Be Natural Informative

Be Natural Informative

Share

https://youtube.com/@benaturalinformative DISCLAIMER: THESE VIDEOS ARE ONLY GENERAL INFORMATION PURPOSES ONLY.

সুস্বাগতম
to "BE NATURAL INFORMATIVE"🙏

💥Guys,
You will get all about beauty tips, beauty heaks, skin care tips, where I will be sharing with you natural and home remedies for skin releted issues "skin whitening, lightning, britinng, fairness, acne, scars, and spot, black and white hands, and many more" also hair problems and solution, beauty tips, health tips, hair care, skin care, fitness, h

11/05/2026

🔥মুখের কালো দাগ, জেদি ট্যান আর রুক্ষভাবকে বলুন Bye Bye! 😍 হাজার টাকার ক্রিম নয়, শুধু এই সহজ উপায়ে ত্বকে আসবে কাচের মতো ঝকঝকে জেল্লা ✨

চালের গুঁড়োতেই মিলতে পারে উজ্জ্বল, পরিষ্কার আর গ্লোয়িং ত্বক!.. কালচে দাগছোপ, ট্যান আর নিস্তেজভাব কমাতে ঘরোয়া এই রাইস ফেসপ্যাকগুলো খুবই জনপ্রিয় .. সহজ পদ্ধতি আজ শেয়ার করলাম...

( Be Natural Informative পেজে beauty tips ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন)

🟢🔴কালচে দাগছোপ কমানোর রাইস প্যাক

🔸 উপকরণঃ
• ১ চামচ চালের গুঁড়ো
• ১ চামচ টক দই
• ½ চামচ মধু

🔸 পদ্ধতি
• সব উপকরণ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

• মুখ পরিষ্কার করে লাগিয়ে ১৫–২০ মিনিট রাখুন।
• হালকা হাতে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

• সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করতে পারেন।

🔴🟢ট্যান ও জেল্লা বাড়ানোর প্যাক

🔸 উপকরণঃ
• ১ চামচ চালের গুঁড়ো
• ১ চামচ অ্যালোভেরা জেল
• ৪–৫ ফোঁটা গোলাপ জল
• ২–৩ ফোঁটা লেবুর রস (Sensitive skin হলে বাদ দিন)

• ১০–১৫ মিনিট রেখে ধুয়ে নিতে পারেন
• এতে ত্বক ফ্রেশ, সফট আর উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

🟢🔴Dry skin-এর জন্য গ্লো প্যাক

🔸 উপকরণঃ
• ১ চামচ চালের গুঁড়ো
• কাঁচা দুধ ১–২ চামচ
• ½ চামচ মধু

🔸 ব্যবহারঃ
• ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
• ত্বক নরম ও ময়েশ্চারাইজড লাগে।

♦️👉মনে রাখুন

1. বেশি ঘষাঘষি করবেন না
2. লেবু ব্যবহার করলে পরে sunscreen লাগান
3. ব্রণ বা Sensitive skin হলে আগে patch test করুন
4. নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার, মসৃণ আর উজ্জ্বল দেখাতে পারে।

সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলো like শেয়ার করতে ভুলবেন না..

10/05/2026

গরমেও থাকবে কাঁচের মতো ত্বক 😍 ৪০+ বয়সেও ত্বক হবে টানটান আর ইয়াং স্কিন ✨ Flaxseed Glass Skin Gel | Instant Glow 😍

#তিসি #গ্লাসস্কিন #ত্বকেরযত্ন

10/05/2026

কাজ-সংসার নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ত্বকের যত্ন নেওয়া সময় নেই? 😍 নিয়ম মানলে নিয়মিত যত্নে, ত্বকও হাসবে, তুমি-ও ঝলমল করবে সারাবছর!

💁 কাজ, সংসার, আর দায়িত্বের ভিড়েও ত্বকের যত্ন নেওয়া যায় খুব সহজ কিছু নিয়ম মেনে। নিচে এমন কিছু সহজ কিন্তু কার্যকর টিপস দিলাম, যেগুলো সময় কম থাকলেও সহজে রুটিনে আনতে পারবে👇

👉 ত্বকের যত্নের একাধিক ভিডিও Be Natural Informative পেজে আছে চাইলে দেখে নিতে পারবে।

🔴🟢সকালবেলার যত্ন (৫ মিনিটে)

1.Face Wash: ঘুম থেকে উঠে মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নাও।

