.....। আমি কিছু বুঝতে না পেরে পিছু হটতে যাব ঠিক তখনি একটা অটো আসল।
আমি আড়াল হলাম গাছের নিচে। একটা মেয়েকে বোনের ভিতর বাড়ি থেকে বের করে আনা হল। অটোয় তোলা হল। অটো চলতে শুরু করল।আমি দ্রুত গাড়ির কাছে গেলাম । গাড়ি স্টার্ট করে অটোর পিছু পিছু চলতে শুরু করলাম। আমি ভাবছি সেটা যেন আমার বোন না হয়। অটো হসপিটালে গেল।ইমারজেন্সিতে নেয়া হল।
আমি নার্সকে অনুসরন করলাম,নার্স কেবিনে ঢুকে গেলাম। নার্সকে নিজের কার্ড দেখালাম, নার্স বিস্তারিত খুলে বলল। পেটে পিঠে মাইরের দাগ,কোমড় থেকে পা পর্যন্ত মাইরের দাগ,পাশবিক নির্যাতন, বাম পা ইঞ্জ্যুরড। সেই অপরিচিত নম্বর থেকে টেক্সট এল-
- এভাবেই আপনার বোন আজ প্রায় তিনমাস থেকে নির্যাতিত। বোনকে বাঁচানোর পন্থা অবলম্বন করুন।
আমি:- কৃতজ্ঞতা জানবেন।
আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। মিমির এ পরিস্থিতির জন্য আজ আমিই দায়ী।।
সাদিকের মিমিকে পছন্দ ছিল না।পারিবারিক জোড়াজুরিতে সাদিক বিয়েতে রাজি হয়েছিল।সাদিক নিজ ইচ্ছায় ২য় বিয়ে করেছে নতুন করে।বিয়ের আগেও নেশা করেছিল সাদিক,ভাবছিলাম এসব বিয়ের পরে কেটে যাবে। মধ্যবিত্ত পরিবার বলে মিমিকে বেশি টাকা পণ দিয়ে হলেও উচু ঘরে বিয়ে দিয়েছিলাম যাতে মিমি সুখে থাকতে পারে।পণের টাকা কিছু বাকি রেখেছিলাম।যা দেয়া হয়নি।
কিন্তু মিমের ভাগ্যে সুখের বদলে আজ দু:খ খেলা করছে।মিমি বিষয়টা কখনই ক্লিয়ার করে নি আমাদের কারো কাছে।হয়ত সেই অপরিচিতা না জানালে আজও কিছু জানতাম না।
মিমি সুস্থ হওয়ার পর মিমিকে আমাদের বাসায় নিয়ে আসলাম। পরিবারে সবাই অত্যন্ত বিষণ্ণ। আমি চুপচাপ আছি।
দু মাস হল মিমিকে তার শশুর বাড়ি পাঠায় নি। মিমির শশুর শাশুড়ি এসেছিল আমাদের বাড়িতে। তারা যেতেও বলেছে,আমি না করেছি। নিজের বোনকে ত আর যমের কাছে পাঠাতে পারি না।। বন্ধুদের বলে সাদিককে ধরে নিয়ে আসলাম।অন্ধকার ঘর। কোমর থেকে পা পর্যন্ত বেধরক পিটালাম। লাইট মেরে দেখলাম কতটুকু কি অবস্থা। ডান পায়ে হাটতে পারে না। গাড়ি করে সাদিককে বাসার কাছে দিয়ে আসলাম গভীর রাতে।সাদিকের নতুন বউকে সাদিকের ঘনিষ্ট বন্ধুর সাথে প্রণয় করে দিয়ে ভাগিয়ে দিলাম। যাতে আমি নির্দোষ থাকি।
এরপর আরো ৬ মাস কেটে গেল। সাদিক ৪ বার নিতে এসেছিল।পাঠায় নি আর।সাদিকে মা বাবা এসে অনেজ হাতজোড় করে ক্ষমা চেয়েছে,ক্ষমা করেছি।বোনকে পাঠায় নি। ডিভোর্স করে দিয়েছিলাম ওদের।
মিমির আজ আবার বিয়ে। সদ্য প্রনয় হয়েছে ফাহিমের সাথে,বিয়ের কাজও দ্রুত। মিমি আমার নিজের মায়ের পেটের সন্তান না হতে পারে,তাকে পোষ্য তে এনেছিল বাবা।তাই বলে ত কোন নারীর উপর অত্যাচারকে মেনে নিতে পারি না।
সমাপ্ত
অনুগল্প
আপন নীড়
আপনি চাইলে আমাদের পেজটা ফ*লো করে রাখতে পারেন। আপনাকে এমন অসাধারণ সব গল্প উপহার দেওয়ার দায়িত্ব আপনাদের ❤️
20/04/2024
