Barak Family
সামাজিক আলোচনা -
রাতাবাড়ি খেলায় বিজয়ী দল, JJ Young Star club,
আফ্রিকা...
ভোট চুরির অভিযোগ উঠালেন, শ্রী ভুমির বুথ লেভেল অফিসার রা,
আছিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জানাব নুরুল ইসলাম, কংগ্রেস টিকিটের জন্য আবেদন করতে রাজিব ভবনে, উপচেপড়া ভিড়ে মুখরিত হচ্ছে নুরুল ইসলাম জিন্দাবাদ ধ্বনি।
গাড়ির ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও,
সকলের সুবিধার্থে ভিডিও টি শেয়ার করুন।
Kamrul Islam Ibrahim Mansur Barak Kantha
দক্ষিণ করিমগঞ্জের মাটি বহু গুণী মানুষের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের সময়ে এক উজ্জ্বল নাম—এডভোকেট দাইয়ান হুসেন। শিক্ষিত, সৎ, ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই মানুষটি শুধু একজন আইনজীবী নন, তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষার এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর।
অসম গণ পরিষদ দলের আদর্শে বিশ্বাসী এডভোকেট দাইয়ান হুসেন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। আইনের জ্ঞান দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আর মানুষের দুঃখ-কষ্টকে নিজের দুঃখ-কষ্ট মনে করেছেন। যুব সমাজের কাছে তিনি অনুপ্রেরণা, আর বয়োজ্যেষ্ঠদের কাছে একজন ভরসার নাম।
দক্ষিণ করিমগঞ্জ আজ একজন এমন নেতৃত্ব চায়, যিনি এলাকার বাস্তব সমস্যা বোঝেন, যিনি কথা নয়—কাজে বিশ্বাস করেন। শিক্ষা, কর্মসংস্থান, উন্নত রাস্তা-ঘাট, স্বাস্থ্য পরিষেবা ও ন্যায়বিচার—এই সব বিষয়ে এডভোকেট দাইয়ান হুসেনের ভাবনা স্পষ্ট ও বাস্তবমুখী।
যদি অসম গণ পরিষদ দল দক্ষিণ করিমগঞ্জ থেকে এডভোকেট দাইয়ান হুসেনকে টিকিট দেয়, তবে নিঃসন্দেহে তিনি জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবেন। কারণ মানুষ আজ নতুন মুখ নয়, চায় পরিচিত, পরীক্ষিত ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব।
দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের জন্য, ন্যায় ও সত্যের পক্ষে—এডভোকেট দাইয়ান হুসেনই হতে পারেন আগামীর শক্তিশালী কণ্ঠস্বর।
Himanta Biswa Sarma Barak Kantha Amir Vlogs
কাটলিছড়ার মাননীয় বিধায়ক জানাব সুজাম উদ্দিন লস্কর সাহেবের, অনেক আবেগিক বক্তব্য।
Pratidin Time
07/01/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,ঈরালিগুল আহমেদপুর নিবাসি জানাব নিজাম উদ্দিন সাহেব, (হবিবুর রহমান এর বাবা) অদ্য রাত্রি ৭ ঘটিকার সময়, এই পৃথিবীর ছফর শেষ করে পর পারে পাড়ি দিয়েছেন।
উনার পবিত্র জানাযার নামাজ, আগামীকাল বিকাল ২ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
Barak Kantha Siddeque Ahmed
ঈরালিগুল এলাকার ঐতিহ্যবাহী এক ঝর্না, যাকে পুরতুঙ্গা ঝোরা বলা হয়, সেটাকে একটি ইকো স্পোট বানানোর জন্য সরকারের কাছে, তথা ফরিদকোনা আছিমগঞ্জ জিপির সভাপতি, এবং বান্দরকোনা জিপির জনপ্রতিনিধি দের কাছে, জুরালো দাবি রাখেন, কাছাড় কলেজের প্রফেসর জানাব সামছ উদ্দিন মহাশয়, সহো এলাকার বিশিষ্ট জনেরা।
Siddeque Ahmed
Himanta Biswa Sarma
Mission Barak
04/01/2026