2.টোনার : যদি সময় থাকে, ত্বক টোন করে নাও। এটা অপশনাল, নাও দিতে পারেন।

3.Moisturizer: নিজের স্কিন টাইপ অনুযায়ী লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করো।

4.Sunscreen: বাইরে বেরোনোর ১৫ মিনিট আগে অবশ্যই লাগাও (SPF 30+)।

🟢🔴রাতের যত্ন (১০ মিনিটে)

1. মেকআপ থাকলে ভালোভাবে রিমুভ করো।

2. Mild Face Wash দিয়ে মুখ পরিষ্কার করো।

3. Aloe vera gel / Rose water লাগিয়ে নাও, স্কিনকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখবে।

4. Night Cream / Vitamin E oil: হালকা ম্যাসাজ করে লাগাও — ঘুমের সময় স্কিন রিপেয়ার হয়।

🔴🟢সাপ্তাহিক যত্ন (২ দিন কমপক্ষে করবে)

1. ১ দিন Scrub: মধু + চিনি বা ওটস দিয়ে হালকা স্ক্রাব করো। ( Be natural informative পেজে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবে)

2. ১ দিন Face Pack: বেসন + দই + মধু মিশিয়ে লাগাও, স্কিন গ্লো করবে। ( পেজে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবে)

🟢🔴খাবারে যত্ন নাও

1. প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস জল খাবে।

2. ফল, শাকসবজি, বাদাম, টকদই রাখো ডায়েটে।

3. চিনি ও তেলেভাজা খাবার কমাও। পারলে একেবারেই খাবে না, তাহলে খুব ভালো।

🔴🟢Extra টিপস

1. প্রতিদিন ৭ ঘণ্টা ঘুম অপরিহার্য

2. মুখে হাত না দেওয়া অভ্যাস করো ।

3. স্ট্রেস কমাও – হালকা গান, হাঁটা বা মেডিটেশন করো অবশ্যই। সঙ্গে ফেস ম্যাসাজ করুন সপ্তাহে তিন দিন..( পেজে ভিডিও আছে)

09/05/2026

😍 ফেসওয়াশ, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার— ভুল ভাবে প্রোডাক্ট লাগালে ত্বক হবে ড্যামেজ! 😱 জেনে নিন সকাল ও রাতের স্কিনকেয়ার সঠিক ধাপ🔥

💁স্কিনকেয়ারে সঠিক ধাপ জানা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ভালো প্রোডাক্টও ঠিকমতো কাজ করে না। ... সাধারণ নিয়ম হলো পাতলা থেকে ঘন প্রোডাক্ট আগে–পরে ব্যবহার করা।...ধাপে ধাপে স্কিন কেয়ার রুটিন — ( Be Natural Informative পেজে Skin Care, Beauty tips, একধিক ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন)

1️⃣🔴🟢Facewash (ক্লিনজার)

★ সবার আগে মুখ পরিষ্কার করতে হবে।
* ত্বকের ময়লা, ধুলো, অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।

2️⃣🔴🟢Toner

★ ফেসওয়াশের পরই টোনার।

* এটা ত্বকের pH ব্যালেন্স ঠিক করে, পোরস টাইট করে ও পরের প্রোডাক্ট শোষণে সাহায্য করে।

* কটন প্যাড পদ্ধতি জন্য — কটন প্যাডে কয়েক ফোঁটা টোনার নিন। — মুখে হালকা করে মুছে নিন বিশেষ করে টি-জোন: নাক, কপাল, চিবুক।

* হ্যান্ড পদ্ধতি এর জন্য — হাতের তালুতে টোনার নিন। — আঙুল দিয়ে হালকা ট্যাপ করে মুখে লাগান। — এতে টোনার গভীরভাবে শোষিত হয় ও ত্বক ফ্রেশ লাগে।

3️⃣🔴🟢Serum

★টোনারের পর সিরাম। টোনার লাগানোর পর ৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করুন – টোনারটা স্কিনে ভালোভাবে শোষিত হতে দিন।

* সিরাম ২–৩ ফোঁটা নিন – ড্রপার দিয়ে হাতের তালুতে বা সরাসরি মুখে দিতে পারেন।

* হালকা হাতে ছড়িয়ে দিন – আঙুলের ডগা দিয়ে আলতো করে গাল, কপাল, নাক ও চিবুকে লাগান। – ঘষবেন না , বরং হালকা চাপ দিয়ে ট্যাপ করে স্কিনে ঢুকিয়ে দিন। এতে সিরাম ত্বকের ভেতর ভালোভাবে শোষিত হয়।