ছোট থেকেই তুতাইয়ের একমাত্র খেলার সাথী, তার মাসিমনি। একদিন মাসিমনিকে না দেখলে খাওয়া ঘুম সব বন্ধ, আর তুতাইয়ের মাসিমনিও তুতাই অন্ত প্রাণ। তুতাইকে খাওয়ানো,ঘুম পাড়ানো,ওর সাথে খেলা সারাদিন এসব নিয়েই ব্যস্ত থাকে তুতাইয়ের মাসিমনি মিঠি।
ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল মিলি মিঠি দুই বোন। ছোট্ট একটা বাড়িতে মিলি মিঠিকে নিয়ে থাকতেন ওদের মা মায়া দেবী। সংসারে নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা। বিভিন্ন রকম হাতের কাজ করে কোনো রকমে চলতো সংসার। কখনো কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে দিন কাটতো ওদের। কিন্তু এর মধ্যেও সংসারে সুখ ছিল ওদের, হাসি লেগে থাকতো সমসময় ওদের মুখে। দু বোন ছিল খুব মিশুকে সবাই ভালোবাসতো ওদের তার জন্য। মিলির বেশি দূরে লেখাপড়া করা হয়নি একটু বড় হতেই লেগে পড়েছে মায়ের সাথে সেলাইয়ের কাজে সাহায্য করতে, কিন্তু ছোট বোনটাকে থামতে দেয়নি মিলি। সব দুঃখ কষ্ট সহ্য করে লেখাপড়া শিখিয়েছে বোনটাকে।
মিঠি তখন সবে সবে কলেজে ভর্তি হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন মায়া দেবী। সংসারে অন্ধকার নেমে এলো, সংসারের হাল ধরলো মিলি। তারমধ্যে মাঝে মাঝে পরিতোষ দা বাড়িতে আসতো মিঠিকে পড়াতে। ওদের খোঁজ খবর রাখতো। মিঠি জানতো তার দিদি আর পরিতোষ দা একে অপরকে ভালোবাসে। মিঠির এতে আপত্তি ছিল না শিক্ষক পরিতোষ দাকে সে যথেষ্ঠ সম্মান আর শ্রদ্ধা করতো। এইভাবে কয়েক বছর কেটে গেছে।
মিঠির তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। একদিন মিঠি দিদিকে আদর করতে করতে বললো -"দিদি এবার বিয়েটা কর। আমি জানি আমার ভবিষ্যৎ ভেবে তুই কখনো মুখ ফুটে বলিসনি একথা, কিন্তু আর কতোদিন দিদি?"
মিলি বললো -"না তোকে একা এখানে রেখে কিছুতেই আমি সংসার করতে পারবো না।"
মিঠি দিদিকে জড়িয়ে ধরলো।-" আরে আমি রোজ গিয়ে দেখা করবো তোর সাথে, পরিতোষ দার বাড়ি তো পাশের পাড়াতেই। বিদেশে চলে যাচ্ছিস না তো আর। আমি তোর কাছেই থাকবো রে।'
মিঠি ব্যাপারটা নিয়ে পরিতোষ দার সাথেও কথা বলে।
কয়েক মাস পরেই ছোটখাটো একটা আয়োজনের মাধ্যমে বিয়ে হয়ে যায় মিলির। মিলির সংসারে লোক বলতে স্বামী ভাশুর জা আর তাদের দুই মেয়ে। জায়ের দুই মেয়েই হোস্টেলে থাকে, বেশ কাটছিল দিনগুলো। মিঠি প্রতিদিন দিদির কাছে আসে পরিতোষ দার কড়া হুকুম সে যেন এ বাড়িতেই খাওয়া দাওয়া করে।
একটা বছর পর তুতাই এলো পরিবারে। মিঠির আনন্দ আর ধরে না, তার কাজ শুধু লেখাপড়া আর তুতাইকে নিয়ে মেতে থাকা। তুতাই হওয়ার পর মিঠি সারাদিন পড়ে থাকে এ বাড়িতে। অনেকে রহস্য করেই বলেন মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্ত মিঠি কান দেয়না তাতে। এখন তুতাই আধো আধো গলায় কথা বলা শিখেছে -"মা আমার ভাই কই? আমি কার সাথে খেলবো?"
