T-verse
Sharing things that might be useful to you ♡
Lifestyle • Skincare • Useful tips & things I learn along the way
By the way, I’m Tanha, living in South Korea 🇰🇷
17/10/2026
অবাক করার বিষয় হলেও, আমার অনেক ভিউয়ার্স এখনো আমার নামটাই ঠিকমতো জানেন না! আবার অনেকেই আছেন, যারা আমাকে এখনো ফলো করেন না, কিন্তু রেগুলারলি আমার ভিডিও দেখেন। 🥹❤️
তো, আমার কথা শুনে কি আপনারা বুঝতে পারেন, আমি বাংলাদেশের কোন অঞ্চলের ? দেখি তো, কে কে গেস করতে পারেন! 👀
আর ভাবছি, ১০ হাজার ফলোয়ার পূর্ণ হলে একটা Q&A ভিডিও বানাবো। আপনাদের সঙ্গে তো ইতোমধ্যে অনেক ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করেছি। তারপরও আমার সম্পর্কে বা আমার এক্সপেরিয়েন্স নিয়ে যদি স্পেসিফিক কিছু জানার থাকে, তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ১০ হাজার ফলোয়ার পূর্ণ হলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 💛
゚viralシ
ব্যাংক ইনফরমেশন শুধু থার্ড-পার্টি বা চাইনিজ অ্যাপ থেকেই লিক হয় না, পরিচিত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকেও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে টাকা অন্য নিরাপদ অ্যাকাউন্টে সরিয়ে রাখুন অথবা ক্যাশ করে তুলে রাখার বিষয়ে ব্যাংকের পরামর্শ নিন।
আর অনলাইনে কেনাকাটার আগে সেলারের রিভিউ, বিশ্বাসযোগ্যতা ও বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কি না, সেগুলো যাচাই করে নিন। সচেতন থাকুন, নিজের তথ্য ও অর্থের নিরাপত্তাকে গুরুত্ব দিন।
゚viralシ
আমি আমার জামাইয়ের দলে! ❤️
আপনারা এই বিষয় নিয়ে আমাকে ইমেইল পর্যন্ত করেছেন, যেটা দেখলাম। এখন সবার ইমেইলের রিপ্লাই ওয়ান বাই ওয়ান দেওয়া সম্ভব না, তাই একবারেই আপডেট দিয়ে দিচ্ছি।
আমি আপাতত কোনো সমাজেই নাই, আমাকে কোনো দলেই রাখা হয়নি। 😭 ভাবিদের মতো বড়সড় সংসার আমার নাই, আমার আছে ছোটখাটো একটা পুতুলের সংসার। কাজবাজ করি, খাইদাই, একটু ঘুরাফেরা করি—এই তো আমার জীবন! 🫠🙂
゚viralシ
17/10/2026
As a versatile content creator, আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও বানাই—কখনো ইনফরমেশন শেয়ার করি, কখনো আশেপাশে দেখা ঘটনা, আবার কখনো নিজের জীবনের কিছু অংশ। আমার উদ্দেশ্য আপনাদের সঙ্গে কানেক্ট করা এবং নিজের জানা তথ্য দিয়ে হেল্প করা। 🩷
আমার পজিটিভ ভিউয়ারদের প্রতি আমি অনেক grateful, কারণ আপনারা আমার সব ধরনের কন্টেন্ট এত সুন্দরভাবে গ্রহণ করেন।
তবে সবার সবকিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অপ্রয়োজনীয় মন্তব্য বা অন্যের ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করাটা ঠিক নয়।
আমি একজন স্টুডেন্ট, কাজ করি, নিজের জীবনও মেইনটেইন করতে হয়। তাই সবার মেসেজের রিপ্লাই দেওয়া বা অন্যদের ব্যক্তিগত বিষয়ে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মিডটার্ম এক্সাম চলায় ইমেইলও আপাতত চেক করতে পারছি না ।
আশা করি, আপনারা বিষয়টা সম্মানের সঙ্গে বুঝবেন। যারা আমাকে ভালোবাসেন ও সাপোর্ট করেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। ❤️
16/10/2026
আমি আসলে কোন সমাজে ? 🤧😂
আমি কী চাই?