4️⃣🔴🟢Moisturizer

★ সিরামের পর ময়েশ্চারাইজার। – এটা ত্বকে হাইড্রেশন লক করে রাখে এবং নরম-স্মুথ রাখে।

* পরিমাণ – মটর দানার সমান নিলেই যথেষ্ট। বেশি নিলে স্কিন ভারী লাগবে।

* আঙুলে নিয়ে ফোরহেড, দুই গাল, নাক, চিবুক–এ ডট করে দিন। – হালকা হাতে উপরের দিকে মুভমেন্ট করে ছড়িয়ে দিন। (নিচ থেকে উপরে, বাইরে থেকে ভেতরে নয় )

* চোখের চারপাশে আলতো করে লাগাতে পারেন (আলাদা eye cream না থাকলে)।

* ১–২ মিনিট অপেক্ষা করুন, তারপর চাইলে সানস্ক্রিন বা মেকআপ করুন।

5️⃣🔴🟢Sunscreen

★ ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। দিনের বেলা – স্কিনকেয়ারের শেষ ধাপ = Sunscreen – তারপর মেকআপ (যদি করেন)।

* এটা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।

* মুখে লাগানোর জন্য ২ আঙুলে ২ লাইন সানস্ক্রিন বের করুন। – ডট ডট করে কপাল, গাল, নাক, চিবুক, গলা–তে দিন। – হালকা হাতে ছড়িয়ে দিন, ঘষবেন না– চোখের চারপাশে সাবধানে লাগাতে পারেন।

* বাইরে যাওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে লাগাতে হবে।

* মেকআপ থাকলে sunscreen spray বা powder sunscreen ব্যবহার করতে পারেন।

* Oily skin → Gel based / water based sunscreen ভালো।

* Dry skin → Cream based sunscreen ভালো।

🔴🟢Extra টিপস:

1.সকালে সবসময় সানস্ক্রিন লাগান (SPF 30 বা তার বেশি)।
2.রাতে চাইলে সপ্তাহে ১–২ দিন এক্সফোলিয়েটর বা মাস্ক ব্যবহার করতে পারেন।
3.নতুন প্রোডাক্ট নিলে আগে প্যাচ টেস্ট করুন।
4.অন্যান্য ভিডিও দেখে ব্যবহার করতে অবশ্যই Be Natural Informative পেজ ফলো করুন।

08/05/2026

বয়স বাড়ুক, কিন্তু মুখে না! 🤩 মুখে বলিরেখা, ফাইন লাইন আটকাতে এই ৭ দিনের অয়েল রুটিনেই ত্বক হবে গ্লাস স্কিনের মতো ঝলমলে ✨ পাবে তারুণ্যের ছোঁয়া!

💁 ৭ দিনের বলিরেখা দূর করার তেল ব্যবহারের রুটিন — ৩০ বছর পেরোলেই ত্বক টানটান, উজ্জ্বল ও ইয়ং রাখতে এই রুটিন দারুণ কাজ করে 👇
( Be Natural Informative পেজে anti aging ক্রীম, ফেসপ্যাক, তেল , ফেস ম্যাসাজ ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন)

🟢🔴৭ দিনের Anti-Wrinkle Oil Routine —

🟪Day 1: অর্গান অয়েল ম্যাজিক (সোমবার রাতে)

* পদ্ধতি: মুখ ধুয়ে ২–৩ ফোঁটা তেল হাতে গরম করে মুখে ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন।

👉 উপকার: ত্বক হবে নরম, ময়েশ্চারাইজড ও ফাইন লাইন কমবে।

🟪Day 2: রোজহিপ অয়েল (মঙ্গলবার রাতে)

* পদ্ধতি: ২ ফোঁটা রোজহিপ অয়েল + ১ ভিটামিন E ক্যাপসুল (Evion 400) মিশিয়ে লাগান ,রাতে ঘুমানোর আগে।

👉 উপকার: বলিরেখা, দাগ, পিগমেন্টেশন কমাবে; ত্বক হবে উজ্জ্বল।

🟪Day 3: অলিভ অয়েল (বুধবার রাতে)

* পদ্ধতি: রাতে, কয়েক ফোঁটা ওলিভ ওয়েল, মুখে ৫ মিনিট ম্যাসাজ করুন, ৩০ মিনিট রেখে মুছে ফেলুন।

