Sylhet Division Forum Cape Town

Sylhet Division Forum Cape Town

Share

সিলেট সিটিজেন ফোরাম অফ কেপ টাউন — ঐক্য, সহযোগিতা ও সমাজসেবায় নিবেদিত একটি প্রবাসী সামাজিক সংগঠন।

10/07/2026

জিল্লুর রহমান ভাই শুধু একজন ভালো মানুষই ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তরিক, বিনয়ী, সদালাপী এবং সবার বিপদে-আপদে পাশে দাঁড়ানো একজন অসাধারণ ব্যক্তিত্ব। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি মাঠে যেমন নিজের দক্ষতা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করেছিলেন। তাঁর সুন্দর ব্যবহার, হাসিমুখ এবং মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে সবার হৃদয়ে একটি বিশেষ স্থান করে দিয়েছে।

আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন মরহুম জিল্লুর রহমান ভাইয়ের সকল গুনাহ মাফ করে দেন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমীন।

একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁদের এই কঠিন শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফীক দান করুন। আমীন।

28/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের সবার পরিচিত ও প্রিয় জিল্লুর রহমান ভাই আজ, ২৭ জুন, বিকাল ৩:০০ ঘটিকায় কেপটাউনের হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর সকল গুনাহ মাফ করে দিন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

আল্লাহ তাআলা তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

27/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের সকল সম্মানিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

সবার কাছে দোয়ার আবেদন করছি। আমাদের সল্ট রিভারের জিল্লুর রহমান ভাই গত কয়েক দিন আগে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ডাক্তাররাও বিষয়টিকে খুবই গুরুতর হিসেবে দেখছেন।
তাই সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলার দরবারে তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল বিপদ-মুসিবত থেকে হেফাজত করেন এবং তাঁকে আবার সুস্থ অবস্থায় তাঁর পরিবার ও আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। আমীন।

20/03/2026

সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে
সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবাসী মুসলিম ভাই বোনদের পবিত্র ঈদ উল ফিতরের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজানের আত্মশুদ্ধির আলো আমাদের জীবনকে আরও শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত করুক।
পরিবার-পরিজনসহ সবার ঈদ হোক আনন্দময় ও কল্যাণমণ্ডিত। ঈদ মোবারক!

মো: ইকবাল হোসেন
সাধারণ সম্পাদক
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউন

20/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেপ টাউন এবং
দেশ–বিদেশে অবস্থানরত সিলেটবাসীকে
সকল মুসলিম ভাই–বোনকে আন্তরিক
ঈদ মোবারক জানাচ্ছি।
রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসের পর
ঈদের আনন্দ আপনার জীবন, পরিবার ও সমাজে
নিয়ে আসুক শান্তি, সুখ ও আল্লাহর অপরিমেয় বরকত।
সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে
ঈদ মোবারক।
দেলোয়ার হোসেন খান মুন্না
সভাপতি
সিলেট ডিভিশনস ফোরাম অফ কেপ টাউন

Photos from Sylhet Division Forum Cape Town's post 09/03/2026

আলহামদুলিল্লাহ
বরাবরের মতো এ বছর পবিত্র রমজানেও সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউন এর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও মহিমান্বিত পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং অতীত ও বর্তমানের যাঁরা এই সংগঠনের উন্নতি ও প্রতিটি আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যই আমাদের শক্তি।

সংগঠনের সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন খান মুন্না এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন–এর পক্ষ থেকেও সবাইকে জানানো হচ্ছে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করুন, রমজানের নূর আমাদের পথকে আলোকিত করুক, এবং ভবিষ্যতের প্রতিটি আয়োজন আরও সফল ও বরকতময় হোক আামিন।

সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

03/03/2026

সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের পক্ষ থেকে
সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান মুন্না ভাইয়ের
জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকের এই বিশেষ দিনে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও শান্তিময় জীবন কামনা করি। কমিউনিটির উন্নয়ন, একতা ও কল্যাণে তাঁর নিরলস পরিশ্রম ও নিবেদিত নেতৃত্ব আমাদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে আছে।

দূর পরবাসে সিলেটি কমিউনিটিকে একত্রিত করা, সংগঠনের সার্বিক কার্যক্রমকে গতিশীল রাখা এবং সম্মানজনকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

আমরা বিশ্বাস করি আগামীতেও আপনার নেতৃত্ব আমাদের ফোরামকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে, ইনশাআল্লাহ।

শুভ জন্মদিন মুন্না ভাই।
সিলেট ডিভিশন ফোরাম অব কেপ টাউনের সকলের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা।

28/02/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সকল সম্পাদক ও সম্মানিত সদস্যবৃন্দকে আহলান সাহলান –মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।

জরুরি বিজ্ঞপ্তি

গত ২৫ ফেব্রুয়ারি, রোজ বুধবার, রাত ৮:০০ ঘটিকায় সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়

সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন ছাড়া
সিলেট অঞ্চলের নামে অন্য কোনো সংগঠন বা কমিটি গঠন কড়া ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

কোনো ব্যক্তি বা সদস্য যদি এ ধরনের কার্যক্রমে জড়িত থাকেন—
• তাকে ফোরাম থেকে বহিষ্কার করা হবে
• এবং সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সকলের প্রতি বিশেষ অনুরোধ

সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সম্মান বজায় রাখতে
সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও দায়বদ্ধ থাকার অনুরোধ জানানো হচ্ছে।

বিনীত

সিলেট ডিভিশন ফোরাম অফ কেপ টাউন

28/02/2026

আস্সালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র মাহে রামাদান উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন। আমিন🤲🏽

গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে সিলেট ডিভিশন ফোরাম, কেপটাউন এর উদ্যোগে আসন্ন ইফতার মাহফিল উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি, দেলোয়ার হোসেন খান মুন্না ভাইসহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তারিখ: ৯ মার্চ ২০২৬, সোমবার
স্থান: Baitul Mukarram Masjid Capetown (দেলোয়ার ভাইয়ের মাদ্রাসা)
63 Jane Ave, Gatesville, Cape Town, 7766

উক্ত ইফতার মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের যার যার অবস্থান থেকে সাধ্যমতো আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি, অনুষ্ঠানে আপনাদের মূল্যবান উপস্থিতি একান্তভাবে প্রত্যাশা করছি।

আসুন, পবিত্র রামাদানের এই বরকতময় সময়ে আমরা সবাই একত্রিত হয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করি।

দাওয়াতক্রমে,
সিলেট ডিভিশন ফোরাম, কেপটাউন।

Want your business to be the top-listed Beauty Salon in Cape Town?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


110 Bree Street
Cape Town
8001