আমি চাই সারাজীবন ঘুরে বেড়াতে, নতুন নতুন জায়গা দেখতে আর মন ভরে শপিং করতে-স্কিন কেয়ার প্রোডাক্ট , জামাকাপড়, সবকিছু! 🛍️🎀
আমার ইন্টারেস্ট ঘোরাঘুরি আর কেনাকাটায়, বাড়িঘর নিয়ে চিন্তা করার বয়স এখনো আমার হয়নি। আমি এখন জীবনটা উপভোগ করতে চাই, বাকি চিন্তা সময় হলে করা যাবে! 💗✨
゚viralシ
বদনজর মানেই যে সবসময় হিংসা থেকে হয়, তা কিন্তু নয়। কখনো কাছের কোনো মানুষের সুন্দর ফ্রেন্ড সার্কেল, পার্টনার, চুল, জব কিংবা সুখী পরিবার দেখেও মনে হতে পারে—“আমার কেন এমন নেই?” নিজের অপূর্ণতা থেকে জন্ম নেওয়া এই আফসোসও অনেক সময় অন্যের সুখের ওপর বদনজরের কারণ হতে পারে।
তাই কারও সুন্দর জীবন দেখে মন থেকে অ্যাপ্রিশিয়েট করতে শিখুন। না পারলে এড়িয়ে চলুন, মিউট করে রাখুন, প্রয়োজনে তার লাইফের আপডেট দেখা বন্ধ করুন। কিন্তু আপনার কারণে আপনার কাছের কোনো মানুষের জীবনে যেন অশান্তি নেমে না আসে, সেই সচেতনতাটুকু রাখুন।
কারও সুখ দেখে খুশি হতে না পারলেও, অন্তত তার সুখ নষ্ট হওয়ার কারণ হবেন না। মন থেকে দোয়া করতে না পারলে, নীরবে দূরে থাকুন। ❤️
゚viralシ
The strength behind my unfiltered mouth. 🤍
ছোটবেলা থেকেই আমি স্ট্রেইটফরওয়ার্ড, যদিও বাবা-মা সবসময় শিখিয়েছেন ভদ্রভাবে চলতে, ঝামেলা এড়িয়ে যেতে। কিন্তু এই মানুষটা আমাকে কখনো বদলাতে চায়নি, বরং নিজের মতো করে বাঁচার সাহস দিয়েছে।
আমি কী খেতে চাই, কী করতে চাই, কী নিয়ে ভিডিও বানাতে চাই, কার সঙ্গে মিশতে চাই বা চাই না—কোনো কিছুতেই সে আমাকে জোর করে না। কখনো নিজের সিদ্ধান্ত আমার ওপর চাপিয়ে দেয় না, বরং আমার সিদ্ধান্তকে সম্মান করে। আমি যেন নিজের feelings প্রকাশ করতে পারি, অন্যায় মনে হলে কথা বলতে পারি, নিজের হয়ে দাঁড়াতে পারি—সেটা নিশ্চিত করে।
আজ আমি শুধু নিজের জন্য নয়, অনেকের না বলতে পারা কথাগুলোর voice হয়েও কথা বলি। কেউ ভালোবাসে, কেউ আমার straight-forward nature পছন্দ করে না। কিন্তু সবকিছুর আড়ালে এই মানুষটা আমাকে আগলে রাখে, আমার হয়ে দাঁড়ায়, আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো—সে আমাকে নিজের মতো করে বাঁচতে দেয় ☘️🌸
゚viralシ
15/10/2026
কোরিয়াতে মেয়েদের মধ্যে মোটামুটি দুটো সমাজ আছে—একটা ভাবি সমাজ, আরেকটা স্টুডেন্ট সমাজ। 😂
স্টুডেন্ট সমাজের কিছু মেয়েকে নিয়ে তো আগের ভিডিওতেই বলেছি, যারা গাড়িওয়ালা বয়ফ্রেন্ড পেলে মাটিতে পা পড়ে না! আর ভাবি সমাজেরও কিছু ভাবি আছেন, যারা অ্যাপার্টমেন্ট কিনে কিংবা সোনা-গয়না দেখিয়ে এমন ভাব নেন, যেন দুনিয়া জয় করে ফেলেছেন! আবার এমনও আছেন, যাদের অ্যাপার্টমেন্ট কেনা এখনো অনেক দূরের ব্যাপার, কিন্তু আগে থেকেই কথা ছড়িয়ে বেড়ান—‘আমাদের তো অ্যাপার্টমেন্ট দেখাশোনা চলছে, খুব শীঘ্রই কিনে ফেলব!’ 😭😂
আসলে ভাবি সমাজে ফ্লেক্স করার বিষয় হচ্ছে অ্যাপার্টমেন্ট, সোনা-গয়না—আর স্টুডেন্ট সমাজে গাড়ি কিংবা গাড়িওয়ালা বয়ফ্রেন্ড! অবশ্যই, সবাইকে বলছি না।
কারণ স্টুডেন্ট অবস্থায় এত টিউশন ফি দিয়ে নিজের টাকায় একটা অ্যাপার্টমেন্ট কেনার কথা চিন্তা করাটাও যেন পাপ! 😂 অ্যাপার্টমেন্ট কেনা তো দূরের কথা, অনেকের কাছে সেই স্বপ্ন দেখাটাও বাস্তবতার বাইরে।
সোজা কথা, যে সমাজের প্রায়োরিটি যেমন, তাদের ফ্লেক্স করার বিষয়ও তেমন! একজনের কাছে অ্যাপার্টমেন্ট আর সোনা-গয়না বড় অ্যাচিভমেন্ট, আরেকজনের কাছে একটা গাড়ি বা গাড়িওয়ালা বয়ফ্রেন্ডই বড় ফ্লেক্স! 🙂
💖🌸
゚viralシ
Category
Website
Address
Jeonju
560011-561870
Alerts
Be the first to know and let us send you an email when T-verse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