👉উপকার: ত্বক মসৃণ, টানটান ও উজ্জ্বল হবে।

🟪Day 4: আমন্ড অয়েল (বৃহস্পতিবার রাতে)

* পদ্ধতি: রাতে ঘুমানোর আগে, ৫-৬ ফোঁটা চোখের কোণা ও গালে হালকা হাতে লাগান।

👉উপকার: চোখের বলিরেখা ও ডার্ক সার্কেল কমায়।

🟪Day 5: ক্যাস্টর অয়েল (শুক্রবার রাতে)

* পদ্ধতি: সামান্য নারকেল তেলের সঙ্গে , ক্যাস্টর অয়েল মিশিয়ে, রাতে মুখে হালকা ম্যাসাজ করে রেখে দিন।

👉উপকার: স্কিন টাইট করবে, লুজনেস কমাবে।

🟪Day 6: Mix Anti-Wrinkle Oil ( শনিবার রাতে)

* ১ চামচ Argan Oil, ১ চামচ Rosehip Oil, ১ ভিটামিন E ক্যাপসুল মিশিয়ে রাতে ঘুমনোর আগে ব্যবহার করুন।

👉উপকার: স্কিন টানটান, গ্লোয়িং ও ইয়ং থাকবে।

🟪Day 7: ম্যাসাজ & রেস্ট ( রবিবার রাতে)

* পদ্ধতি: Olive + Almond Oil (½ + ½ মিশিয়ে) রাতে ৮–১০ মিনিট হালকা ম্যাসাজ করুন, সকালে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। ( Be Natural Informative পেজে ভিডিও আছে কিভাবে ফেস ম্যাসাজ করতে হয়)

👉উপকার: ত্বক গভীরভাবে হাইড্রেটেড, বলিরেখা ও ডার্ক স্পট কমবে।

🔴🟢Extra টিপস:

✅ দিনে অন্তত ৮ গ্লাস জল পান করুন
✅ ভিটামিন C ও প্রোটিনযুক্ত খাবার খান
✅ সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না
✅ ঘুমের সময় সিল্কের বালিশ কভার ব্যবহার করুন

07/05/2026

খেলে ক্ষতি, কিন্তু মাখলে উপকার! 😍 লুকোবে বয়সের ছাপ ✨ স্কিন হবে টাইট আর ন্যাচারালি গ্লোয়িং 💆‍♀️

💁💁ময়দা শুধু রুটি বানানোর জিনিস নয়!
ঠিকভাবে ব্যবহার করলে এটি ত্বকের জন্য দারুণ উপকারী। নিয়মিত ময়দার ফেসপ্যাক ব্যবহার করলে স্কিন টাইট হয়, ডেড স্কিন উঠে যায় আর মুখে আসে ন্যাচারাল গ্লো 😍

📌 Be Natural Informative পেজে এ ধরনের আরও অ্যান্টি-এজিং ও ন্যাচারাল ফেসপ্যাকের ভিডিও আছে—ব্যবহারের আগে দেখে নিতে পারেন 💚

✅ ত্বকের জন্য ময়দার উপকারিতা —

★ স্কিন টাইট করে, ফাইন লাইন কমায়
★ ডেড স্কিন তুলে ত্বক পরিষ্কার করে
★ অতিরিক্ত তেল শোষে ব্রণ কমায়
★ স্কিন উজ্জ্বল ও দাগহীন করতে সাহায্য করে

🟢🔴 ময়দা ব্যবহারের ৩টি সহজ ফেসপ্যাক —

♦️1️⃣ অ্যান্টি-এজিং ফেসপ্যাক
🔹 ২ চামচ ময়দা
🔹 ১ চামচ দুধ
🔹 ১ চিমটে হলুদ
👉 মিশিয়ে মুখে লাগান, শুকালে ধুয়ে ফেলুন

♦️2️⃣ অয়েল কন্ট্রোল ফেসপ্যাক
🔹 ২ চামচ ময়দা
🔹 ১ চামচ টমেটোর রস
👉 অতিরিক্ত তেল কমিয়ে ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে

♦️3️⃣ ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক
🔹 ২ চামচ ময়দা
🔹 ১ চামচ মধু
🔹 কয়েক ফোঁটা লেবুর রস
👉 ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন—ত্বক হবে ঝলমলে

🔴🟢👇👇

★সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করুন
★সেনসিটিভ স্কিন হলে লেবু বাদ দিন বা আগে patch test করুন..
★খাওয়ার জন্য ময়দা ভালো না হলেও, স্কিন কেয়ারে এটা দারুণ প্রাকৃতিক উপাদান ..

