M TV News
আপনার এলাকায় ঘটে যাওয়া
ঘটনার ভিডিও তুলে পাঠান আমাদের
WhatsApp - 8927823218
https://youtube.com/@mtvnews4386?si=KHV7qtqG6vfpayXN News
01/08/2026
পিঙ্ক কার্ড তৈরির জন্য কী কী লাগবে? কোথা থেকে আবেদন করবেন?
১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ ফ্রি করে দেওয়া হয়েছে। দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন। আগেই রাজ্য সরকারের তরফে পিঙ্ক কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল।
01/08/2026
শুধু রিলেই ক্ষমা করবেন, না কি মামলাও প্রত্যাহার করবেন’! প্রধানমন্ত্রী মোদীর মাঝরাতের ভিডিয়ো নিয়ে কটাক্ষ দীপকে-র
কিশোরীর বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছে সিজেপি। দীপকে-র প্রশ্ন, বিজেপির যে সব নেতা বা তথ্যপ্রযুক্তি সেল অতীতে কুমন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে কেন পুলিশ একই ভাবে পদক্ষেপ করে না?
মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়ায় পেট্রোল পাম্পের কাছে গ্যারেজে কাজ করানোর সময় হঠাৎ ট্রাকে আগুন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
01/08/2026
বেলডাঙ্গার বড়ুয়া পেট্রোল পাম্পের কাছে গ্যারেজে কাজ করানোর সময় হঠাৎ ট্রাকে আগুন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
31/07/2026
চেন্নাইয়ের রাজরথিনম স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ৭৬ জন পুলিশকর্মীর হাতে রাষ্ট্রপতির পুলিশ পদক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক এবং তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর পুলিশ পদক তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। অসামান্য কর্মদক্ষতা, সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
31/07/2026
জনস্বার্থে আবারও সরব ষষ্ঠীচরণ ঘোষ ! অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রের উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে বিজেপির ডেপুটেশন
সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ফের জনস্বার্থের ইস্যুতে সক্রিয় ভূমিকা নিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিজেপির বিজিত প্রার্থী তথা দলের লড়াকু নেতা ষষ্ঠীচরণ ঘোষ। শুক্রবার দুপুর নাগাদ তাঁর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল ধুলিয়ানের অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বি.এম.ও.এইচ.-এর কাছে স্মারকলিপি প্রদান করে এবং হাসপাতালের সার্বিক পরিষেবা উন্নয়নের দাবিতে ডেপুটেশন দেয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। হাসপাতাল চত্বরে দালালচক্র বন্ধ করা , রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে হাসপাতালের কর্মীদের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা, গর্ভবতী মহিলাদের অযথা রেফার কমানো, পর্যাপ্ত ওষুধ, চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি প্যাথলজি পরীক্ষার ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। অভিযোগ, বর্তমানে বহু রোগী বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভর করছেন, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
ডেপুটেশনের পর ষষ্ঠীচরণ ঘোষ জানান, অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, যাবতীয় তার একটি পূর্ণাঙ্গ তালিকা তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করেছেন । প্রয়োজনে বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরে হাসপাতালের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করতেই তাঁর এই উদ্যোগ।
অন্যদিকে, বি.এম.ও.এইচ. প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। রোগী বা তাঁদের পরিবারের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না এবং স্বাস্থ্যকেন্দ্রে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিজেপির বিজিত প্রার্থী ষষ্ঠী চরণ ঘোষ উপস্থিত ছিলেন সুশীল আগারওয়ালা, রমেশ মাইমানি, রাকেশ গুপ্তা, সুশান্ত মণ্ডল, নবকুমার সিংহসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
জনস্বার্থে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ষষ্ঠীচরণ ঘোষের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে বিজেপি নেতৃত্বের দাবি।
31/07/2026
ফরাক্কা অর্জুনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সামনে মশার লার্ভা প্রদর্শন।
ফরাক্কা:
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হলো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার ডেঙ্গু প্রতিরোধ ও ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল (VBDC) টিমের কর্মীরা বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ভিবিডিসি কর্মীরা প্লাস্টিকের পাত্রে জমা জলের মশার লার্ভা সরাসরি শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করেন। কিসের মাধ্যমে ডেঙ্গু ছড়ায় এবং কীভাবে মশার বংশবৃদ্ধি ঘটে, তা বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলা হয়। ছবি ও ব্যানারের মাধ্যমে ডেঙ্গু সতর্কতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়।
ভিবিডিসি কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, অর্জুনপুর এলাকার সমস্ত স্কুল, হাসপাতাল ও জনবহুল স্থান সহ সম্ভাব্য সমস্ত জমা জলের উৎস নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করা হবে। তাঁদের মূল উদ্দেশ্য হলো সমগ্র এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত ও রোগমুক্ত করা।
এদিন VBCD কর্মীরা ছোট ছোট শিশুদের মাধ্যমে পরিবারগুলিতেও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। জমে থাকা জল পরিষ্কার রাখা, রাতে মশারি ব্যবহার করা এবং জ্বর হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। পরিশেষে, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা কর্মীদের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
31/07/2026
ভদ্রেশ্বরে রেল ইঞ্জিন বেলাইন।
হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ।
সকাল ৮.১৫ নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায়।আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।
শুধু একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে।
ইঞ্জিন তোলার কাজ শুরু হয়েছে।
31/07/2026
নবগ্রামে অস্ত্র-কার্তুজসহ তিন অস্ত্র পাচারকারী গ্রেফতার
মুর্শিদাবাদ জেলার নবগ্রামে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল এসওজি, মুর্শিদাবাদ এবং নবগ্রাম থানার যৌথ পুলিশ দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চানাক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইব্রাহিম মণ্ডল (৫২), সাইদুল মণ্ডল (৬৪) এবং মোঃ সাব্বির আলি (৩১)-কে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও সাইদুলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার এলাকায়, অপরদিকে সাব্বির আলির বাড়ি বিহারের মুঙ্গের জেলায়।
অভিযান চলাকালীন ধৃতদের হেফাজত থেকে তিনটি ৭.৬৫ মি.মি. দেশীয় আগ্নেয়াস্ত্র (ম্যাগাজিনসহ), ৬০ রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা কার্তুজ, তিনটি অতিরিক্ত ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত ও উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বৃহত্তর অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Murshidabad
742224