গতকাল ০৩-০১-২০২৬ ইং শনিবার সন্ধ্যায় প্রথিতযশা কণ্ঠশিল্পী তথা আকাশবাণী শিলচরের শিল্পী সদ্য প্রয়াত স্বর্গীয় রঞ্জিত পুরকায়স্থ মহাশয়ের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় উনার বাসভবনে। এই স্মৃতিচারণ সভার সভাপতিত্ব করেন কানাইলাল জিউ হাইস্কুলের শিক্ষক শ্রী বিশ্বজিৎ চন্দ। আরম্ভনিতে প্রয়াত কণ্ঠশিল্পী রঞ্জিত পুরকায়স্থ মহোদয়ের গাওয়া একটি গান বাজানো হয়। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন শ্রী বাপন দে। প্রয়াত কণ্ঠশিল্পী রঞ্জিত পুরকায়স্থ মহাশয়ের সাথে কানাইবাজার নবজাগরণ সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে বৃহত্তর এলাকায় যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ হয়েছিল তার স্মৃতিচারণ ও উনার ভিতরের এক দানশীল, সত, স্পষ্টবাদী এবং উদার মহত্ত্বের লোক বিরাজমান ছিলেন তার বিষয় নিয়ে আলোকপাত করেন বারইগ্রাম জফরগড় এক্সেটেনডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নজমুল ইসলাম মহাশয়। কানাইলাল জিউ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী রথীন্দ্র কুমার দে প্রয়াত কণ্ঠশিল্পী রঞ্জিত পুরকায়স্থ মহাশয়ের সাংস্কৃতিক আন্দোলনের কথা বিশেষভাবে আলোকপাত করেন এবং সর্বশিক্ষা মিশনের একটি বিজ্ঞাপনমূলক গানে রঞ্জিত পুরকায়স্থ মহোদয় কণ্ঠ দিয়েছিলেন এবং সেটির একটি অংশ উনার বাড়িতে শুটিং হয়েছিল তা রোমন্থন করেন। কাছাড় কলেজের উপাধ্যক্ষ মোঃ সামস উদ্দিন উনার বক্তব্যে প্রয়াত কণ্ঠশিল্পী রঞ্জিত পুরকায়স্থ মহাশয়ের সাংস্কৃতিক জগতের যে নক্ষত্র ছিলেন সে বিষয়ে আলোকপাত করার পাশাপাশি মৈনা গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং একটি রত্না গর্ব গ্রাম তার উল্লেখ করেন। তাছাড়া মৈনা গ্রামের সুসন্তান শ্রী উমেশ দেবনাথ মহাশয় উনার বক্তব্যে রঞ্জিত পুরকায়স্থ মহাশয়ের দানশীলতার কথা উল্লেখ করেন এবং বলেন দারিদ্রতার জন্য উমেশ বাবুর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম ছিল কিন্তু প্রয়াত রঞ্জিত পুরকায়স্থ মহোদয়ের সাহায্য ও সহযোগিতার জন্য উনি পড়াশোনা করতে পেরেছেন। উনি আরও উল্লেখ করেন প্রয়াত রঞ্জিত পুরকায়স্থ মহোদয় উনার বাড়ির একটি অংশ উনি মৈনা হাসপাতালের (সাবসেন্টার) জন্য দান করেছিলেন বৃহত্তর এলাকার জনগণের সুবিধার জন্য। স্মৃতিচারণ সভায় উপস্থিত থেকে প্রয়াতের আত্মার সদগতি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন লোয়াইরপোয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী দুরন্ত কোঁয়র মহাশয় ও পাথারকান্দি ব্লক ডেভলপমেন্ট অফিসার শ্রী অজয় কার্কী ছেত্রী মহাশয়। তাছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজকল্যাণ এম ই স্কুলের বিজ্ঞান শিক্ষক ফজলুল করিম সহ অন্যান্যরা। সভায় উপস্থিত অতিথিদেরকে কিছু ধর্মীয় বই এবং উত্তরীয় দিয়ে বরন করা হয়। উপস্থিত এলাকার গণ্যমান্য নাগরিক এবং আসাম ত্রিপুরা সহ বিভিন্ন য়ায়গা থেকে উপস্থিত উনার গুণগ্রাহীদের ধন্যবাদ জানান প্রয়াতের পুত্র সুদীপ্ত পুরকায়স্থ (অন্তু) এবং সভার শেষ লগ্নে প্রয়াতের গাওয়া এবং স্বামী শ্রী শ্রী স্বরূপানন্দের লিখিত একটি গান বাজানো হয় এবং ২ মিনিট নিরবতা পালন করে সভার যবনিকা টানা হয়।
Contact the business
Telephone
Website
Address
Asimganj
Karimganj
788723
Alerts
Be the first to know and let us send you an email when Barak Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