06/05/2026

✨ স্নানের আগে মাত্র ২টা উপকরণ মেখে নিন মুখে! 😍 গরমের অত্যাচারেও বাড়বে জেল্লা, টানটান হবে ত্বক

গরমে ত্বক হয়ে যাচ্ছে নিস্তেজ, টানটান ভাব নেই?..
মাত্র ২টা উপকরণেই ফিরে পাবেন ন্যাচারাল গ্লো আর ফ্রেশ স্কিন! .. সহজ উপায় শেয়ার করলাম, স্নানের আগে এই সহজ প্যাকটি ব্যবহার করতে পারেন —
( Be Natural Informative পেজে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন)

🔴🟢উপকরণ:
👉 ১ চামচ মধু
👉 ১ চামচ টক দই

🟢🔴ব্যবহার পদ্ধতি:
• মধু ও দই ভালো করে মিশিয়ে নিন
• পরিষ্কার মুখে লাগান
• ১০–১৫ মিনিট অপেক্ষা করুন
• কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন

🟢🔴কখন ব্যবহার করবেন?
👉 স্নানের ১০–১৫ মিনিট আগে
👉 সপ্তাহে ২–৩ বার

🔴🟢কীভাবে কাজ করে?
মধু ত্বককে হাইড্রেট করে ও গ্লো বাড়ায়
দই ট্যান কমায় ও স্কিনকে সফট করে
গরমেও ত্বক থাকবে কুল, ফ্রেশ আর টানটান!

🔴🟢ছোট্ট টিপস:
🔸 Oily skin হলে দই একটু বেশি নিন
🔸 Sensitive skin হলে আগে patch test করুন

💬 আপনার স্কিন টাইপ কী? কমেন্টে জানাতে ভুলবেন না!.. আর সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করবো...

05/05/2026

ফেসওয়াশ, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার— ভুল ভাবে প্রোডাক্ট লাগালে ত্বক হবে ড্যামেজ! 😱 জেনে নিন সকাল ও রাতের স্কিনকেয়ার সঠিক ধাপ🔥

💁স্কিনকেয়ারে সঠিক ধাপ জানা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ভালো প্রোডাক্টও ঠিকমতো কাজ করে না। 👉 সাধারণ নিয়ম হলো পাতলা থেকে ঘন প্রোডাক্ট আগে–পরে ব্যবহার করা।...ধাপে ধাপে স্কিন কেয়ার রুটিন — Be Natural Informative

1️⃣🔴🟢Facewash (ক্লিনজার)

* সবার আগে মুখ পরিষ্কার করতে হবে।
* ত্বকের ময়লা, ধুলো, অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।

2️⃣🔴🟢Toner

* ফেসওয়াশের পরই টোনার।

* এটা ত্বকের pH ব্যালেন্স ঠিক করে, পোরস টাইট করে ও পরের প্রোডাক্ট শোষণে সাহায্য করে।

* কটন প্যাড পদ্ধতি জন্য — কটন প্যাডে কয়েক ফোঁটা টোনার নিন। — মুখে হালকা করে মুছে নিন বিশেষ করে টি-জোন: নাক, কপাল, চিবুক।

* হ্যান্ড পদ্ধতি এর জন্য — হাতের তালুতে টোনার নিন। — আঙুল দিয়ে হালকা ট্যাপ করে মুখে লাগান। — এতে টোনার গভীরভাবে শোষিত হয় ও ত্বক ফ্রেশ লাগে।

3️⃣🔴🟢Serum

* টোনারের পর সিরাম। টোনার লাগানোর পর ৩০–৬০ সেকেন্ড অপেক্ষা করুন – টোনারটা স্কিনে ভালোভাবে শোষিত হতে দিন।

* সিরাম ২–৩ ফোঁটা নিন – ড্রপার দিয়ে হাতের তালুতে বা সরাসরি মুখে দিতে পারেন।

* হালকা হাতে ছড়িয়ে দিন – আঙুলের ডগা দিয়ে আলতো করে গাল, কপাল, নাক ও চিবুকে লাগান। – ঘষবেন না , বরং হালকা চাপ দিয়ে ট্যাপ করে স্কিনে ঢুকিয়ে দিন। এতে সিরাম ত্বকের ভেতর ভালোভাবে শোষিত হয়।

4️⃣🔴🟢Moisturizer

* সিরামের পর ময়েশ্চারাইজার। – এটা ত্বকে হাইড্রেশন লক করে রাখে এবং নরম-স্মুথ রাখে।