মিলি আদর করে বললো তুতাইকে -"এই তো তোমার ভাই সোনা।"
-"মিঠি আমার ভাই?"
-"হ্যাঁ সোনা।"
তুতাই তার মাসিমনিকে ভাই বলেই ডাকে। এইভাবে দিনগুলো আনন্দ মজায় কাটছিল।
আবার বিপদ নেমে এলো সংসারে, অসুস্থ হয়ে পড়লো মিলি। বিভিন্ন পরীক্ষার পর জানা গেল কিডনি দুটো ত্রুমশ তাদের কার্যক্ষমতা হারাচ্ছে। ডায়ালিসিস চলতে থাকলো, কিন্তু সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। অসুস্থ দিদির দেখাশোনা আর তুতাইকে নিয়ে মিঠি ব্যস্ত হয়ে পড়লো। পরিতোষ দাকে খুব চিন্তিত দেখাতো প্রায় দিন ছুটতো মিলিকে দিয়ে ডাক্তারের কাছে, তুতাইকে সামলাতো মিঠি।
কিন্তু অনেক চেষ্টার পরও মিলিকে বাঁচানো গেল না। মৃত্যুর আগে মিঠির হাত ধরে বলে গেল -"বোন তুতাইকে তোর কাছে রেখে গেলাম।"
মিঠি তার সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। মায়ের স্নেহ মমতা দিয়ে চেষ্টা করেছে সবসময় আগলে রাখতে তুতাইকে। সে মা হয়ে নয় ভাই হয়েই থেকে গেছে তুতাইয়ের কাছে। কখনো সে বিয়ে করার স্বপ্ন দেখেনি আর, দিদির সংসারকে রক্ষা করেছে সে। তুতাইয়ের একটু কষ্ট পেতে দেয়নি ও। তুতাই একটু ব্যাথা পেলে চোখ ফেটে জল এসেছে ওর, অসুস্থ হলে দু চোখের পাতা এক করতে পারেনি ও। এইভাবে সে নিজের স্বপ্নকে ধামাচাপা দিয়ে তিলতিল করে বড়ো করে তুলেছে তুতাইকে।
এখন স্টেজে দাঁড়িয়ে স্কুলের গর্ব জেলার মধ্যে উচ্চমাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত তমোঘ্ন ঘোষ(ওরফে তুতাই)। সেখানে উপস্থিত তুতাইয়ের বাবা, মিঠি, তুতাইয়ের দুই দিদিও এসেছে। বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা তুতাইয়ের হাতে বিভিন্ন পুরষ্কার তুলে দিচ্ছে। আকাশটা যেন হাততালিতে ফেটে পড়ছে। এবার তুতাইকে কিছু বলতে বলা হল। সেরা ছাত্র তুতাইয়ের চোখে জল,বলে উঠলো -"আমার সাফল্য তো তার জন্য সে মানুষটা নিজের সমস্ত সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে বড় করেছে, সে হল আমার ভাই আমার মাসিমনি। আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু ওই মানুষ টা কখনো ছেড়ে যাননি আমাকে। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে গেছি মাথায় হাত বুলিয়ে সাহস জুগিয়েছে ওই মানুষটা, একটু শরীর খারাপ হলে জেগে কাটিয়েছে সারাটা রাত। আমার আদর্শ আমার ভাই। সারা স্কুল নিঃস্তব্ধ সবার চোখে জল, চোখ থেকে জলের ধারা বইছে মিঠির। আজ সে খুব খুশি জীবনের সেরা পুরষ্কারটা যে আজ পেল সে। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে -"দ্যাখ দিদি দ্যাখ তোর ছেলেকে আমি মানুষ করতে পেরেছি মানুষের মতো মানুষ।"
ছবি : সংগৃহীত
সেরা পুরস্কার
সমাপ্ত
নিয়মিত লেখা পেতে পেজটি লাইক এবং ফলো করুন।
20/04/2024
স্বামীর ফোনের দিকে উকি দিতেই দেখলাম সে এক উল*ঙ্গ মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে। কথা বলছে বললে ভুল হবে। আমি সামনে থাকায় শুধু দুই জন দুই জনকে দেখছে। আমি ফোনটা টান মেরে নিতেই উপাস থেকে কলটা কেটে গেলো। আমার স্বামীর পরকিয়া নিয়ে সন্দেহ আমার মনে গেথেছিলো বিয়ের এক বছর পরেই। কিন্তু তখন বাচ্চাটা পেটে ৫ মাস। তাই মুখ বুজে সব মেনে নিলাম। সবাই বললো একবার একটা মেয়ে ছেলে হয়ে ঠিক হয়ে জাবে। কিন্তু আমার মেয়ের বয়স আজ দুই বছর তবে সে ঠিক হয় নি। সামনে পূজা। তাই ঢাকা এসেছি। একসাথে পূজার কেনাকাটা করে বাড়ি ফিরবো। ও সকাল ৫ টা বাজে কাজে জায় আর ফেরে রাত এক টায়। এতো দেরী কেনো জিগ্যেস করলে বলে পূজা সামনে তাই কাজ বেশি। কিন্তু আমি বুঝি না পূজার সময় রডের মিলে কীসের এতো চাপ? রড দিয়েও কী আজকাল মানুষ জামা কাপড় বানায়?
চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বউয়ের কাছে এর জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না। উল্টো আমাকে আবোলতাবোল বোঝাতে আসতেছে। ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা। মেয়েটার জন্য সব সহ্য করছি। অনেক দিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার কিন্তু সুযোগ হচ্ছে না।
ও ঘর থেকে বের হয়ে গেলো। আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বার টা নিয়ে রাতে ফোন করলাম। মহিলা ফোন ধরে আমার কন্ঠ শুনেই চিনে ফেলেছে। টপ করে ফোনটা কেটে দিলো।
আজকে ওর দিনে ডিউটি। সব কাজ গুছিয়ে রেখেছি। বাড়ি থেকে ছোট বোন কে নিয়ে এসেছিলাম ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছী সারাদিনের।
ও মাত্র কাজের জন্য বের হলো। পাশের ঘর থেকে একটা বোরকা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে। পিছু নেওয়া শুরু করলাম। এই বাসা থেকে অফিস বেশি দূরে না। একটা টিনের বাসা। এখানে সবাই বলেছে আমাকে আমি এখানে এইজন্য ও বাসায় আসে আগে নাকি আসতোও না।
ওকে পিছু নিতে নিতে জাচ্ছি। অফিসে না ঢুকে অফিসের বা দিকের গলিতে ঢুকলো। আমিও গেলাম। সামনে এগিয়ে ডান পাশের একটা সাত তলা বাড়িতে ঢুকলো। আমি একটু পর ঢুকলাম। ও এক তলা করে উটছে আমি পরের তলায় আছি এমন ভাবে জাচ্ছি। পাচ তলায় গিয়ে থেমে গেলো। চারটা ফ্ল্যাটের মধ্যে B ফ্ল্যাট টায় ঢুকলো।
আমি সেখানে দারিয়েই ছোট বোনকে ফোন করে আসতে বললাম। এখানে থানা ওর অফিসের সাথেই তাই ছোট বোন আসার পর এখানে দার করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম। আর পাশের মহিলা টা নিজের ইজ্জত বাচাতে ব্যাস্ত। ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠলো।
-ওনাদের এভাবে ধরেছেন কেনো? ওনারা তো স্বামী স্ত্রী। দুই জনেই মানুষ খুব ভালো। ১৫ বছর ধরে এখানে আছে। নিজেদের ফ্ল্যাট তাদের। দুই জন ছেলেও আছে।
আমার মাথায় আকাশ ভেঙে পরেছে। পুলিশ চলে গেলো এখান থেকে। আমি চুপ করে বসে আছি।
ও যে সাইকো এটা ওর কথায় বুঝতে পারলাম। গ্রামের খুব ভদ্র ভালো ছেলে ও। ঢাকায় লুকিয়ে বিয়ে করেছে এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চায়নি ও। এদিকে আমার শাশুড়ি ওর বিয়ের জন্য আমাকে দেখেছে। তাই সব মিলিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে।
আমি ওর মেয়ে ওকে বুঝিয়ে চলে আসলাম।
কিছু বলার নিয়ে ওর মতো এমন অনেক ভালো মানুষ আছে সমাজে। তবে আড়ালে তারা ভয়ংকর....।
সমাপ্ত
[সত্যি ঘটনা অবলম্বে]
ে_যাওয়া
অজানা এক তথ্য🤣
পরলেন যখন লাইক কমেন্ট আর ফলো করে দেন
Alerts
Be the first to know and let us send you an email when AngelArohi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Subscribe
We will notify you when anything happens in Diamond Harbor.