Form northbengal
northbengal��
Confession no -24
M/22
20/07/2026
Confession no -23
M/37
Confession no-22
17/07/2026
Confession no -21
আমি একটা কঠিন সমস্যায় আছি না পারছি বলতে না পারছি সইতে।আমার ছেলে ছাত্র অবস্থায় বিয়ে করে।বর্তমানে তার দুই সন্তান ।তাদের বিয়ের বয়স ৬ বছর।বিয়ের পর থেকেই বউ সংসারের কোন কাজ করেনা বা কোন দায়িত্ব নেয় নাই।সকাল ১১|১২ টায় ঘুম থেকে উঠে।নাস্তা কাজের লোক বানায় ।
দুপুরের মেইন রান্না আমি রাতে করে রাখি।যেহেতু আমি জব করি।বউ দুপুরের খাবার খেয়ে বিকালে ঘুমায় ৭ টার পর উঠে ।আমি অফিস থেকে এসে রাতের রান্না করি।বউ কোন কোন দিন রাতের খাবার টেবিলে দেয়।বাচ্চা না হওয়ায় আগেও এই রুটিন ছিল এখন বাচ্চা হওয়ার পরেও একই রুটিন।তবে বাচ্চাদের খাওয়া ঘুম গোছল এগুলো সে আর ছেলে মিলে করে।ছেলে ফুল টাইম বাসায় থাকে যেহেতু সে অন লাইনে কাজ করে।বউ বাচ্চাদের যথেষ্ট সময় দেয়।বউ বাচ্চাদের সাথে ঘুমাবে তাদের সাথে এক সাথে উঠবে।
আমি ও আমার হাসবেন্ট যতক্ষণ বাসায় থাকি বাচ্চাদের রাখি।সপ্তাহে অন্তত ২|৩ দিন বাইরে যাবে যে কোন এক বাচ্চা আমার কাছে রেখে।ঐ দিনও তারা আসার পর আমাকে রান্না করতে হয়।কখনো আমার শরীর খারাপ থাকলেও জানতে যাবেনা বা কোন সহায়তা করবেনা।সংসার খরচ আমি ও আমার স্বামী বহন করি।কয়েকমাস যাবত ছেলে কিছু টাকা দেয় তা খুবই কম।ছেলে তার বউ বাচ্চাদের পিছনে দরকারি বা অ দরকারি খরচ করে অনেক।যেখানে আমরা সংসার চালাতে অনেক সময় সমস্যায় পরি কিন্তু সে বিষয় তারা দেখবেনা।তারা আমাদের পিছনে যেটা খরচ করে ওটা না করলেও চলে সেটা করে। এখন সমস্যা হচ্ছে আমি এখন অনেকটা ক্লান্ত ।
এক বছর আগে তারা বলেছে তারা আলাদা বাসা নিবে এই সংসারে নাকি তাদের দায়িত্ব কর্তব্য আসেনা এবং এই সংসার তাদের নিজের মনে হয় না।আমি সুন্দর ভাবে তাদের প্রস্তাব মেনে নিয়েছি ।কিন্তু আমার এখন মনে হচ্ছে তারা এখন আলাদা বাসা নিবেনা।কারন কোন কিছু না করেই তারা যে অস্থির এবং এখানে সব কিছুর সুযোগ সুবিধা পাচ্ছে তারা হয়তো আরো 2/1 বছর পরে আলাদা হবে।এখন আমার সমস্যা হচ্ছে তারা আলাদা হবে আমার কোন আপত্তি নাই কিন্তু তারা যে আমাকে ব্যবহার করছে এটা আমি মানতে পারছিনা ।
আমি চুপচাপ আমার সব দায়িত্ব পালন করে যাচ্ছি ।কখনো কথা কাটাকাটি হয় না।এমনকি তার বাবার বাড়ির লোকজন আসলেও আমাকেই সব করতে হয়।না চাইলেও আমার মুখে অসন্তোষ এর একটা ছাপ চলে আসে।এটা নিয়ে আবার ছেলে মন খারাপ করে।আমার একটা ছেলে ওকে আমি অনেক ভালোবাসি ।ওর সুখই আমার সুখ।কিন্তু আমি দিন দিন মানুষিক ভাবে খুব ভেংগে পরছি।
আমি ক্লান্ত ।এভাবে আর পারছিনা ।আমার এখন কি করা উচিত ।এই ৬|৭ বছরে ছেলের বউ এর সাথে শাশুড়ির মত কোন আচরনই করি নাই। ২|১ জন যারা কিছুটা জানে তারা বলে এটাই আমার দোষ । আসলে কি তাই ?
-- নাম প্রকাশে অনিচ্ছুক
আমার হাসব্যান্ড যেখানে জব করে সেখানে তার বস হচ্ছে একজন মেয়ে।উনার ডিভোর্স হয়েছে ২বার। তো উনি কি করে রাতে ফোন করে অফিসিয়াল কথা বলার জন্য এবং ফোন একবার ধরলে ১ ঘন্টা দেড় ঘন্টার আগে রাখে না।
হাসব্যান্ড কথা আমার সামনে বসেই বলে।কথা হচ্ছে যে আমাদের তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস।না হলেও, উনি যে ফোন দেয় ১২ টা,১ টা, ২ টা বাজে এগুলো কি? উনাকে বলা হইছে যে প্লিজ দেখেন আমরা টায়ার্ড থাকি,ঘুমায় যাই।উনার বক্তব্য হচ্ছে কি বলেন এখনকার সময়ে তো সবার ইনসমনিয়া থাকে।এগুলো কোনো কথা,ওর জন্য কি এখন আমাদের ইনসমনিয়া রোগী হতে হবে? ডেইলি এই অত্যাচার চলে।
ডেইলি ধরেও না ফোন,তারপর দেখা যায় যে আমাকে ফোন দিয়ে বসে আছে।যেখানে উনি জানে যে আমি অসুস্থ, ওষুধ খেয়ে ঘুমায় যাই।উনি আমার পরিচিত। হাসব্যান্ড কে এই চাকরি ছাড়ার কথা বলে লাভ নাই।
অনেক কষ্টে এরে এই চাকরি ধরাইছি,চাকরি না করতে পারলে সে বাঁচে। এখন আমি কি করব? এই ডেইলি ডেইলির প্রেশারে আমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। আমি ব্রেন স্ট্রোক এর রোগী।
(নাম প্রকাশে অনিচ্ছুক)
🙂
27/f
Confession no-16
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Siliguri