* পরিমাণ – মটর দানার সমান নিলেই যথেষ্ট। বেশি নিলে স্কিন ভারী লাগবে।

* আঙুলে নিয়ে ফোরহেড, দুই গাল, নাক, চিবুক–এ ডট করে দিন। – হালকা হাতে উপরের দিকে মুভমেন্ট করে ছড়িয়ে দিন। (নিচ থেকে উপরে, বাইরে থেকে ভেতরে নয় )

* চোখের চারপাশে আলতো করে লাগাতে পারেন (আলাদা eye cream না থাকলে)।

* ১–২ মিনিট অপেক্ষা করুন, তারপর চাইলে সানস্ক্রিন বা মেকআপ করুন।

5️⃣🔴🟢Sunscreen

* ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। দিনের বেলা – স্কিনকেয়ারের শেষ ধাপ = Sunscreen – তারপর মেকআপ (যদি করেন)।

* এটা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।

* মুখে লাগানোর জন্য ২ আঙুলে ২ লাইন সানস্ক্রিন বের করুন। – ডট ডট করে কপাল, গাল, নাক, চিবুক, গলা–তে দিন। – হালকা হাতে ছড়িয়ে দিন, ঘষবেন না– চোখের চারপাশে সাবধানে লাগাতে পারেন।

* বাইরে যাওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে লাগাতে হবে।

* মেকআপ থাকলে sunscreen spray বা powder sunscreen ব্যবহার করতে পারেন।

* Oily skin → Gel based / water based sunscreen ভালো।

* Dry skin → Cream based sunscreen ভালো।

🔴🟢Extra টিপস:

1.সকালে সবসময় সানস্ক্রিন লাগান (SPF 30 বা তার বেশি)।
2.রাতে চাইলে সপ্তাহে ১–২ দিন এক্সফোলিয়েটর বা মাস্ক ব্যবহার করতে পারেন।
3.নতুন প্রোডাক্ট নিলে আগে প্যাচ টেস্ট করুন।
4.অন্যান্য ভিডিও দেখে ব্যবহার করতে অবশ্যই Be Natural Informative পেজ ফলো করুন।

03/05/2026

রাতভর ঘুমের মধ্যেই কাজ করবে এই Magic উপাদান 😴 ঘুম থেকে উঠে ত্বক হবে Glass Skin উজ্জ্বল দাগহীন 💫 মুখে বয়সের ছাপ, দাগ আর ট্যান হবে গায়েব ..

💁নিয়মিত ২–৩ সপ্তাহ এই স্টেপ গুলি ফলো করলে ত্বকে পরিবর্তন চোখে পড়বেই – গ্লো, নরমভাব, ফাইন লাইন হালকা হবে, দাগ ও ট্যান কমে হয়ে ত্বকে বয়সের ছাপ দূর হতে থাকবে।
(এই বিষয়ে Be Natural Informative পেজে অনেক ভিডিও আছে দেখে নিন )

🔴🟢♦️আমি ৭ দিনের রুটিন দিলাম

1.সোম/বুধ/শুক্র: স্টেপ 3 করুন Hydrating বা Brightening পানীয় ।
2.মঙ্গল/বৃহস্পতিবার: স্টেপ 3 করুন Anti-aging পানীয়
3.শনিবার/রবিবার: স্টেপ 1,এবং স্টেপ 4 ফলো করুন শুধু ক্লিনজিং + ময়েশ্চারাইজার (ত্বক বিশ্রাম পাবে)
4.প্রতিদিন : স্টেপ 2 , স্টেপ 5 ফলো করুন

🔴🟢স্টেপ 1 — ক্লিনজিং

* প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন মাইল্ড ফেসওয়াশ দিয়ে।

* মেকআপ থাকলে অবশ্যই মেকআপ রিমুভার ব্যবহার করুন।

🔴🟢স্টেপ ২: টোনিং

* গোলাপ জল বা শসার জল তুলার সাহায্যে মুখে লাগিয়ে নিন। কিংবা স্প্রে করে নিতে পারেন।

* এতে ত্বক ফ্রেশ হবে ও পরের ধাপের জন্য প্রস্তুত হবে।

🟢🔴স্টেপ ৩: ত্বকের পানীয় (পাল্টে পাল্টে ব্যবহার করুন যেকোনো একটি, সব একসাথে না )

♦️1️⃣ শসা + অ্যালোভেরা জেল Hydrating পানীয়
( শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য)

🔹উপকরণ:

* শসার রস – ২ চামচ
* অ্যালোভেরা জেল – ১ চামচ

🔹 ব্যবহার:

* দুটো মিশিয়ে পাতলা সিরাম তৈরি করুন।
* ঘুমানোর আগে মুখে মেখে নিন।
* সারারাত রেখে দিন, সকালে শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন।

🔹 ফলাফল:
ত্বক হবে সতেজ, নরম ও হাইড্রেটেড, ড্রাই প্যাচ কমে আসবে।

♦️2️⃣ গ্রিন টি + ভিটামিন E "Anti-aging পানীয়"
( বয়সের ছাপ, ফাইন লাইন, দাগ সমস্যা থাকলে)

🔹 উপকরণ

* গ্রিন টি (ঠান্ডা করে রাখা) – ২ চামচ
* ভিটামিন E (Evion 400 ক্যাপসুল) – ১টি

🔹 ব্যবহার

* গ্রিন টি জলে ভিটামিন E মিশিয়ে সিরাম তৈরি করুন।
* তুলার সাহায্যে মুখে লাগিয়ে নিন। কিংবা স্প্রে করতে পারেন।
* সারারাত রেখে সকালে হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

🔹 ফলাফল

ত্বকের ইলাস্টিসিটি বাড়বে, ফাইন লাইন হালকা হবে, দাগ ও ক্লান্তি কমবে।

♦️3️⃣গোলাপ জল + মধু "Brightening পানীয়"
( নিস্তেজ, ট্যান পড়া বা দাগযুক্ত ত্বকের জন্য )

🔹 উপকরণ:

* খাঁটি গোলাপ জল – ২ চামচ
* কাঁচা মধু – ১ চামচ

🔹 ব্যবহার:

* ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। বা স্প্রে করতে পারেন।
* সারারাত রেখে সকালে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। বা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে পারেন।

🔹 ফলাফল:
ত্বক হবে উজ্জ্বল, নরম ও দাগহীন, ব্রণের দাগ বা ট্যান হালকা হবে।

🟢🔴স্টেপ 4: ময়েশ্চারাইজিং

* যদি মাস্ক বা সিরাম ব্যবহার করেন, তবে আগে হালকা ময়েশ্চারাইজার দিন।

* অয়েলি স্কিন হলে জেল বেসড ময়েশ্চারাইজার ভালো।

🔴🟢স্টেপ 5: Overnight Treatment

* মাস্ক/সিরাম মুখে লাগিয়ে ঘুমান।

* সারারাত কাজ করবে, সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন।

👉 নিয়মিত ২–৩ সপ্তাহ ফলো করলে ত্বকে পরিবর্তন চোখে পড়বে – গ্লো, নরমভাব, ফাইন লাইন হালকা হওয়া, দাগ ও ট্যান কমে আসা।

02/05/2026

😍 নামীদামি ক্রিম, সিরাম নয়! ..ত্বকে আসবে নায়িকাদের মতো ঝকঝকে জেল্লা! জানেন কিভাবে?.. ত্বকে জেল্লা হবে নিখরতায়, উপায় জানুন..

💁নামীদামি ক্রিম, সিরাম নয়!
নায়িকাদের মতো স্বাভাবিক জেল্লা পেতে চাইলে আগে ত্বককে ভিতর থেকে সুস্থ রাখতে হবে। চর্ম বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে চললেই ত্বক নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে।... আজ সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম ...
( Be Natural Informative পেজে ভিডিও আছে বিউটি টিপস্ একাধিক video আছে ..)

♦️১) ভেতর থেকে যত্ন নিন

* প্রতিদিন ২.৫–৩ লিটার জল পান করুন
* ফল, শাকসবজি, বাদাম খান (ভিটামিন C, E, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে)
* অতিরিক্ত চিনি ও ভাজাভুজি কমান

♦️২) পর্যাপ্ত ঘুম
৬–৮ ঘণ্টা ঘুম ত্বকের কোষ পুনর্গঠন করে। ঘুম কম হলে মুখ নিস্তেজ লাগে, ডার্ক সার্কেল বাড়ে।

♦️৩) স্ট্রেস
অতিরিক্ত দুশ্চিন্তা ব্রণ, র‍্যাশ, ত্বক মলিন হওয়ার কারণ।
যোগব্যায়াম, প্রানায়াম, হালকা হাঁটা খুব উপকারী।

♦️৪) সঠিক ক্লিনজিং রুটিন

* দিনে ২ বার মাইল্ড ফেসওয়াশ
* সপ্তাহে ১–২ বার হালকা স্ক্রাব
* ঘরে বানানো প্যাক (বেসন + দই / অ্যালোভেরা জেল) ব্যবহার করতে পারেন

♦️৫) সানস্ক্রিন ব্যবহার করুন
রোদে বেরোলেই SPF 30+ সানস্ক্রিন ব্যবহার জরুরি। সূর্যের UV রশ্মিই ত্বকের জেল্লা নষ্ট করে সবচেয়ে বেশি।

♦️৬) ডিটক্স
সকালে গরম জল + লেবু খেলে শরীর পরিষ্কার থাকে, ত্বকেও তার প্রভাব পড়ে।

♦️৭) শারীরিক পরিশ্রম
সকালে ২০ মিনিট কমপক্ষে হাঁটা, ১৫ মিনিট ব্যায়াম, আর রাতে ঘুমানোর আগে ফেস ম্যাসাজ ( পেজে ভিডিও আছে)

🟢🔴মনে রাখবেন:

★ত্বকের আসল গ্লো আসে স্বাস্থ্যকর জীবনযাপন থেকে, দামি প্রসাধনী থেকে নয়। নিয়মিত অভ্যাসেই মিলবে নিখুঁত জেল্লা।

01/05/2026

💥 ভ্যাপসা গরমে ত্বক উজ্জ্বল করতে কোন সানস্ক্রিন বেস্ট? ম্যাট, ক্রিম নাকি জেল? 🤔—কোন sunscreen আপনার জন্য perfect! 💁‍♀️☀️

গরমে সানস্ক্রিন না ব্যবহার করলে ত্বকে ট্যান, পিগমেন্টেশন আর আগেভাগেই এজিং শুরু হয়ে যেতে পারে .. কিন্তু ভুল সানস্ক্রিন বাছলে ত্বক হয়ে যায় আরও তেলতেলে, চিটচিটে আর ব্রণ-প্রবণ.. আজ সহজ ভাবে আলোচনা করলাম—আপনার স্কিন টাইপ অনুযায়ী কোনটা সবচেয়ে ভালো 👇
( Be Natural Informative পেজে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন)

1️⃣♦️জেল সানস্ক্রিন (Gel-based)

✔️ হালকা ও water-based
✔️ ত্বকে দ্রুত মিশে যায়
✔️ ঘামেও কম গলে
✔️ পোর clog করে না

👉 এটি Oily & Acne-prone skin এর জন্য বেস্ট
👉 গরম ও আর্দ্র আবহাওয়ায় সবচেয়ে comfortable choice

2️⃣♦️ম্যাট সানস্ক্রিন (Matte finish)

✔️ ত্বককে oil-free, matte look দেয়
✔️ shine কমায়
✔️ বাইরে গেলে long-lasting feel

👉 Oily / Combination skin জন্যে বেস্ট
👉 যাদের ত্বক তাড়াতাড়ি তেলতেলে হয়, তাদের জন্য perfect

3️⃣♦️ক্রিম সানস্ক্রিন (Cream-based)

✔️ ভালো moisturising দেয়
✔️ ত্বক soft রাখে
✔️ শুষ্ক ত্বকে dryness কমায়

👉 এটি Dry skin জন্যে বেস্ট
👉 তবে গরমে heavy cream avoid করাই ভালো

🔴🟢এককথায় মনে রাখুন —
👉 Oily skin জন্যে → Gel / Matte
👉 Combination জন্যে → Matte / Light gel
👉 Dry skin জন্যে → Light cream
👉 গরমে heavy, greasy sunscreen ব্যবহার করলে পিম্পল , dull skin—দুটোই বাড়ে!
👉 তাই সবসময় lightweight formula বেছে নিন
👉 প্রতি ২–৩ ঘণ্টা পর reapply করুন

🟢🔴সানস্ক্রিন নেওয়ার সময় কী দেখবেন?
✔️ SPF 30–50+
✔️ Non-comedogenic
✔️ Sweat / Water resistant

আপনার স্কিন টাইপ কী? কমেন্টে জানালে আমি আপনার জন্য perfect sunscreen suggest করে দেব .. আর অবশ্যই লাইক আর শেয়ার করে রাখুন এই রকম সহজ তথ্য পেতে...

Want your business to be the top-listed Beauty Salon in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Kolkata